© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চলতি অর্থবছরে রাজস্ব আদায় ৩ লাখ ৬১ হাজার কোটি টাকা: এনবিআর চেয়ারম্যান

শেয়ার করুন:
চলতি অর্থবছরে রাজস্ব আদায় ৩ লাখ ৬১ হাজার কোটি টাকা: এনবিআর চেয়ারম্যান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৭ পিএম | ৩০ জুন, ২০২৫
চলতি অর্থবছরে এখন পর্যন্ত ৩ লাখ ৬০ হাজার ৯২২ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।

সোমবার (৩০ জুন) আন্দোলন স্থগিতের পর প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

এনবিআর চেয়ারম্যান বলেন, সবকিছু ভুলে দেশের জন্য রাজস্ব কর্মকর্তাদের এক হয়ে কাজ করতে হবে।

গতবারের চেয়ে ২০২৪-২৫ অর্থবছরে বেশি রাজস্ব আদায় হওয়ার প্রত্যাশা জানিয়ে তিনি আরও বলেন, ২০২৪-২৫ অর্থবছরের ৩০ জুন সকাল ১০টা পর্যন্ত রাজস্ব সংগ্রহ হয়েছে ৩ লাখ ৬০ হাজার ৯২২ কোটি টাকা।

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব আদায় করেছে ৩ লাখ ৮২ হাজার ৫৬২ কোটি টাকা।

এসএন 

মন্তব্য করুন