চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড

নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও ২০২৪-২৫ অর্থবছরে দেশের অর্থনীতির লাইফ লাইন খ্যাত চট্টগ্রাম বন্দর কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়েছে। চলতি অর্থবছরে ১৫ জুন পর্যন্ত বন্দরে কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে ৩১ লাখ ৭১ হাজার ৭৭৯ টিইইউস।

সোমবার (১৬ জুন) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও ২০২৪-২০২৫ অর্থবছরে কনটেইনার হ্যান্ডলিংয়ে অভ্যন্তরীণ সাফল্য অর্জন করেছে বন্দরটি। জুলাই গণঅভ্যুত্থান, দীর্ঘস্থায়ী বন্যা, দুই ঈদের ছুটি, কাস্টমস এর কলম বিরতি, পরিবহন ধর্মঘট ইত্যাদি প্রতিকূল পরিস্থিতির কারণে বন্দরের হ্যান্ডেলিং কার্যক্রম প্রায় ২ মাসের মতো বাধাগ্রস্ত হয়।

তবে বন্দর কর্তৃপক্ষ সকল বাধা উপেক্ষা করে বিগত অর্থবছরের তুলনায় আরও বেশি সংখ্যক কনটেইনার হ্যান্ডলিং করতে সক্ষম হয়েছে। চলতি অর্থবছরে ১৫ জুন পর্যন্ত বন্দরে কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে ৩১ লাখ ১১ হাজার ৭৯৯ টিইইউস যা গত অর্থবছরের এই সময়ের তুলনায় ৪ দশমিক ৬৩ শতাংশ বেশি। বন্দরের অটোমেশন সার্ভিস সুবিধা, ই-গেট পাস চালু, কনটেইনার অপারেটিং সিস্টেম আধুনিকায়ন বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন এই সাফল্যের অন্যতম অংশ।

২০২৩-২০২৪ অর্থবছরে বন্দরে মোট ৩১ লাখ ৬৮ হাজার ৬৯০টি ইইউস কনটেইনার হ্যান্ডলিং করেছিল। তবে চলতি অর্থবছরের শেষের ১৫ দিন বাকি থাকতেই বিগত অর্থবছরের মোট পরিমাণকে অতিক্রম করেছে।

আগামী ৩০ জুন পর্যন্ত কনটেইনার হ্যান্ডেলিংয়ে বন্দর নতুন মাইলফলক স্পর্শ করবে বলে আশা কর্তৃপক্ষের। চলতি অর্থবছরে কনটেইনার হ্যান্ডলিংয়ের এমন সাফল্য দেশের ব্যবসা বাণিজ্যের গতিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।

উল্লেখ্য, চট্টগ্রাম বন্দর ২০২৩-২৪ অর্থবছরের ৩১ লাখ ৬৮ হাজার ৬৯০ টিইইউস কনটেইনার এবং ২০২২-২৩ অর্থবছরের ৩০ লাখ ৭ হাজার ৩৭৫ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করেছিল।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ভোটকেন্দ্রে লাগানো সিসি ক্যামেরা চুরি Feb 05, 2026
img
নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৩৫ বন্দি Feb 05, 2026
img

রাজশাহীতে জামায়াত আমির

হায়রে আল্লাহ, এ কী দুনিয়ায় এসে পড়লাম Feb 05, 2026
img
ধারাবাহিক ‘কনে দেখা আলো’-তে রহস্যে ঘেরা বনলতা অনুভবের দাম্পত্য! Feb 05, 2026
img
নতুন সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন, জানালো ইসি Feb 05, 2026
img
‎পল্লবীতে ২ সন্তানসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার Feb 05, 2026
img
যুবলীগ নেতা জামায়াতে, বিএনপিতে যোগ দিলেন সাবেক জামায়াত নেতার ছেলে Feb 05, 2026
img
ববিতা ও আইয়ুব বাচ্চু পাচ্ছেন একুশে পদক Feb 05, 2026
img
গোপনে বিয়ে করে ফেললেন ধারাবাহিক ‘উড়ান’-এর নায়িকা রত্নাপ্রিয়া? Feb 05, 2026
img
রমজানে নির্ধারণ হয়েছে অফিসের নতুন সময় Feb 05, 2026
img
নির্বাচনের পর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর কবে, জানালেন প্রেস সচিব Feb 05, 2026
img
প্রয়োজনে নির্বাচনে সর্বোচ্চ বল প্রয়োগ, তবে আইনের বাইরে নয় : সেনাসদর Feb 05, 2026
ক্ষমতায় গেলে ভোলা–বরিশাল সেতু হবে: জামায়াতের নায়েবে আমির Feb 05, 2026
নবীজির যুগে নারীদের যে মর্যাদা ছিল | ইসলামিক জ্ঞান Feb 05, 2026
রাজশাহীতে নির্বাচনি জনসভায় বক্তব্য দিলেন জামায়াত আমির ডা.শফিকুর রহমান Feb 05, 2026
img
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড চায় ইউরোপীয় ইউনিয়ন Feb 05, 2026
img
নির্বাচনের পরিবেশ সৃষ্টি করেছে একমাত্র বিএনপি : মোস্তফা জামান Feb 05, 2026
img
লক্ষ্মীপুরে জামায়াত নেতার নির্দেশেই ‘ভোটের সিল’ বানান প্রেস মালিক Feb 05, 2026
img
নির্বাচনকে সামনে রেখে চিলমারীর দুর্গম চরাঞ্চলে সেনাবাহিনীর মহড়া Feb 05, 2026
img
ঢাকা মহানগরের সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময়ে সেনাপ্রধান Feb 05, 2026