আমরা সরকারের কাছে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র চাই: শহীদ সাগরের বাবা

২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ রেদোয়ান হোসেন সাগরের বাবা মো. আসাদুজ্জামান আসাদ বলেছেন, আমরা সরকারের কাছে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র চাই। এগুলো যদি না দেওয়া হয় আমাদের আহতরা এবং আমরা যারা শহীদ পরিবার তারা ভবিষ্যতে রাষ্ট্রদ্রোহীতার মধ্যে পড়ব। এই সরকার ছাড়া অন্য সরকার ক্ষমতায় গেলে আমরা ঘোষণাপত্র পাব না। নিরপেক্ষ সরকারের কাছে আমাদের দাবি থাকবে, জুলাই সনদ দ্রুত দেওয়া হোক।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষ্যে আয়োজিত শোক ও স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

বুধবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে ওই স্মরণ সভার আয়োজন করে বাকৃবির জাতীয় দিবস উদযাপন কমিটি। সভায় উপস্থিত ছিলেন শহীদ রেদোয়ান হোসেন সাগরের বাবা মো. আসাদুজ্জামান, শহীদ মাওলানা সাদেকুর রহমানের ভাই মো. সাদ্দাম হোসেন এবং শহীদ আছির এম টি শারাল হকের বাবা এইচ এম এনামুল হকসহ তাদের পরিবারের সদস্যরা।

শহীদ সাগরের বাবা বলেন, ১৯ জুলাই আন্দোলনে হাজার হাজার ছাত্র-জনতা অংশগ্রহণ করে। কিন্তু আল্লাহর অশেষ কুদরতে আমার সন্তান সেদিন শহীদ হয়। জুলাইয়ের বিপ্লব আমাদের জাতিকে ফ্যাসিবাদ থেকে মুক্তি দিয়েছে। এই বিপ্লবের ইতিহাস শেষ হওয়ার নয়। আমরা প্রত্যাশা করবো এই সরকার থাকাকালেই সব হত্যার ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক। যারা আহত, হাসপাতালে কাতরাচ্ছে, তাদের চিকিৎসা করা হোক। বিচারকাজ দীর্ঘায়িত হলে ন্যায়বিচার হয় না। তাই দ্রুত খুনিদের বিচার নিশ্চিত করুন।

বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হকের সভাপতিত্বে এবং সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার এবং ময়মনসিংহ অঞ্চলের শহীদ পরিবারের সদস্যরা। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ক্রিয়াশীল সংগঠনের নেতা এবং সাধারণ শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালনায় জুলাই আন্দোলনের উপর তিনটি ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়। পাশাপাশি অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

প্রসঙ্গত, ২০২৪ এর গণঅভ্যুত্থানে ময়মনসিংহ অঞ্চলের প্রথম শহীদ রেদোয়ান হোসেন সাগর। তার বাড়ি ময়মনসিংহ সদরের আকুয়ায়। গত বছরের ১৯ জুলাই ময়মনসিংহের টাউন হল মোড়ে আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে সাগর শহীদ হন।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 08, 2026
img
সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না: তারেক রহমান Feb 08, 2026
img
কু‌ড়িগ্রা‌মে জাতীয় পার্টির ৫ নেতাকে অব্যাহতি Feb 08, 2026
img
‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’ Feb 08, 2026
img
সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 08, 2026
img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026
img
দুর্দান্ত জয়ে শীর্ষস্থান সুসংহত করল কাতালানরা Feb 08, 2026
img
যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে নিকৃষ্ট’ অপরাধীদের তালিকায় ৮৯ ভারতীয় Feb 08, 2026