বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় লেনদেনে শৃঙ্খলা

বিক্রয়চুক্তির ভিত্তিতে আমদানি-রপ্তানি লেনদেনে আন্তর্জাতিক নিয়ম-কানুন মেনে চলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে ডকুমেন্টারি কালেকশন পদ্ধতিতে লেনদেন হলে ব্যাংকগুলোকে অবশ্যই আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইউনিফর্ম রুলস ফর কালেকশন (ইউআরসি) অনুসরণ করতে হবে।

রোববার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংক এ–সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে বলা হয়, অগ্রিম পরিশোধ, ডকুমেন্টারি কালেকশন এবং ওপেন অ্যাকাউন্ট—এই তিনটি অনুমোদিত পদ্ধতিতে বাণিজ্যিক লেনদেন করা যাবে। তবে সেক্ষেত্রে বিদ্যমান আমদানি ও রপ্তানি নীতিমালা এবং বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার নিয়ম অবশ্যই মানতে হবে।

ব্যাংকগুলো এত দিন আমদানি-রপ্তানির এলসি ভিত্তিক লেনদেনে ইউসিপি অনুসরণ করে আসছিল। এবার বাংলাদেশ ব্যাংক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, বিকল্প পদ্ধতিতে বাণিজ্য করলেও আন্তর্জাতিক নীতিমালা মেনে চলতে হবে। বিশেষ করে বিক্রয়চুক্তিভিত্তিক ডকুমেন্টারি কালেকশনে ইউআরসি অনুসরণ করা বাধ্যতামূলক।

ডকুমেন্টারি কালেকশন কি ?
ডকুমেন্টারি কালেকশন পদ্ধতিতে রপ্তানিকারকের ব্যাংক আমদানিকারকের ব্যাংকের মাধ্যমে কাগজপত্র পাঠায় এবং নির্ধারিত শর্তে অর্থ পরিশোধ বা প্রতিশ্রুতির বিনিময়ে সেই কাগজ হস্তান্তর করা হয়। এতে ব্যাংক কেবল কাগজপত্র আদান-প্রদানের মাধ্যম হিসেবে কাজ করে—কোনো আর্থিক নিশ্চয়তা দেয় না। এই নিয়মই হলো ইউআরসি।

ব্যাংক ও বাণিজ্য খাতের সংশ্লিষ্টরা বলছেন, এই নির্দেশনা ব্যাংকগুলোর জন্য অনেকটাই সহায়ক হবে। তাদের মতে, এলসি ভিত্তিক লেনদেনে ইউসিপি এবং চুক্তিভিত্তিক ডকুমেন্টারি কালেকশনে ইউআরসি—এই বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরায় লেনদেনের পদ্ধতি আরও পরিষ্কার ও স্বচ্ছ হবে। তারা আশা করছেন, বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ বাণিজ্যিক লেনদেনে পেমেন্ট ব্যবস্থার নির্ভরযোগ্যতা ও দক্ষতা বাড়াবে।

এসএন

Share this news on:

সর্বশেষ

img

সালাহউদ্দিন আহমদ

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে Feb 01, 2026
img
একীভূত হচ্ছে ইলন মাস্কের স্পেসএক্স ও এক্সএআই Feb 01, 2026
img
বাচ্চা ছেলেগুলো বেসামাল কথাবার্তা বলছে যেটা আসলে খুবই বিরক্তিকর: মির্জা আব্বাস Feb 01, 2026
রমজানের গুরুত্বপূর্ণ ৩টি আমল Feb 01, 2026
ওয়েস্ট ইন্ডিজের ১১৪ রান, ১১৮ রান করেও হার প্রোটিয়াদের Feb 01, 2026
img
সুপারিশপ্রাপ্ত ৪১ হাজার ৬২৭ শিক্ষকের তথ্য চেয়েছে মন্ত্রণালয় Feb 01, 2026
img

জামায়াতের অভিযোগ

রাষ্ট্রপতির কার্যালয় থেকেই ডা. শফিকুরের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাকের সূত্রপাত’ Feb 01, 2026
img
বাবার প্রয়াণের শোক কাটিয়ে ওঠার আগেই মাকেও হারালেন অভিনেত্রী সম্পূর্ণা Feb 01, 2026
img
ঢাবিতে ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা Feb 01, 2026
img
রানি মুখার্জির কামব্যাকে বক্স অফিসে দাপট! Feb 01, 2026
img
দেশে মৃদু ভূমিকম্প অনুভূত Feb 01, 2026
img
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাবে বিএনপি: ইশরাক Feb 01, 2026
img
সাবেক এমপি বাহাউদ্দিন নাছিম ও পরিবারের ৪৬ ব্যাংক হিসাব ফ্রিজ Feb 01, 2026
img
ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে: জামায়াত আমির Feb 01, 2026
img
জীবনদর্শন নিয়ে কী র্বাতা দিলেন কোয়েল মল্লিক? Feb 01, 2026
img
নতুন রুপে আবার বড় পর্দায় ফিরছেন জিতু কমল Feb 01, 2026
img
নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার Feb 01, 2026
img
ঈদে মুক্তি পাচ্ছে শুভ-মিমের অ্যাকশন সিনেমা ‘মালিক’ Feb 01, 2026
img
অতিথি পাখিদের মতো ঘুরতে আসা নাগরিকদের মনোনয়ন দিচ্ছে একটি দল: আসিফ মাহমুদ Feb 01, 2026
img
নির্বাচন সামনে রেখে যুবদলকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে : মুন্না Feb 01, 2026