© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আগামী সপ্তাহেই তেহরান থেকে বাংলাদেশিরা ফিরতে শুরু করবে

শেয়ার করুন:
আগামী সপ্তাহেই তেহরান থেকে বাংলাদেশিরা ফিরতে শুরু করবে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৫ এএম | ২৩ জুন, ২০২৫
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে তেহরানে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার। এরই মধ্যে প্রায় ১০০ বাংলাদেশির একটি তালিকা করা হয়েছে। তাদের প্রথম দলটি আগামী সপ্তাহেই দেশে ফিরবে।

রোববার সন্ধ্যায় (২২ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি বিভাগের মহাপরিচালক আসিফ শাহ রহমান এসব তথ্য জানান।

এ সময় তিনি বলেন, ‘ইরানে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতিতে সেখানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরানোর প্রয়োজনীয় প্রক্রিয়া সরকার শুরু করেছে। ইরানের পার্শ্ববর্তী দেশগুলোর সহযোগিতায় এ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, তেহরান থেকে দেশে ফিরতে চান এমন ৯২ জন বাংলাদেশির একটি তালিকা পাকিস্তানের কাছে পাঠানো হয়েছে। তাদের স্থলপথে ইরান থেকে পাকিস্তানে আনা হবে।

সেখান থেকে দুবাই হয়ে আকাশপথে দেশে ফেরানো হবে। এই প্রক্রিয়ায় প্রথম ধাপে ২৫ বাংলাদেশি নাগরিকের ঢাকায় ফেরার কথা রয়েছে।

এসএম   


মন্তব্য করুন