খাগড়াছড়িতে বাস চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শান্তি পরিবহনের একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দিবালা ত্রিপুরা (৪৫) নামে এক পাহাড়ি নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শ্যামল বিকাশ ত্রিপুরা (৩৫) নামে আরও একজন।

শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে মাটিরাঙ্গা জোনের আওতাধীন সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দিবালা ত্রিপুরা গুইমারা উপজেলার আটবাড়ি এলাকার ধন চন্দ্র ত্রিপুরার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি বাস সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে মাটিরাঙ্গাগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী দিবালা ত্রিপুরা ঘটনাস্থলেই মারা যান এবং চালক গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দিবালাকে মৃত ঘোষণা করেন। আহত শ্যামল বিকাশ ত্রিপুরাকে উন্নত চিকিৎসা দেয়া হয়।

ঘটনার পরপরই মাটিরাঙ্গা সেনা জোনের সদস্যরা দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল আটক করে মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় শান্তি পরিবহনের চালক পলাতক রয়েছেন।

মাটিরাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, ‘শান্তি পরিবহনের বাস ও মোটরসাইকেল আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।’

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত Feb 01, 2026
img
শঙ্কা থাকলেও মানুষ উৎসবমুখর পরিবেশেই ভোট দিতে যাবে : তাসনিম জারা Feb 01, 2026
img
ফেব্রুয়ারিতে দুই দফা লম্বা ছুটির সুযোগ Feb 01, 2026
img
দূতাবাস খুলতে ভেনেজুয়েলায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল Feb 01, 2026
img
ষড়যন্ত্রকারীরা জামায়াত আমিরের অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে : জুবায়ের Feb 01, 2026
img
আজ তেলুগু চলচ্চিত্রের কিংবদন্তি কমেডিয়ান ব্রহ্মানন্দমের জন্মদিন Feb 01, 2026
রমজানকে শ্রেষ্ঠ মাস করার উপায় | ইসলামিক টিপস Feb 01, 2026
img
আইন প্রয়োগের ক্ষেত্রে সবাইকে সমানভাবে ট্রিট করতে হবে: ইসি সানাউল্লাহ Feb 01, 2026
img
মব, ভীতি ও অনিশ্চয়তার খবর আরো ঘন হচ্ছে : জিল্লুর রহমান Feb 01, 2026
img
শাহরুখ-হৃতিকের ‘তিক্ত’ সম্পর্কের মাঝেই মুখোমুখি ২ তারকা! Feb 01, 2026
img
মুস্তাফিজের পর পিএসএল নিলামে নিবন্ধন করলেন সাকিব Feb 01, 2026
img
নোয়াখালীতে যুবশক্তির নেতার বিএনপিতে যোগদান Feb 01, 2026
img
নারী ইস্যুতে দলের অবস্থান জানালেন জামায়াত আমির Feb 01, 2026
img
আপিল বিভাগেও প্রার্থীতা বাতিল হল কুমিল্লার গফুর ভূঁইয়ার Feb 01, 2026
img
গণতন্ত্রের রূপকার খালেদা জিয়া, বাহক তারেক রহমান: বুলু Feb 01, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বৈঠক, ইরানে মার্কিন হামলার পক্ষে সৌদি আরব! Feb 01, 2026
img
বিচ্ছেদ পরবর্তী জীবন নিয়ে মুখ খুললেন অনুশ্রী দাস! Feb 01, 2026
img
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি হয়েছে ৩৯৩ কোটি টাকার পণ্য Feb 01, 2026
img
জাতীয় দলের নতুন কেন্দ্রীয় চুক্তি, থাকছে না ‘এ প্লাস’ ক্যাটাগরি Feb 01, 2026
img
সিইসির সঙ্গে বিএনপির বৈঠক দুপুরে Feb 01, 2026