আগামী দুই শনিবার এনবিআরের সব অফিস খোলা থাকবে

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট কার্যক্রম নির্বিঘ্ন করতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন কাস্টমস, ভ্যাট ও আয়করসহ রাজস্ব আদায়ের সঙ্গে সংশ্লিষ্ট সব দপ্তর আগামী ২১ ও ২৮ জুন, পরপর দুই শনিবার খোলা থাকবে। সাধারণত সপ্তাহের এই দিনটি সরকারি ছুটির দিন হলেও বাজেট পরবর্তী কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এনবিআর ব্যতিক্রমী এমন সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (১৮ জুন) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ এক প্রেস বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এনবিআরের দ্বিতীয় সচিব (বোর্ড প্রশাসন-১) উম্মে আয়মান কাশেমী স্বাক্ষরিত এক অফিস আদেশ ইতোমধ্যে জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট কার্যক্রম চলমান থাকায় আগামী ২১ ও ২৮ জুন (শনিবার) এনবিআর এবং এর অধীন কাস্টমস, ভ্যাট ও আয়কর দপ্তরসহ রাজস্ব আদায় সংশ্লিষ্ট অন্যান্য সব দপ্তর খোলা থাকবে। এ সংক্রান্ত অফিস আদেশ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।

এ বিষয়ে এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বাজেট ঘোষণার পর রাজস্ব প্রশাসনের বিভিন্ন দপ্তরে করদাতা, ভ্যাটদাতা ও আমদানি-রপ্তানিকারকদের অনেক পরামর্শ, দাখিলপত্র ও কর সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। এই সময়ে করসেবা নিশ্চিত করা এবং দ্রুত বাজেট বাস্তবায়নে সহায়তার জন্য অতিরিক্ত কর্মদিবস রাখা জরুরি হয়ে পড়ে। তাই ছুটির দিনেও অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।

সরকার গত ২ জুন ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করে। সেই বাজেটের বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন ও পরিপত্র জারির কাজ এরই মধ্যে শুরু করেছে এনবিআর।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ভোটকেন্দ্রে লাগানো সিসি ক্যামেরা চুরি Feb 05, 2026
img
নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৩৫ বন্দি Feb 05, 2026
img

রাজশাহীতে জামায়াত আমির

হায়রে আল্লাহ, এ কী দুনিয়ায় এসে পড়লাম Feb 05, 2026
img
ধারাবাহিক ‘কনে দেখা আলো’-তে রহস্যে ঘেরা বনলতা অনুভবের দাম্পত্য! Feb 05, 2026
img
নতুন সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন, জানালো ইসি Feb 05, 2026
img
‎পল্লবীতে ২ সন্তানসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার Feb 05, 2026
img
যুবলীগ নেতা জামায়াতে, বিএনপিতে যোগ দিলেন সাবেক জামায়াত নেতার ছেলে Feb 05, 2026
img
ববিতা ও আইয়ুব বাচ্চু পাচ্ছেন একুশে পদক Feb 05, 2026
img
গোপনে বিয়ে করে ফেললেন ধারাবাহিক ‘উড়ান’-এর নায়িকা রত্নাপ্রিয়া? Feb 05, 2026
img
রমজানে নির্ধারণ হয়েছে অফিসের নতুন সময় Feb 05, 2026
img
নির্বাচনের পর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর কবে, জানালেন প্রেস সচিব Feb 05, 2026
img
প্রয়োজনে নির্বাচনে সর্বোচ্চ বল প্রয়োগ, তবে আইনের বাইরে নয় : সেনাসদর Feb 05, 2026
ক্ষমতায় গেলে ভোলা–বরিশাল সেতু হবে: জামায়াতের নায়েবে আমির Feb 05, 2026
নবীজির যুগে নারীদের যে মর্যাদা ছিল | ইসলামিক জ্ঞান Feb 05, 2026
রাজশাহীতে নির্বাচনি জনসভায় বক্তব্য দিলেন জামায়াত আমির ডা.শফিকুর রহমান Feb 05, 2026
img
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড চায় ইউরোপীয় ইউনিয়ন Feb 05, 2026
img
নির্বাচনের পরিবেশ সৃষ্টি করেছে একমাত্র বিএনপি : মোস্তফা জামান Feb 05, 2026
img
লক্ষ্মীপুরে জামায়াত নেতার নির্দেশেই ‘ভোটের সিল’ বানান প্রেস মালিক Feb 05, 2026
img
নির্বাচনকে সামনে রেখে চিলমারীর দুর্গম চরাঞ্চলে সেনাবাহিনীর মহড়া Feb 05, 2026
img
ঢাকা মহানগরের সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময়ে সেনাপ্রধান Feb 05, 2026