উত্তরে ছুটছে ঢাকাবাসী, যমুনা সেতুর পশ্চিম পাড়ে যানবাহনের দীর্ঘ সারি

ঈদুল আজহার ছুটিতে রাজধানী ঢাকা ছাড়ছেন উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ। ফলে সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের তীব্র চাপ সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) ভোর থেকেই যমুনা সেতু থেকে হাটিকুমরুল মোড় পর্যন্ত মহাসড়কে যান চলাচল বেড়ে যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ আরও বাড়তে থাকে।

গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে পার হয়েছে ৫১ হাজার ৮৪৯টি যানবাহন, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় তিনগুণ বেশি।

সেতু দিয়ে ব্যক্তিগত গাড়ি, বাস ও মোটরসাইকেলে করে বাড়ি ফিরছেন যাত্রীরা। এমনকি ট্রাকের ছাদেও পরিবার নিয়ে ফিরছেন অনেকে। যদিও এখন পর্যন্ত যমুনা সেতুর পশ্চিমাংশে উত্তরবঙ্গমুখী লেনে যানজটের কোনো খবর পাওয়া যায়নি। তবে যানবাহনের অতিরিক্ত চাপ সামাল দিতে সেতুর ঢাকাগামী লেন বন্ধ রেখে উভয় লেন দিয়ে উত্তরবঙ্গগামী যানবাহন চলাচল করানো হচ্ছে। এতে ঢাকামুখী লেনে, বিশেষ করে সেতু থেকে সয়দাবাদ পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুট রউফ বলেন, ‘ভোর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের যানজট হয়নি। যান চলাচল স্বাভাবিক রাখতে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের একাধিক দল গুরুত্বপূর্ণ পয়েন্টে কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘বিশেষ নজরদারি রাখা হচ্ছে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড়, নলকা, পাঁচলিয়া ও হাটিকুমরুল গোলচত্তর এলাকায়। যাতে কোনো যানবাহন যানজট সৃষ্টি করতে না পারে। এছাড়া দুর্ঘটনা বা যান বিকলের ক্ষেত্রে দ্রুত অপসারণের জন্য একাধিক রেকার প্রস্তুত রাখা হয়েছে।’

এসএম/টিএ   

Share this news on:

সর্বশেষ

img
জোটের পরিণতি কি হবে নির্বাচনের পর দেখা যাবে : নাহিদ Feb 01, 2026
img
তারা এনআইডি নম্বর নিয়ে ভোট চুরির চেষ্টা করছে, অভিযোগ আমিনুল হকের Feb 01, 2026
img
দক্ষিণ কোরিয়ার গায়িকা মো সু-জিনের মৃত্যু, কারণ নিয়ে পরিবারের ধোঁয়াশা Feb 01, 2026
img
‘বিয়ে’ বিষয়টিকে আমরা পছন্দই করি, যথেষ্ট গুরুত্বও দেই, অহেতুক জাঁকজমক ছাড়া: অনুজয় Feb 01, 2026
img
আমাকে কেন দাবার ঘুঁটি বানানো হচ্ছে- প্রশ্ন সিডনি সুইনির Feb 01, 2026
img
বিতর্কের মাঝেও বক্স অফিসে ঝড় তুলল মেলানিয়া ট্রাম্পের তথ্যচিত্র Feb 01, 2026
img
দ্বিতীয় দিনের মতো শ্রমিক-কর্মচারীদের ধর্মঘট, অচল চট্টগ্রাম বন্দর Feb 01, 2026
img
কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবো না: হাসনাত আবদুল্লাহ Feb 01, 2026
img
ব্যাংক ডাকাতদের সঙ্গে যুদ্ধে জনগণের বিজয় হয়েছে : হাসনাত আবদুল্লাহ Feb 01, 2026
img
নাঈম ও শাবনাজের মতোই প্রেম করে বিয়ে করলেন বড় মেয়ে মাহাদিয়া Feb 01, 2026
img
নেদারল্যান্ডসকে হারিয়ে বাছাইপর্বে চ্যাম্পিয়ন বাংলাদেশ Feb 01, 2026
img
জামায়াতে আমিরের পোস্ট নিয়ে শাওনের মন্তব্য Feb 01, 2026
img

এপস্টেইন ফাইলসে তথ্য

ইমরান খানকে ‘লন্ডন সোসাইটি লায়ন’ আখ্যা জাতিসংঘের কর্মকর্তার Feb 01, 2026
img
ঢাকা উত্তরের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিল আদালত Feb 01, 2026
img

মানবতাবিরোধী অপরাধ

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি Feb 01, 2026
img
জামায়াত আমিরের ফেসবুক আইডি হ্যাকের দাবি কতটুকু যৌক্তিক? : মাহাদি আমিন Feb 01, 2026
একজন শিল্পীর আর্তনাদ: বিনোদন জগতের বর্তমান দুরবস্থার পেছনের গল্প Feb 01, 2026
কিষানের সেঞ্চুরির পর আর্শদিপের পাঁচ উইকেট, সিরিজ জিতল ভারত Feb 01, 2026
img
জার্মানির বিশ্বকাপ বয়কটের গুঞ্জন! Feb 01, 2026
img
সম্প্রতি বিতর্কে সায়কের বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের! Feb 01, 2026