৮ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু

দীর্ঘ আট মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। ভারতের শিলিগুড়ি থেকে আমদানি করা এসব কাঁচামরিচ বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে হিলি স্থলবন্দরে পৌঁছায় দুটি ট্রাকে। এতে মোট ছিল ১০ টন ৫২০ কেজি কাঁচামরিচ। এই আমদানির খবরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি ব্যবসায়ীরা হিলি বন্দরে ভিড় করছেন।

শুক্রবার (১১ জুলাই) হিলি পাইকারি বাজারে কাঁচামরিচের দাম ছিল কেজিপ্রতি ১৪০ থেকে ১৫০ টাকা, যা দুই দিন আগেও ছিল ১০০ থেকে ১৩০ টাকা। তবে দিনাজপুর শহরের খুচরা বাজারে একই দিন কাঁচামরিচ বিক্রি হয়েছে ২২০ থেকে ২৪০ টাকা কেজিতে।

স্থানীয় কাঁচামরিচ বিক্রেতা আব্দুর রহিম বলেন, “গত কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে ক্ষেতে ফুল নষ্ট হয়ে গেছে। এতে কাঁচামরিচের উৎপাদন কমেছে এবং সরবরাহ সংকট দেখা দেয়ায় দাম বেড়েছে।”

হিলি আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, “দেশের বাজার স্বাভাবিক রাখতে অন্যান্য পণ্যের পাশাপাশি কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। হিলি বন্দরে আসা কাঁচামরিচ আশপাশের অঞ্চল পেরিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে। এতে আগামী কয়েকদিনের মধ্যেই বাজারে দাম কমে আসবে বলে আমরা আশা করছি।”

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী জানান, “গত বছরের ১৫ নভেম্বরের পর এই প্রথম কাঁচামরিচ আমদানি হলো হিলি বন্দর দিয়ে।” এর আগে সর্বশেষ ১৪ নভেম্বর ২০২৪ সালে তিন ট্রাকে মোট ৩১ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছিল।

আরআর/টিকে

Share this news on:

সর্বশেষ

img

সালাহউদ্দিন আহমদ

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে Feb 01, 2026
img
একীভূত হচ্ছে ইলন মাস্কের স্পেসএক্স ও এক্সএআই Feb 01, 2026
img
বাচ্চা ছেলেগুলো বেসামাল কথাবার্তা বলছে যেটা আসলে খুবই বিরক্তিকর: মির্জা আব্বাস Feb 01, 2026
রমজানের গুরুত্বপূর্ণ ৩টি আমল Feb 01, 2026
ওয়েস্ট ইন্ডিজের ১১৪ রান, ১১৮ রান করেও হার প্রোটিয়াদের Feb 01, 2026
img
সুপারিশপ্রাপ্ত ৪১ হাজার ৬২৭ শিক্ষকের তথ্য চেয়েছে মন্ত্রণালয় Feb 01, 2026
img

জামায়াতের অভিযোগ

রাষ্ট্রপতির কার্যালয় থেকেই ডা. শফিকুরের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাকের সূত্রপাত’ Feb 01, 2026
img
বাবার প্রয়াণের শোক কাটিয়ে ওঠার আগেই মাকেও হারালেন অভিনেত্রী সম্পূর্ণা Feb 01, 2026
img
ঢাবিতে ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা Feb 01, 2026
img
রানি মুখার্জির কামব্যাকে বক্স অফিসে দাপট! Feb 01, 2026
img
দেশে মৃদু ভূমিকম্প অনুভূত Feb 01, 2026
img
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাবে বিএনপি: ইশরাক Feb 01, 2026
img
সাবেক এমপি বাহাউদ্দিন নাছিম ও পরিবারের ৪৬ ব্যাংক হিসাব ফ্রিজ Feb 01, 2026
img
ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে: জামায়াত আমির Feb 01, 2026
img
জীবনদর্শন নিয়ে কী র্বাতা দিলেন কোয়েল মল্লিক? Feb 01, 2026
img
নতুন রুপে আবার বড় পর্দায় ফিরছেন জিতু কমল Feb 01, 2026
img
নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার Feb 01, 2026
img
ঈদে মুক্তি পাচ্ছে শুভ-মিমের অ্যাকশন সিনেমা ‘মালিক’ Feb 01, 2026
img
অতিথি পাখিদের মতো ঘুরতে আসা নাগরিকদের মনোনয়ন দিচ্ছে একটি দল: আসিফ মাহমুদ Feb 01, 2026
img
নির্বাচন সামনে রেখে যুবদলকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে : মুন্না Feb 01, 2026