ডেঙ্গুতে নিহতদের পরিবারের কাছে ক্ষমা চাইলেন মেয়র আতিক

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নিহতদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সেই সঙ্গে আগামীকাল থেকেই মশক নিধনে নতুন ঔষধ স্প্রে করা হবে বলেও জানান তিনি।

বুধবার গুলশানের সিটি করপোরেশন ভবনে আয়োজিত মশক নিবারণ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ ক্ষমা চান তিনি।

মেয়র আতিকুল সংবাদ সম্মেলনে বলেন, নগর কর্তৃপক্ষ হিসেবে সিটি করপোরেশন এ ধরনের সঙ্কটে দায় এড়াতে পারেনা। সিটি করপোরেশন শুরু থেকেই যথাযথভাবে তার দায়িত্ব পালনে চেষ্টা করছে। তারপরও এত লোকের প্রাণহানি ঘটেছে। এটা খুবই দু:খজনক। আমি এ জন্য নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। তাদের পরিবারের সবার কাছে ক্ষমা চাই।

এসময় ডিএনসিসির বিভিন্ন কার্যক্রম এবং পদক্ষেপ তুলে ধরেন করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন। তিনি জানান, আগামীকাল থেকে ডিএনসিসির প্রতি ওয়ার্ডে মশা নিধনের নতুন কার্যকরী ওষুধ স্প্রে করার কাজ শুরু হবে। ঈদের ছুটিতেও ডিএনসিসির কর্মীরা কাজ করবে।

প্রসঙ্গত, এবছর সারাদেশে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। প্রতিদিন রাজধানীসহ বিভিন্ন জেলায় ডেঙ্গু রোগে আক্রান্ত হাজারো রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। সরকারি হিসাব মতে, এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে প্রাণ হারিয়েছেন ২৬ জন। কেবল জুলাই মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। আর আগস্ট মাসের প্রথম ছয়দিনে মারা গেছেন তিনজন। তবে বেসরকারি হিসাবে এ সংখ্যা ১শ’ ছাড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগস্টের প্রথম ছয়দিনেই সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪৫১ জন। এর মধ্যে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে ২ হাজার ৩৪৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে গেছেন।

 

টাইমস/এমএস 

Share this news on:

সর্বশেষ

img
সম্প্রতি বিতর্কে সায়কের বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের! Feb 01, 2026
img
ভূমিকম্পে কাঁপল ইরান Feb 01, 2026
img
অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জামায়াত আমিরের Feb 01, 2026
img
জামায়াত আমিরের ‘এক্স অ্যাকাউন্ট’ হ্যাকড, থানায় জিডি Feb 01, 2026
img
ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত Feb 01, 2026
img
শঙ্কা থাকলেও মানুষ উৎসবমুখর পরিবেশেই ভোট দিতে যাবে : তাসনিম জারা Feb 01, 2026
img
ফেব্রুয়ারিতে দুই দফা লম্বা ছুটির সুযোগ Feb 01, 2026
img
দূতাবাস খুলতে ভেনেজুয়েলায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল Feb 01, 2026
img
ষড়যন্ত্রকারীরা জামায়াত আমিরের অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে : জুবায়ের Feb 01, 2026
img
আজ তেলুগু চলচ্চিত্রের কিংবদন্তি কমেডিয়ান ব্রহ্মানন্দমের জন্মদিন Feb 01, 2026
রমজানকে শ্রেষ্ঠ মাস করার উপায় | ইসলামিক টিপস Feb 01, 2026
img
আইন প্রয়োগের ক্ষেত্রে সবাইকে সমানভাবে ট্রিট করতে হবে: ইসি সানাউল্লাহ Feb 01, 2026
img
মব, ভীতি ও অনিশ্চয়তার খবর আরো ঘন হচ্ছে : জিল্লুর রহমান Feb 01, 2026
img
শাহরুখ-হৃতিকের ‘তিক্ত’ সম্পর্কের মাঝেই মুখোমুখি ২ তারকা! Feb 01, 2026
img
মুস্তাফিজের পর পিএসএল নিলামে নিবন্ধন করলেন সাকিব Feb 01, 2026
img
নোয়াখালীতে যুবশক্তির নেতার বিএনপিতে যোগদান Feb 01, 2026
img
নারী ইস্যুতে দলের অবস্থান জানালেন জামায়াত আমির Feb 01, 2026
img
আপিল বিভাগেও প্রার্থীতা বাতিল হল কুমিল্লার গফুর ভূঁইয়ার Feb 01, 2026
img
গণতন্ত্রের রূপকার খালেদা জিয়া, বাহক তারেক রহমান: বুলু Feb 01, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বৈঠক, ইরানে মার্কিন হামলার পক্ষে সৌদি আরব! Feb 01, 2026