© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ রাজনৈতিক দলের কাছে জুলাই সনদের খসড়া পাঠানো হবে: আলী রীয়াজ

শেয়ার করুন:
আজ রাজনৈতিক দলের কাছে জুলাই সনদের খসড়া পাঠানো হবে: আলী রীয়াজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২১ এএম | ২৮ জুলাই, ২০২৫
জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আজ জাতীয় সনদের খসড়া পাঠানো হবে দেশের সব রাজনৈতিক দলের কাছে। এ বিষয়ে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, জুলাই সনদের খসড়া প্রস্তুত হয়েছে। সেটা সোমবারের (২৮ জুলাই) মধ্যে সব কটি রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে। দলগুলো দ্রুত মতামত দিলে সেটা সন্নিবেশিত করা হবে।

সনদের খসড়া নিয়ে সংলাপে আলোচনা করা হবে না জানিয়ে তিনি বলেন, ‘যদি বড় রকমের মৌলিক আপত্তি ওঠে, তাহলে আলোচনায় আনব, না হলে আনব না। আপনাদের পক্ষ থেকে মতামত দেওয়া হলে সেটা সন্নিবেশিত করে প্রাথমিক সনদে ভূমিকা- পটভূমি থাকবে এবং কমিটমেন্টের জায়গা থাকবে।’

এদিকে আজ আবারো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন। সোমবারের (২৮ জুলাই) সকাল ১১ টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে ২০ তম দিনের মতো শুরু হবে আলোচনা।

আজ আলোচনা হবে, সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে। এছাড়া আলোচনা হবে সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়েও। দীর্ঘ এই আলোচনায় ১২টি বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। 

কেএন/টিকে


মন্তব্য করুন