রাবিতে ছাত্র-ঐক্যের মিছিলে ছাত্রজোটের ‘পরিকল্পিত হামলা’—শিবিরের দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘শাহবাগবিরোধী ছাত্র-ঐক্য’র শান্তিপূর্ণ মিছিলে গণতান্ত্রিক ছাত্রজোটের নেতৃত্বে পরিকল্পিত হামলা হয়েছে বলে অভিযোগ করেছে শিবির। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার ছাত্রশিবিরের রাবি শাখার সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ ও সেক্রেটারি মুজাহিদ ফয়সাল এক যৌথ বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০১৩ সালের শাহবাগ আন্দোলন এক বিতর্কিত অধ্যায়। এই আন্দোলনের মাধ্যমে বামপন্থী সংগঠনগুলো আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনের ভিত্তি রচনা করে।

গণজাগরণ মঞ্চের নামে নাটক মঞ্চস্থ করে বিচার বিভাগের ওপর চাপ সৃষ্টি করা হয়, যার ফলে দেশপ্রেমিক জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট রায় প্রদান করা হয়। শাহবাগের মদদে চালানো হয় শাপলায় গণহত্যা। শাহবাগ আন্দোলনের পরবর্তী সময়ে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের প্রহসনের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে।’

নেতৃবৃন্দ বলেন, “চব্বিশের গণ-অভ্যুত্থান-পরবর্তী নতুন প্রেক্ষাপটে রাবির সচেতন ছাত্রসমাজ ও ভারতীয় আধিপত্যবিরোধী সংগঠনসমূহ ‘শাহবাগ বিরোধী ছাত্র-ঐক্য’ গঠন করে, যেখানে ইসলামী ছাত্রশিবিরও সংহতি প্রকাশ করে।

গতকাল ঐক্যের পূর্বনির্ধারিত ৭ : ৪০-এর শান্তিপূর্ণ মিছিলে আমাদের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে পরিবহন মার্কেটে সমাবেশে মিলিত হলে, হঠাৎ ছাত্র ইউনিয়নের সভাপতি রাকিব, ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল ও বিপ্লবী ছাত্রমৈত্রীর নেতা শাহরিয়ার আলিফের নেতৃত্বে বাম সংগঠনের একদল উগ্র নেতাকর্মী মিছিল-পরবর্তী সমাবেশে হামলা চালায়। এতে অনেক নেতাকর্মী আহত হন এবং সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিত হামলা চালিয়ে বাম সংগঠনগুলো সহিংস রাজনীতির চেহারা আবারও উন্মোচিত করেছে।

আমরা এই হামলার নিন্দা জানাচ্ছি এবং দোষীদের বিচারের দাবি জানাচ্ছি। উল্লেখ্য, তারা নিজেদের কর্মসূচি ৭ : ৩০-এ ঘোষণা করলেও ইচ্ছাকৃতভাবে ৮ : ৪০-এ মাঠে নেমে হামলার সুযোগ নেয় এবং পরে নিজেদের ‘ভিকটিম’ হিসেবে তুলে ধরার চেষ্টা করে।

নেতৃবৃন্দ আরো বলেন, ছাত্রশিবিরের নেতাকর্মীরা সর্বোচ্চ দায়িত্বশীলতার সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে উভয় পক্ষকে শান্ত রাখার চেষ্টা করলেও, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে, ঘটনা শেষ হতে না হতেই তদন্ত ছাড়াই ছাত্রদল ছাত্রশিবিরকে দায় করে বিবৃতি দেয়। এতে মনে হয়, ঘটনা তাদেরই পূর্বপরিকল্পিত বা ‘স্ক্রিপ্টেড’।

নেতৃবৃন্দ বলেন, একসময় বাম সংগঠনগুলোর সহিংস রাজনীতিতে ছাত্রলীগ যেভাবে ভ্যানগার্ডের ভূমিকা পালন করত, আজ সেই একই ভূমিকায় দেখা যাচ্ছে রাবি ছাত্রদলকে।

আমরা ছাত্রদলসহ সকলের প্রতি আহ্বান জানাই, দায় চাপানোর পুরনো খেলা বন্ধ করে সুস্থধারার রাজনীতিতে ফিরে আসুন। পাশাপাশি, ফ্যাসিবাদের দোসর বাম সংগঠনগুলোকেও সহিংসতা পরিহার করে ছাত্রবান্ধব রাজনীতির পথে আসার আহ্বান জানাচ্ছি।

এফপি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
অভিনয়জীবনের শুরুর দিকের তিক্ত অভিজ্ঞতা জানালেন ঐশ্বরিয়া Feb 01, 2026
img
বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আরো ১৯ জনকে বহিষ্কার Feb 01, 2026
img
গণভোটে আ. লীগের ‘না’ প্রচারণা অপ্রাসঙ্গিক : আসিফ মাহমুদ Feb 01, 2026
img
সবার সাথে মিলেমিশে কাজ করতে চেষ্টা করি : তটিনী Feb 01, 2026
img
সত্যিই কি ফাটল ধরেছে গৌরব-আকাঙ্ক্ষার সংসারে! Feb 01, 2026
মেয়ের বিয়েতে দোয়া চাইলেন শাবনাজ–নাইম Feb 01, 2026
img
যারা মিথ্যাচার করছেন ইহকাল ও পরকালে তাদের জবাব দিতে হবে : মির্জা আব্বাস Feb 01, 2026
নেতৃবৃন্দের অ্যাকাউন্ট হ্যাক নিয়ে যা জানাল জামায়াত Feb 01, 2026
img
আমরা সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম: অভিনেত্রী নীলম Feb 01, 2026
img
সরকার বাহিরের শক্তির প্ররোচনায় আধিপত্যবাদ কায়েমের চেষ্টা করছে: জিএম কাদের Feb 01, 2026
img
নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 01, 2026
img
পাকিস্তানকে ২৫৩ রানের টার্গেট দিল ভারত Feb 01, 2026
img
পায়েলকে স্যালুট দেওয়া উচিত: জোভান Feb 01, 2026
img
হাসিনা-কামালের সাজা বাড়াতে করা আপিল শুনানি ২৫ ফেব্রুয়ারি Feb 01, 2026
img
মেসি-রোনালদোকে পেছনে ফেললেন বিটিএস তারকা ভি Feb 01, 2026
img
‘আমি ওনাকে যেমন বিশ্বাস করেছিলাম’, জামায়াতের আমিরের পোস্ট নিয়ে শাওন Feb 01, 2026
img
যেকোনো প্রাপ্তিই দায়িত্ব বাড়িয়ে দেয়, এটা অন্যরকম এক অনুভূতি: প্রিন্স মাহমুদ Feb 01, 2026
img
জানা গেল রমজান শুরুর সম্ভাব্য সময় Feb 01, 2026
img

নির্বাচন ও গণভোট

১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে সব ব্যাংক Feb 01, 2026
img
নির্বাচিত হলে বছরে একবার পরিবারসহ নিজেদের আয়ের হিসাব দেবো: জামায়াত আমির Feb 01, 2026