ক্যালিফোর্নিয়ার শক্তিশালী ভূমিকম্পে ভূপৃষ্ঠে বিশাল ফাটল

গত সপ্তাহে দুবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া।

প্রথমবার ৬ দশমিক ৪ মাত্রার হলেও, গত শুক্রবার ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১।

এটি ছিল রাজ্যটিতে গত ২০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল লস অ্যাঞ্জেলেসের ১২৫ কিলোমিটার উত্তর-পূর্বে রিজক্রেস্ট শহরে।

স্থানীয় সময় রাত ৮টা ১৯ মিনিটে ঘটে যাওয়া এ প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি তাৎক্ষণিকভাবে খুব একটা বোঝা যায়নি।

কিন্তু, দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে চোখে পড়ে এর ভয়াবহতা। প্রাণহানি না ঘটলেও, বিধ্বস্ত হয় অসংখ্য বাড়িঘর, রাস্তা-ঘাট।

তবে, এর ভয়াবহতার প্রকৃত চিত্র দেখা গেছে স্যাটেলাইটের ছবিতে। ভূমিকম্পের ফলে ওই এলাকার ভূতাত্ত্বিক মানচিত্রই বদলে গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন’কে দেওয়া প্ল্যানেট ল্যাবসের ছবিতে দেখা যায়, ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছে ভূ-ভাগে বিশাল ফাটল তৈরি হয়েছে।

সিএনএন জানায়, ফাটলের আশপাশের এলাকায় আগে জলাধার ছিল। কিন্তু, নতুন ছবিতে ফাটল ও বালুর নকশা দেখে বোঝা যাচ্ছে, সেখানকার অনেকটা পানি শুষে নেওয়া হয়েছে।

শুধু স্যাটেলাইটের ছবিতেই ধ্বংসযজ্ঞের প্রমাণ পাওয়া গেছে, এমন না। কাছাকাছি একটি মহাসড়ক ধসে পড়ায় সেখানকার যান চলাচল এখনো বন্ধ রয়েছে।

 

টাইমস/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
তারা এনআইডি নম্বর নিয়ে ভোট চুরির চেষ্টা করছে, অভিযোগ আমিনুল হকের Feb 01, 2026
img
দক্ষিণ কোরিয়ার গায়িকা মো সু-জিনের মৃত্যু, কারণ নিয়ে পরিবারের ধোঁয়াশা Feb 01, 2026
img
‘বিয়ে’ বিষয়টিকে আমরা পছন্দই করি, যথেষ্ট গুরুত্বও দেই, অহেতুক জাঁকজমক ছাড়া: অনুজয় Feb 01, 2026
img
আমাকে কেন দাবার ঘুঁটি বানানো হচ্ছে- প্রশ্ন সিডনি সুইনির Feb 01, 2026
img
বিতর্কের মাঝেও বক্স অফিসে ঝড় তুলল মেলানিয়া ট্রাম্পের তথ্যচিত্র Feb 01, 2026
img
দ্বিতীয় দিনের মতো শ্রমিক-কর্মচারীদের ধর্মঘট, অচল চট্টগ্রাম বন্দর Feb 01, 2026
img
কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবো না: হাসনাত আবদুল্লাহ Feb 01, 2026
img
ব্যাংক ডাকাতদের সঙ্গে যুদ্ধে জনগণের বিজয় হয়েছে : হাসনাত আবদুল্লাহ Feb 01, 2026
img
নাঈম ও শাবনাজের মতোই প্রেম করে বিয়ে করলেন বড় মেয়ে মাহাদিয়া Feb 01, 2026
img
নেদারল্যান্ডসকে হারিয়ে বাছাইপর্বে চ্যাম্পিয়ন বাংলাদেশ Feb 01, 2026
img
জামায়াতে আমিরের পোস্ট নিয়ে শাওনের মন্তব্য Feb 01, 2026
img

এপস্টেইন ফাইলসে তথ্য

ইমরান খানকে ‘লন্ডন সোসাইটি লায়ন’ আখ্যা জাতিসংঘের কর্মকর্তার Feb 01, 2026
img
ঢাকা উত্তরের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিল আদালত Feb 01, 2026
img

মানবতাবিরোধী অপরাধ

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি Feb 01, 2026
img
জামায়াত আমিরের ফেসবুক আইডি হ্যাকের দাবি কতটুকু যৌক্তিক? : মাহাদি আমিন Feb 01, 2026
একজন শিল্পীর আর্তনাদ: বিনোদন জগতের বর্তমান দুরবস্থার পেছনের গল্প Feb 01, 2026
কিষানের সেঞ্চুরির পর আর্শদিপের পাঁচ উইকেট, সিরিজ জিতল ভারত Feb 01, 2026
img
জার্মানির বিশ্বকাপ বয়কটের গুঞ্জন! Feb 01, 2026
img
সম্প্রতি বিতর্কে সায়কের বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের! Feb 01, 2026
img
ভূমিকম্পে কাঁপল ইরান Feb 01, 2026