লাইভ স্ট্রিমিংয়ে নতুন নিয়ম আনছে ইউটিউব, কার্যকর ২২ জুলাই

ইউটিউবে লাইভ স্ট্রিমিং করতে হলে এখন থেকে অন্তত ১৬ বছর বয়স হতে হবে। আগামী ২২ জুলাই ২০২৫ থেকে এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে বলে জানিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।

আগে ১৩ থেকে ১৫ বছর বয়সী ক্রিয়েটররা চাইলে একা লাইভ করতে পারতেন। শুধু ১৩ বছরের নিচে থাকলে ক্যামেরার সামনে প্রাপ্তবয়স্ক অভিভাবকের উপস্থিতি বাধ্যতামূলক ছিল।

তবে নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে ১৬ বছরের নিচে কেউ একা লাইভ করতে পারবে না। ১৩-১৫ বছর বয়সীদের জন্যও এখন ক্যামেরার সামনে প্রাপ্তবয়স্ক উপস্থিতি বাধ্যতামূলক।

ইউটিউব বলছে, নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এর মধ্যে রয়েছে-

>> লাইভ চ্যাট, সুপার চ্যাটসহ বিভিন্ন ফিচার সাময়িকভাবে স্থগিত

>> নিয়মিত লঙ্ঘন করলে চ্যানেল স্থায়ীভাবে নিষ্ক্রিয়

>> একাধিক চ্যানেল খুলে নিয়ম ফাঁকি দিলে সেটাও ইউটিউবের নীতিমালার লঙ্ঘন

টিম ইউটিউব জানিয়েছে, কোনো ক্রিয়েটরের স্ট্রিম সরিয়ে দিলে ই-মেইলের মাধ্যমে তার তথ্য জানানো হবে।

যদি ১৬ বছরের নিচের কোনো ইউটিউবার লাইভ চালাতে চায়, তাহলে তাকে অবশ্যই একটি প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে চ্যানেলের এডিটর, ম্যানেজার বা মালিক হিসেবে যুক্ত করতে হবে।

লাইভ চলাকালীন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে সরাসরি ক্যামেরার সামনে থাকতে হবে এবং স্ট্রিমের গুরুত্বপূর্ণ অংশে থাকতে হবে।

ইউটিউব আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কারণ না জানালেও, বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন নিরাপত্তা, সাইবারবুলিং, এবং অনলাইনে শিশু সুরক্ষা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত।

বিশ্বজুড়ে অনলাইন শিশু নিরাপত্তা আইন আরও কঠোর হচ্ছে, তাই প্ল্যাটফর্মগুলো আগেভাগেই নিজেদের নিয়ম আপডেট করছে।

এমআর/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 08, 2026