ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি, চলছে ধীর গতিতে

অধিকাংশ শিল্প কারখানায় ঈদ ছুটি ঘোষণা করার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রায় যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। এতে যানবাহনের দীর্ঘ সারি দেখা দিয়েছে। কারখানার ছুটির পরিপ্রেক্ষিত্রে সকালের তুলনায় বেলা বাড়ার সাথে সাথে চাপ বাড়তে থাকে চন্দ্রায়। এতে কয়েক কিলোমিটার এলাকায় যানবাহনের ধীরগতি সৃষ্টি হয়েছে। রাতে এ চাপ আরও বাড়বে পারে বলে ধারণা করছেন পরিবহন সংশ্লিষ্টরা।

বুধবার (৪ জুন) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রায় এ চিত্র দেখা যায়।

বিভিন্ন কারখানা সূত্রে জানা গেছে, বুধবার ধাপে ধাপে শিল্পকারখানায় ছুটি দেওয়া হয়েছে। ইতিমধ্যে নিবন্ধিত ২ হাজার ১৭৬টি কারখানার অধিকাংশ আজ ঈদ ছুটি পর্যায়ক্রমে ঘোষণা করায় বেলা বাড়ার সাথে সাথে মহাসড়কে চাপ বাড়তে থাকে। বুধবার কাজের মজুরি তুলে অনেক কারখানা শ্রমিক, কর্মকর্তাসহ বিভিন্ন পেশার মানুষজন রাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এতেই মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। বর্তমানে চন্দ্রার আশপাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। তবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন যাত্রীদের অপেক্ষায় যত্রতত্র বাস দাঁড় করিয়ে রাখা, ভাড়া নিয়ে দরকষাকষি ও যাত্রী তুলতে যে সময়টা পাচ্ছেন তার তুলনায় মহাসড়কে গাড়ির চাপ অতিরিক্ত থাকায় যানবাহনের এ দীর্ঘ সারি তৈরি হয়েছে।

গাজীপুরের পল্লী বিদ্যুৎ এলাকায় ভাড়া থেকে একটি কারখানায় কাজ করেন আমিনুল হক। তিনি পরিবারের ৪ সদস্য নিয়ে স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

আমিনুল ইসলাম জানান, ঈদ যাত্রায় ভোগান্তি হয়, এমন শঙ্কা থেকে প্রতিবছরই পরিবারের সদস্যদের বাড়িতে পাঠিয়ে দিতাম। কিন্তু সন্তানদের স্কুল খোলা থাকায় এবার পাঠাতে পারিনি। বুধবার কারখানায় হাজিরা তুলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আগে থেকে তার বাসের টিকিট করা আছে তার।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি (এআইজি) দেলোয়ার হোসেন মিঞা বলেছেন, যানজট নিরসনে ঈদুল আযহা উপলক্ষ্যে মহাসড়কে ৪ হাজার পুলিশ সদস্য কাজ করছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যরাও কাজ করছে বলে তিনি জানান।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
জামায়াত পাকিস্তানিদের সঙ্গ দিয়ে স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করেছিল: মির্জা ফখরুল Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প Feb 05, 2026
img
বিএনপির শেষ নির্বাচনী জনসভা রোববার Feb 05, 2026
img
সংগ্রাম ও দুঃসময় পেরিয়ে কিভাবে সংগীতে প্রতিষ্ঠা পেয়েছে বাপ্পা মজুমদার? Feb 05, 2026
img
হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির সমর্থন পেলেন কোন প্রার্থী? Feb 05, 2026
img
বাংলাদেশ না থাকায় কলকাতায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে ধস! Feb 05, 2026
img
নওগাঁর সমাবেশে পৌঁছেছেন ডা. শফিকুর রহমান Feb 05, 2026
img
বিমানের সেই গুঞ্জন, হৃতিক–কারিনাকে নিয়ে কি জানিয়েছিলেন রাকেশ? Feb 05, 2026
img
দাঁড়িপাল্লার পক্ষে গোপন মিছিল থেমে নেই: সারোয়ার তুষার Feb 05, 2026
img
শনিবার উত্তরাঞ্চলের তিন জেলা সফর করবেন তারেক রহমান Feb 05, 2026
img
নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা Feb 05, 2026
img
তোমাকে খুব মনে পড়ে : অর্জুন কাপুর Feb 05, 2026
img
টাকা দেন বলেই আপনি কাউকে কিনে নেননি : সাফা কবির Feb 05, 2026
img
জামায়াত-এনসিপির ইশতিহার ঘোষণা অনুষ্ঠানে থাকতে পেরে সম্মানিত বোধ করছি : মোনামী Feb 05, 2026
img
আমরা অন্যায়ের ঘটনাগুলোকে পাবলিক রেকর্ডে পরিণত করবো: তাসনিম জারা Feb 05, 2026
img
এনসিটি ইস্যুতে বন্দর ভবনে বৈঠকে নৌ উপদেষ্টা, বাইরে সেনাবাহিনীর অবস্থান Feb 05, 2026
img
নৌ উপদেষ্টার গাড়িবহর আটকে শ্রমিকদের বিক্ষোভ Feb 05, 2026
img
বাংলাদেশের পাশে পাকিস্তানকে দেখে খুশি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক Feb 05, 2026
img
একদিনে ট্রেনে টিকিটবিহীন ৫২২০ যাত্রী, জরিমানাসহ আদায় সাড়ে ১০ লাখেরও বেশি টাকা Feb 05, 2026
img
সৌদিতে ‘উট পাসপোর্ট প্রকল্প’ চালু! Feb 05, 2026