দুদকের দুর্নীতি মামলায় সাবেক মেয়রের স্ত্রী কারাগারে

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নোয়াখালীর কবিরহাট পৌরসভার সাবেক মেয়র জাহিরুল হক রায়হান ও তার স্ত্রী সামিয়া শারমিনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় অবৈধভাবে ৪৪ লাখ ৩৩ হাজার ৬০০ টাকার স্থাবর সম্পদ অর্জন ও ভোগ-দখলের অভিযোগ আনা হয়েছে।

রোববার (১৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ।

তিনি বলেন, গত বৃহস্পতিবার (১১ জুলাই) মামলার শুনানিতে জাহিরুল হকের স্ত্রী সামিয়া শারমিন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জাহিরুল হক রায়হান ২০১১ সালে প্রথমবার কবিরহাট পৌরসভার মেয়র নির্বাচিত হন। পরবর্তীতে আরও দুই মেয়াদে দায়িত্ব পালন করেন তিনি। ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত মেয়রের দায়িত্বে ছিলেন তিনি। মেয়র থাকাকালীন তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।

দুদকের প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, সাবেক মেয়র ও তার স্ত্রী সামিয়া শারমিন (যিনি একজন গৃহিণী) কোনো বৈধ আয়ের উৎস কিংবা ব্যবসায়িক ট্রেড লাইসেন্স ছাড়া নোয়াখালী সদর উপজেলার পশ্চিম আলীপুর মৌজায় একটি চারতলা বাড়ি নির্মাণ করেন। দুদকের যাচাইকালে বাড়িটির নির্মাণ ব্যয় ৪৪ লাখ ৩৩ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়। তদন্তে আরও উঠে আসে, তারা পরস্পর যোগসাজশে এই সম্পদ অবৈধভাবে অর্জন ও ভোগ-দখল করেছেন।

দুদকের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ বলেন, দুদক নোয়াখালী জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী বাদী হয়ে মামলাটি করেন। এটি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ১০৯ ধারায় দায়ের করা হয়েছে। মামলার কার্যক্রম চলমান রয়েছে এবং দুদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

এমকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ভারতের ওপর শুল্ক কমালেন ট্রাম্প, ২৫ থেকে নামল ১৮ শতাংশে Feb 03, 2026
img
দিল্লির ঘটনার পর ক্ষোভে কাকে দোষারোপ করলেন তাপসী? Feb 03, 2026
img
ছবির বাজেট ৩০ কোটি, তারকা চান ৪০ কোটি: ইমরান খান Feb 03, 2026
img
কাবাঘরের গিলাফ পাঠানো হয়েছিল কুখ্যাত এপস্টেইনকে! Feb 03, 2026
img

মির্জা ফখরুল

শেখ হাসিনাকে ছাড়া ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত Feb 02, 2026
img
কলকাতার কাজ নিয়ে হতাশ অঙ্কিতা, ভরসা মুম্বাই ইন্ডাস্ট্রি Feb 02, 2026
img
গণভোটে বিএনপির 'হ্যাঁ'-'না' নিয়ে ডাবল স্ট্যান্ডবাজি করা যাবে না: সাদিক কায়েম Feb 02, 2026
img
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নামে ২ কলেজের নামকরণ Feb 02, 2026
img
অলিম্পিকে যুক্ত হলো নতুন আরেকটি খেলা Feb 02, 2026
img
বিশ্বকাপের পাঁচদিন আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা Feb 02, 2026
img
এনসিপি নেতা শিশিরকে হুমকি, থানায় জিডি Feb 02, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা শ্রীলঙ্কার Feb 02, 2026
img
দাঁড়িপাল্লার জোয়ার দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : গোলাম পরওয়ার Feb 02, 2026
img
মায়েরা ১১ দলের কাছে নিজেদের নিরাপদ মনে করেন : জামায়াত আমির Feb 02, 2026
img
ভারতকে কাঠগড়ায় তুললেন আইসিসির সাবেক কর্মকর্তা Feb 02, 2026
img
রিয়ালকে হারানো দলকে নিয়ে সতর্ক বার্সা কোচ Feb 02, 2026
img
রিয়ালের ‘মিনি হাসপাতালে’ বেলিংহাম Feb 02, 2026
img
নাগরিকত্ব আইনে বাংলাদেশিদের সুখবর দিল ইতালি! Feb 02, 2026
চট্টগ্রামে নির্বাচনী জনসভায় জামায়াত আমির Feb 02, 2026
নেটদুনিয়ায় ঝড়, প্রেম নিয়ে স্বস্তিকার স্পষ্ট বার্তা Feb 02, 2026