১ লাখ ১০ হাজার মেট্রিক টন সার ক্রয়ের প্রস্তাব অনুমোদন

২০২৫ ও ২০২৬ সালের জন্য স্পট মার্কেট থেকে এলএনজি ক্রয়ের দরপত্র প্রস্তাব ও ড্রাপ্ট এলএনজি সেল অ্যান্ড পার্চেজ অ্যাগ্রিমেন্ট (এসপিএ) অনুমোদনের পাশাপাশি ১ লাখ ১০ হাজার মেট্রিক টন সার ক্রয়ের পৃথক প্রস্তাব অনুমোদন করেছে সরকার।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে আজ বাংলাদেশ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২৫তম সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে অর্থ উপদেষ্টা বলেন, আজকের অর্থনৈতিক বিষয় ও ক্রয় কমিটির সভায় বেশ কয়েকটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। যথারীতি সার আমদানির পাশাপাশি চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিং সম্পর্কিত একটি প্রস্তাব, বেসরকারি খাতের শিল্পগুলোতে জ্বালানি সরবরাহের জন্য এলএনজি আমদানির একটি প্রস্তাব ছিল, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আরো বেশি পরিমাণে এলএনজি প্রয়োজন হবে, তবে পর্যায়ক্রমে সেগুলো সংগ্রহ করা হবে।

ড. সালেহউদ্দিন বলেন, রংপুর জেলার প্রায় ২৩টি প্রাথমিক বিদ্যালয় সংস্কারের প্রস্তাব অনুমোদন করা হয়েছে, যা দুর্যোগের সময় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের উপযোগী। এ ছাড়া কিছু প্রয়োজনীয় ওষুধ সরবরাহের প্রস্তাবও অনুমোদিত হয়েছে।

তিনি বলেন, ফিডার জাহাজের মতো কিছু সামুদ্রিক জাহাজ সংগ্রহ করা হবে।

অর্থ উপদেষ্টা আরও জানান, তিনি সময়ে সময়ে সমসাময়িক বিষয়গুলো নিয়ে সংবাদমাধ্যমের সাথে বসবেন।

শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) ৫ম লটের আওতায় সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে প্রায় ১৪১ কোটি ৯ লাখ টাকায় ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার সংগ্রহ করবে। যার প্রতি টন সারের দাম পড়বে ৩৮৫ দশমিক ৫০ মার্কিন ডলার।

কৃষি মন্ত্রণালয়ের দুটি পৃথক প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) চীনের ব্যানিয়ান ইন্টারন্যাশনাল ট্রেডিং লিমিটেডের সাথে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় প্রথম লটের প্রায় ৩৫৮ কোটি ২১ লাখ টাকায় ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার সংগ্রহ করবে।

অন্যদিকে বিএডিসি সৌদি আরবের মা’আদেনের সাথে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় প্রায় ৩৫১ কোটি ২১ লাখ টাকায় ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার সংগ্রহ করবে।

স্বাস্থ্যসেবা বিভাগের একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে, যার আওতায় ঢাকার তেজগাঁওয়ের এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) থেকে প্রায় ১১৯ কোটি ৫৯ লাখ টাকায় ২২ প্রকারের ৪৯ হাজার ২৫৬ কার্টুন ওষুধ সংগ্রহ করা হবে। দেশব্যাপী কমিউনিটি ক্লিনিকগুলোতে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা প্রদানের জন্য এই ওষুধ বিতরণ করা হবে।

এছাড়াও, ক্রয় কমিটির সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি প্রস্তাব অনুমোদন করা হয়। যার অধীনে ২০২৫ ও ২০২৬ সালের জন্য সংযুক্ত আরব আমিরাতের ওকিউ ট্রেডিং লিমিটেড (ওকিউটি) এর সাথে জিটুজি ভিত্তিতে ডিপিএম পদ্ধতিতে এলএনজি সংগ্রহের জন্য দরপত্র প্রস্তাব এবং ড্রাপ্ট এলএনজি সেল এন্ড পার্চেজ এগ্রিমেন্ট (এসপিএ) অনুমোদিত হয়।

এই চুক্তির অধীনে, সংযুক্ত আরব আমিরাতের ওকিউ ট্রেডিং লিমিটেড (ওকিউটি) থেকে ২০২৫ সালে ৫ কার্গো এলএনজি এবং ২০২৬ সালে ১২ কার্গো এলএনজি আমদানি করবে।

এ ছাড়া দিনের ক্রয় কমিটির সভায় পানিসম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, বিদ্যুৎ বিভাগ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের পৃথক প্রস্তাব অনুমোদন করা হয়।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

“জামায়াত ক্ষমতায় আসলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিবে” Feb 05, 2026
আদর্শিক দেয়াল ভেঙে ট্রাম্প-পেত্রোর ঐতিহাসিক বৈঠক Feb 05, 2026
আওয়ামী সমর্থকদের পছন্দে বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে Feb 05, 2026
img
কারাকাসে মাদুরোর মুক্তির দাবিতে হাজার হাজার মানুষের মিছিল Feb 05, 2026
img
আশুলিয়ায় হত্যা ও ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ Feb 05, 2026
img
বরিশালের যুবদল নেতা মামুনকে স্বপদে বহাল Feb 05, 2026
img
নির্বাচনে মাঠপর্যায়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ নৌবাহিনী প্রধানের Feb 05, 2026
img
এবারের নির্বাচন হবে সম্পূর্ণ ভীতিহীন, নিরপেক্ষ এবং উৎসবমুখর: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
জামায়াত আমির স্বাধীনতার বিকল্প ইতিহাস বর্ণনা করা শুরু করেছেন: সালাহউদ্দিন আহমদ Feb 05, 2026
img
চিরঞ্জীবীর কন্যা চরিত্রে সারা অর্জুন, ‘মেগা১৫৮’ নিয়ে বাড়ছে উত্তেজনা Feb 05, 2026
img
বলিউডে বড় চমক দিয়ে ‘গোলমাল-৫’-এ ফিরছেন কারিনা Feb 05, 2026
img
২০২৭ লক্ষ্য করে একসঙ্গে তিনটি নতুন ছবির প্রস্তুতি নানির Feb 05, 2026
img
নারীদের জন্য বিশেষ পরিবহন ও স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নির্মাণ করা হবে: আরিফুল ইসলাম Feb 05, 2026
img
মনে কইরেন না আমার লোক হলে চাঁদাবাজি জায়েজ: হাসনাত আবদুল্লাহ Feb 05, 2026
img
আরব সাগরে ইরানি ড্রোন ভূপাতিত করল মার্কিন বাহিনী Feb 05, 2026
img
জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা রাজনীতির মূল লক্ষ্য: নুরুদ্দিন অপু Feb 05, 2026
img
নির্বাচন উৎসবমুখর করতে ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনে প্রচারণা করা যাবে Feb 05, 2026
img
নিউক্যাসলকে হারিয়ে ফাইনালে ম্যানচেস্টার সিটি Feb 05, 2026
img
চেয়ারে বসা নিয়ে ৪ গ্রামের সংঘর্ষে আহত ১০ Feb 05, 2026
img
দেশের বাজারে ১২ দিনে ১৩ বার সমন্বয় স্বর্ণের দামে Feb 05, 2026