যুবদল নেতা মাহবুব হত্যায় তথ্যদাতা সজল গ্রেফতার

খুলনার দৌলতপুরে যুবদলের বহিষ্কৃত সহ-সভাপতি মাহবুবুর রহমান মোল্লা হত্যা মামলায় সজল (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।


শনিবার (১২ জুলাই) রাত সোয়া ২টার দিকে দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা এলাকা থেকে সজলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সজল এলাকার সাহেব আলীর ছেলে এবং স্থানীয়ভাবে একজন মুদি দোকানদার হিসেবে পরিচিত। গ্রেফতার সজল হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ না করলেও খুনীদের কাছে মাহবুবের অবস্থান সংক্রান্ত তথ্য সরবরাহ করেছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, সজল কিলিং মিশনে অংশ নিলেও সরাসরি হামলায় জড়িত ছিল না। তবে তিনি খুনিদের মাহবুবের গতিবিধি ও অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করেছেন। তার দেয়া তথ্যের ভিত্তিতেই মাহবুবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) তাজুল ইসলাম বলেন, সজল এ হত্যাকাণ্ডে সহযোগী হিসেবে জড়িত ছিল এটা নিশ্চিত। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা আশা করছি, তার কাছ থেকে মূল খুনিদের পরিচয় ও অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

উল্লেখ্য, গত শুক্রবার (১১ জুলাই) দুপুর দেড়টার দিকে পশ্চিম মহেশ্বরপাশা এলাকায় নিজ বাড়ির সামনে প্রাইভেটকার পরিষ্কার করছিলেন মাহবুব। এ সময় একটি মোটরসাইকেলে আসা তিনজন দুর্বৃত্ত তার ওপর এলোপাতাড়ি গুলি চালায়। শরীরে নয়টি গুলি বিদ্ধ হওয়ার পর দুর্বৃত্তরা মৃত্যু নিশ্চিত করতে দু’পায়ের রগ কেটে দেয়। ঘটনাস্থলেই মাহবুব মারা যান।

ঘটনার পরদিন নিহত মাহবুবের বাবা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ জানায়, মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং মূল খুনিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
দিল্লির ঘটনার পর ক্ষোভে কাকে দোষারোপ করলেন তাপসী? Feb 03, 2026
img
ছবির বাজেট ৩০ কোটি, তারকা চান ৪০ কোটি: ইমরান খান Feb 03, 2026
img
কাবাঘরের গিলাফ পাঠানো হয়েছিল কুখ্যাত এপস্টেইনকে! Feb 03, 2026
img

মির্জা ফখরুল

শেখ হাসিনাকে ছাড়া ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত Feb 02, 2026
img
কলকাতার কাজ নিয়ে হতাশ অঙ্কিতা, ভরসা মুম্বাই ইন্ডাস্ট্রি Feb 02, 2026
img
গণভোটে বিএনপির 'হ্যাঁ'-'না' নিয়ে ডাবল স্ট্যান্ডবাজি করা যাবে না: সাদিক কায়েম Feb 02, 2026
img
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নামে ২ কলেজের নামকরণ Feb 02, 2026
img
অলিম্পিকে যুক্ত হলো নতুন আরেকটি খেলা Feb 02, 2026
img
বিশ্বকাপের পাঁচদিন আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা Feb 02, 2026
img
এনসিপি নেতা শিশিরকে হুমকি, থানায় জিডি Feb 02, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা শ্রীলঙ্কার Feb 02, 2026
img
দাঁড়িপাল্লার জোয়ার দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : গোলাম পরওয়ার Feb 02, 2026
img
মায়েরা ১১ দলের কাছে নিজেদের নিরাপদ মনে করেন : জামায়াত আমির Feb 02, 2026
img
ভারতকে কাঠগড়ায় তুললেন আইসিসির সাবেক কর্মকর্তা Feb 02, 2026
img
রিয়ালকে হারানো দলকে নিয়ে সতর্ক বার্সা কোচ Feb 02, 2026
img
রিয়ালের ‘মিনি হাসপাতালে’ বেলিংহাম Feb 02, 2026
img
নাগরিকত্ব আইনে বাংলাদেশিদের সুখবর দিল ইতালি! Feb 02, 2026
চট্টগ্রামে নির্বাচনী জনসভায় জামায়াত আমির Feb 02, 2026
নেটদুনিয়ায় ঝড়, প্রেম নিয়ে স্বস্তিকার স্পষ্ট বার্তা Feb 02, 2026
img
ভারতের বিপক্ষে অর্পিতাদের মানসিকতায় মুগ্ধ কোচ বাটলার Feb 02, 2026