৩ শতাংশ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট

মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট বিশ্বজুড়ে সব স্তর, বিভাগ ও অঞ্চল মিলিয়ে তাদের কর্মীসংখ্যার তিন শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক বিবৃতিতে মাইক্রোসফটের এক মুখপাত্র জানান, “বাজার পরিস্থিতির ধারাবাহিক পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে প্রতিষ্ঠানকে টেকসই ও সফলভাবে এগিয়ে নিতে আমরা প্রয়োজনীয় সাংগঠনিক রদবদল করছি।”

উল্লেখযোগ্যভাবে, প্রত্যাশার চেয়ে বেশি আয় করেছে প্রতিষ্ঠানটি। গেল তিন মাসে মাইক্রোসফটের মুনাফা দাঁড়িয়েছে ২৫.৮ বিলিয়ন ডলার। এপ্রিল শেষে দেওয়া পূর্বাভাসে ভবিষ্যতেও ইতিবাচক প্রবৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছে তারা।

জুন মাসের শেষে বিশ্বজুড়ে মাইক্রোসফটের কর্মী সংখ্যা ছিল দুই লাখ ২৮ হাজার। যার মানে, বর্তমানে এই সিদ্ধান্ত কোম্পানিটির হাজার হাজার কর্মীর ওপর প্রভাব ফেলবে বলে প্রতিবেদনে লিখেছে সিএনবিসি।

২০২৩ সালে ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পর মাইক্রোসফটের সবচেয়ে বড় ছাঁটাই হতে চলেছে এটি। জানুয়ারিতে পারফরম্যান্সের ভিত্তিতে ছোট আকারে কিছু কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছিল কোম্পানিটি।

তবে, এ নতুন কর্মী ছাঁটাইয়ের বিষয়টি পারফরম্যান্সের সঙ্গে সম্পর্কিত নয়, বলেছেন কোম্পানির একজন মুখপাত্র।

তিনি বলেছেন, কর্মী ছাঁটাইয়ের একটি কারণ হচ্ছে কোম্পানির ব্যবস্থাপনার স্তর কমানো।

এর আগে, জানুয়ারিতে অ্যামাজনও বলেছিল, ‘অপ্রয়োজনীয় স্তর’ দেখে কিছু কর্মী ছাঁটাই করবে তারা।

গত সপ্তাহে, সাইবারসিকিউরিটি সফটওয়্যার পরিষেবা কোম্পানি ‘ক্রাউডস্ট্রাইক’ ঘোষণা করেছে, মোট কর্মীসংখ্যার ৫ শতাংশ ছাঁটাই করবে তারা।

জানুয়ারিতে মাইক্রোসফটের সিইও সাত্যিয়া নাদেলা বিশ্লেষকদের বলেছিলেন, নিজেদের পণ্য বিক্রয় পদ্ধতিতে কিছু পরিবর্তন আনবে তারা। কারণ, ‘অ্যাজিউর’ ক্লাউডে আয় প্রত্যাশা অনুসারে বাড়েনি। এর পেছনে কারণ হিসাবে কৃত্রিম বুদ্ধিমত্তার কোনো সম্পর্ক ছিল না।

অন্যদিকে, কোম্পানিটির এআই ক্লাউডের বৃদ্ধি আরও ভালো হয়েছে।

সোমবার মাইক্রোসফটের শেয়ারের দাম ৪৪৯.২৬ ডলারে লেনদেন বন্ধ হয়েছে, যা এই বছরের এখন পর্যন্ত সর্বোচ্চ দাম। গত জুলাই মাসে রেকর্ড ৪৬৭.৫৬ ডলারে লেনদেন বন্ধ করেছিল কোম্পানিটি।


এসএস

Share this news on:

সর্বশেষ

img
বয়স হয়ে গেছে বলে বিয়ে করতে চাই না: সাফা কবির Feb 04, 2026
img
প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না, সবাইকে ক্ষমা করে দিলাম: জামায়াত আমির Feb 04, 2026
img
বিনা বেতনে স্নাতক পর্যন্ত মেয়েদের পড়ালেখার প্রতিশ্রুতি জামায়াতের Feb 04, 2026
img
বিমানের ম্যানচেষ্টার-সিলেট ফ্লাইট চালু রাখতে জামায়াতের আমিরের কাছে স্মারকলিপি Feb 04, 2026
img
টলিউডে কাজের সুযোগ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহারে ৩৭ দফা স্বাস্থ্য পরিকল্পনা

ঢাকায় চাপ কমাতে জেলা-উপজেলায় পূর্ণাঙ্গ হাসপাতাল করবে জামায়াতে ইসলামী Feb 04, 2026
img
প্রাক্তন অর্জুন কাপুরের দুঃসময়ে কী করলেন মালাইকা? Feb 04, 2026
img
বিএনপির রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি: ডা. জুবাইদা রহমান Feb 04, 2026
আলোচনার আগেই যুদ্ধে জড়িয়ে পরবে ইরান-যুক্তরাষ্ট্র Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

১৫ লাখ ফ্রিল্যান্সার ও ৫ লাখ উদ্যোক্তা তৈরির পরিকল্পনা জামায়াতে ইসলামীর Feb 04, 2026
ভেনেজুয়েলার তেল ভাণ্ডার যেন এক মহাবিস্ময়কর সম্পদ Feb 04, 2026
img
বিএনপিতে যোগ দিলো জামায়াতের ২৫ নেতাকর্মী Feb 04, 2026
টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় যা বললেন জামায়েত আমির Feb 04, 2026
ওসিডি’ নয়, সচেতনতার ডাক জয়া আহসানের Feb 04, 2026
img
প্রেসিডেন্ট অপরাধ করলেও সাধারণ মানুষের সমান শাস্তি পাবেন: ডা. শফিকুর রহমান Feb 04, 2026
img

নারায়ণগঞ্জ-১

দিপুকে সমর্থন দিয়ে রুপগঞ্জে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দুলাল Feb 04, 2026
img
রাজধানীতে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ১৭! Feb 04, 2026
img
কোন শর্তে ‘বারাণসী’তে অভিনয়ে রাজি হয়েছিলেন প্রিয়াঙ্কা? Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

ক্ষমতায় গেলে সরকার পরিচালনায় ২৬ বিষয়কে অগ্রাধিকার দেবে জামায়াত Feb 04, 2026
img
৪১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করল জামায়াত Feb 04, 2026