১১ সরকারি প্রাথমিক স্কুলের নাম পরিবর্তন

দেশের ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে সরকার। স্থানীয় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেবেকা সুলতানার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নাম পরিবর্তনের বিষয়টি জানানো হয়।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা, ২০২৩ অনুযায়ী এসব নাম পরিবর্তন করা হয়েছে।

জামালপুরের শাহিনুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘কাজির আখ সরকারি প্রাথমিক বিদ্যালয়’। একই জেলার অধ্যাপক আব্দুল হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আনিছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন নাম যথাক্রমে ‘তারারভিটা’ ও ‘সোনাকান্দর’ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এছাড়া, লালমনিরহাটের ‘আতামারী ফাতেমা মির্জা রওশন আলী’ বিদ্যালয়ের নতুন নাম হয়েছে ‘আতামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়’। সিরাজগঞ্জের ‘খোর্দ্দ জোনাইল সমসাদ আরা বুলু’ এবং ‘রুকনাই বদরুল আলম’ বিদ্যালয় দুটি এখন থেকে হবে যথাক্রমে ‘খোর্দ্দ জোনাইল’ ও ‘রুকনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়’।

মুন্সিগঞ্জের ‘আলহাজ সেলিম আহম্মেদ ভূঁইয়া’ বিদ্যালয় এখন ‘কুকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এবং ‘জশুরগাঁও আভা রানী ঘোষ’ বিদ্যালয়ের নতুন নাম হয়েছে ‘জশুরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়’।

নারায়ণগঞ্জের ‘সুকুমার রঞ্জন ঘোষ’ এবং ‘চিকনিসার সুকুমার রঞ্জন ঘোষ’ বিদ্যালয় দুটি এখন থেকে যথাক্রমে ‘প্রাণী মন্ডল’ ও ‘চিকনিসার সরকারি প্রাথমিক বিদ্যালয়’ নামে পরিচিত হবে। একই জেলার ‘বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর নতুন নাম রাখা হয়েছে ‘শহীদ ফারহান ফাইয়াজ বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়’।

মন্ত্রণালয় জানিয়েছে, নীতিমালা অনুযায়ী স্থানীয় অংশগ্রহণ নিশ্চিত করে বিদ্যালয়গুলোর নাম পরিবর্তনের প্রক্রিয়া চলমান থাকবে।

টিকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026