নোয়াখালীতে বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলা, পাঁচজন আহত

নোয়াখালী-২ (সেনবাগ) আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ হামলার ঘটনায় সেনবাগ উপজেলা চেয়ারম্যানসহ বিএনপির ৫ নেতা আহত হয়েছেন।

রোববার সকালে জয়নুল আবদিন ফারুক সেনবাগ পৌরসভা চত্বরে নির্মিত মুক্তিযুদ্ধে শহীদের স্মৃতিস্তম্ভে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে ফেরার সময় এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন সেনবাগ উপজেলা চেয়ারম্যান ও  বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সভাপতি জহিরুল ইসলাম লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহীদ উল্লাহ, সেনবাগ উপজেলা ছাত্রদলের সভাপতি শাহাবুদ্দিন রাসেল ও পৌর ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন স্বপন প্রমুখ।

এ ঘটনায় অন্তত ৫টি গাড়ি ও ১০-১২টি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপির নেতাদের অভিযোগ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। তবে হামলার সাথে জড়িতদের শনাক্ত করা যায়নি।

হামলার বিষয়ে জয়নুল আবদিন ফারুক জানান, সকাল ৯ টার দিকে সেনবাগ পৌরসভার চত্বরে নির্মিত মুক্তিযুদ্ধে শহীদের স্মৃতিস্তম্ভে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুল দিতে যান তিনি। ফুল দিয়ে সেখান থেকে ফেরার সময় সেনবাগ বাজারের সন্নিকটে রাস্তার উপর তাদের গাড়িবহরে এ হামলা চালানো হয়।

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 08, 2026
img
সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না: তারেক রহমান Feb 08, 2026
img
কু‌ড়িগ্রা‌মে জাতীয় পার্টির ৫ নেতাকে অব্যাহতি Feb 08, 2026
img
‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’ Feb 08, 2026
img
সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 08, 2026
img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026