চাঁদপুরে ছাত্রদল নেতা হত্যার ঘটনায় দীপু মনিসহ ৪৯০ জনের নামে মামলা

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ২০১৩ সালে চাঁদপুর শহরে ১৮ দলীয় জোটের অবরোধ ও বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা ও গুলি চালায়।

ওই সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন জেলা ছাত্রদল নেতা তাজুল ইসলাম (২০)। এই হত্যাকাণ্ডের এক যুগ পর সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিসহ ৪৯০ জনকে আসামি করে চাঁদপুরের আদালতে মামলা করা হয়েছে।

বুধবার (৪ জুন) নিহত তাজুল ইসলামের বড় ভাই মো. ফারুকুল ইসলাম বাদী হয়ে চাঁদপুর আমলর আদালতে এই হত্যা মামলা করেন।

এ সময় বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন আরাফাত মামলাটি আমলে নিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় এফআইআর করার আদেশ প্রদান করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ছাত্রদল নেতা তাজুল ইসলাম হত্যা মামলায় ১৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ৩০০- ৩৫০ জনকে আসামি করা হয়েছে।

এরমধ্যে উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

এজাহার সূত্রে আরো জানা যায়, ২০১৩ সালের ৩০ ডিসেম্বর সকাল ১০টার দিকে চাঁদপুর জেলা শিল্পকলা অ্যাকাডেমির সামনে ১৮ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচির আলোকে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অবরোধ ও বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সমর্থকগোষ্ঠী ব্যাপক হামলা এবং গুলি চালায়।

ওই হামলায় ছাত্রদল নেতা তাজুল ইসলাম (রতন) বুকের বামপাশে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। একই সময় বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী আহত হন।

এ ঘটনার পর ১ ও ২ নম্বর আসামির নির্দেশে কর্তৃপক্ষের নিকট হতে নিহতের সুরতহাল ও তদন্ত প্রতিবেদন না পাওয়ায় ও বৈরী রাজনৈতিক পরিবেশের কারণে এবং আসামিদের হুমকিতে ভীত হয়ে মামলা দায়ের করতে বিলম্ব হয়। গেল বছরের ৫ আগস্ট দেশ স্বৈরাচারমুক্ত হওয়ায় ফলে সার্বিক পট পরিবর্তন এবং বাক স্বাধীনতা ফেরত পাওয়ায় ন্যায় বিচারের আশায় এখন এ মামলা করা হয়েছে।

বুধবার রাতে মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাদী মো. ফারুকুল ইসলাম। তিনি বলেন, ঘটনার সময় পরিবেশ অনুকূলে না থাকায় ও বিবাদী পক্ষের নানা হুমকির কারণে মামলা দায়ের করা সম্ভব হয়নি। ন্যায় বিচারের জন্য বিলম্ব হলেও মামলা দায়ের করেছি। আশা করি আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাবো।

মামলার বাদীপক্ষের আইনজীবী আব্দুল কাদের জিলানী মিল্টন জানান, ঘটনার পর মামলা দায়ের করার পরিবেশ না থাকায় প্রায় একযুগ পরে বাদী মামলাটি দায়ের করেছেন।

আশা কারি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বাদী আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাবেন।

আরএম/এসএন  


Share this news on:

সর্বশেষ

img
জামায়াত পাকিস্তানিদের সঙ্গ দিয়ে স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করেছিল: মির্জা ফখরুল Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প Feb 05, 2026
img
বিএনপির শেষ নির্বাচনী জনসভা রোববার Feb 05, 2026
img
সংগ্রাম ও দুঃসময় পেরিয়ে কিভাবে সংগীতে প্রতিষ্ঠা পেয়েছে বাপ্পা মজুমদার? Feb 05, 2026
img
হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির সমর্থন পেলেন কোন প্রার্থী? Feb 05, 2026
img
বাংলাদেশ না থাকায় কলকাতায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে ধস! Feb 05, 2026
img
নওগাঁর সমাবেশে পৌঁছেছেন ডা. শফিকুর রহমান Feb 05, 2026
img
বিমানের সেই গুঞ্জন, হৃতিক–কারিনাকে নিয়ে কি জানিয়েছিলেন রাকেশ? Feb 05, 2026
img
দাঁড়িপাল্লার পক্ষে গোপন মিছিল থেমে নেই: সারোয়ার তুষার Feb 05, 2026
img
শনিবার উত্তরাঞ্চলের তিন জেলা সফর করবেন তারেক রহমান Feb 05, 2026
img
নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা Feb 05, 2026
img
তোমাকে খুব মনে পড়ে : অর্জুন কাপুর Feb 05, 2026
img
টাকা দেন বলেই আপনি কাউকে কিনে নেননি : সাফা কবির Feb 05, 2026
img
জামায়াত-এনসিপির ইশতিহার ঘোষণা অনুষ্ঠানে থাকতে পেরে সম্মানিত বোধ করছি : মোনামী Feb 05, 2026
img
আমরা অন্যায়ের ঘটনাগুলোকে পাবলিক রেকর্ডে পরিণত করবো: তাসনিম জারা Feb 05, 2026
img
এনসিটি ইস্যুতে বন্দর ভবনে বৈঠকে নৌ উপদেষ্টা, বাইরে সেনাবাহিনীর অবস্থান Feb 05, 2026
img
নৌ উপদেষ্টার গাড়িবহর আটকে শ্রমিকদের বিক্ষোভ Feb 05, 2026
img
বাংলাদেশের পাশে পাকিস্তানকে দেখে খুশি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক Feb 05, 2026
img
একদিনে ট্রেনে টিকিটবিহীন ৫২২০ যাত্রী, জরিমানাসহ আদায় সাড়ে ১০ লাখেরও বেশি টাকা Feb 05, 2026
img
সৌদিতে ‘উট পাসপোর্ট প্রকল্প’ চালু! Feb 05, 2026