গত অর্থবছরে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি ৮.৫৮ শতাংশ

সদ্যবিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে রপ্তানি আয় এসেছে ৪ হাজার ৮২৮ কোটি ৩৯ লাখ ডলার, যা বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় ৮.৫৮ শতাংশ বেশি।

বুধবার (২ জুলাই) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত অর্থবছরের জুলাই-জুন মাসে বেড়েছে দেশের রপ্তানি আয়। প্রবৃদ্ধি হয়েছে ৮.৫৮ শতাংশ। বিগত ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৪ হাজার ৪৪৬ কোটি ৯৭ লাখ ডলার।
তৈরি পোশাক খাত

২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে জুন মাসের মধ্যে তৈরি পোশাক রপ্তানি আয় ৮ দশমিক ৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৩৪ কোটি ৬৯ লাখ ডলারে। আর ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-জুন মাসে আয় ছিল ৩ হাজার ৬১৫ কোটি ১৩ লাখ ডলার।

তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ২ হাজার ১১৫ কোটি ৯০ লাখ ডলার এসেছে নিটওয়্যার রপ্তানি থেকে, যা বছর ব্যবধানে ৯ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে। আর ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-জুন মাসে এ আয় ছিল ১ হাজার ৯২৮ কোটি ২১ লাখ ডলার।

এছাড়া ১ হাজার ৮১৮ কোটি ৭৮ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রপ্তানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৭ দশমিক ৮২ শতাংশ। আর ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-জুন মাসে এ আয় ছিল ১ হাজার ৬৮৬ কোটি ৯১ লাখ ডলার।

ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে অন্যান্য উল্লেখযোগ্য খাতের মধ্যে কৃষি পণ্য চামড়া, চামড়াজাত পণ্য ও হোম টেক্সটাইলের রপ্তানি বেড়েছে। হোম টেক্সটাইলের রফতানি আয় ২ দশমিক ৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৭ কোটি ১৫ লাখ ডলারে।

আর চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি বেড়েছে ১০ দশমিক ১৯ শতাংশ। জুলাই-জুন মাসে রপ্তানি হয়েছে ১১৪ কোটি ৫০ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য। এছাড়া কৃষি পণ্যের রপ্তানি আয় ২ দশমিক ৫২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৮ কোটি ৮৬ লাখ ডলারে।

এদিকে সদ্যবিদায়ী জুন মাসে দেশে পণ্য রপ্তানি থেকে আয় এসেছে ৩৩৩ কোটি ৭৯ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা কমেছে ৭ দশমিক ৫৫ শতাংশ।

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

“জামায়াত ক্ষমতায় আসলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিবে” Feb 05, 2026
আদর্শিক দেয়াল ভেঙে ট্রাম্প-পেত্রোর ঐতিহাসিক বৈঠক Feb 05, 2026
আওয়ামী সমর্থকদের পছন্দে বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে Feb 05, 2026
img
কারাকাসে মাদুরোর মুক্তির দাবিতে হাজার হাজার মানুষের মিছিল Feb 05, 2026
img
আশুলিয়ায় হত্যা ও ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ Feb 05, 2026
img
বরিশালের যুবদল নেতা মামুনকে স্বপদে বহাল Feb 05, 2026
img
নির্বাচনে মাঠপর্যায়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ নৌবাহিনী প্রধানের Feb 05, 2026
img
এবারের নির্বাচন হবে সম্পূর্ণ ভীতিহীন, নিরপেক্ষ এবং উৎসবমুখর: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
জামায়াত আমির স্বাধীনতার বিকল্প ইতিহাস বর্ণনা করা শুরু করেছেন: সালাহউদ্দিন আহমদ Feb 05, 2026
img
চিরঞ্জীবীর কন্যা চরিত্রে সারা অর্জুন, ‘মেগা১৫৮’ নিয়ে বাড়ছে উত্তেজনা Feb 05, 2026
img
বলিউডে বড় চমক দিয়ে ‘গোলমাল-৫’-এ ফিরছেন কারিনা Feb 05, 2026
img
২০২৭ লক্ষ্য করে একসঙ্গে তিনটি নতুন ছবির প্রস্তুতি নানির Feb 05, 2026
img
নারীদের জন্য বিশেষ পরিবহন ও স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নির্মাণ করা হবে: আরিফুল ইসলাম Feb 05, 2026
img
মনে কইরেন না আমার লোক হলে চাঁদাবাজি জায়েজ: হাসনাত আবদুল্লাহ Feb 05, 2026
img
আরব সাগরে ইরানি ড্রোন ভূপাতিত করল মার্কিন বাহিনী Feb 05, 2026
img
জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা রাজনীতির মূল লক্ষ্য: নুরুদ্দিন অপু Feb 05, 2026
img
নির্বাচন উৎসবমুখর করতে ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনে প্রচারণা করা যাবে Feb 05, 2026
img
নিউক্যাসলকে হারিয়ে ফাইনালে ম্যানচেস্টার সিটি Feb 05, 2026
img
চেয়ারে বসা নিয়ে ৪ গ্রামের সংঘর্ষে আহত ১০ Feb 05, 2026
img
দেশের বাজারে ১২ দিনে ১৩ বার সমন্বয় স্বর্ণের দামে Feb 05, 2026