© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুদিন পর এরা বলতে পারে, ফিরে আসা জুলাই শহীদদের এমপি বানাতে হবে : শেখ ফরিদ

শেয়ার করুন:
দুদিন পর এরা বলতে পারে, ফিরে আসা জুলাই শহীদদের এমপি বানাতে হবে : শেখ ফরিদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০২ পিএম | ২৪ আগস্ট, ২০২৫
বিস্ময়কর ব্যাপার, তথাকথিত এই জুলাই সনদকে নাকি সংবিধানের ওপরে স্থান দিতে হবে। এটা দাবি করেছে কচি-কাঁচার আসর এনসিপি। এই হাস্যকর, রাষ্ট্রদ্রোহীমূলক দাবির প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশবিরোধী আরেক দল- সেটা হচ্ছে জামায়াতে ইসলাম। জুলাই সনদ ও এনসিপির অবস্থান নিয়ে এসব কথা বলেন দ্য পলিটিক্যাল ড্রামা ইউটিউব চ্যানেলের সঞ্চালক শেখ ফরিদ।

সেখানে এনসিপিকে 'শুক্র শুক্র অষ্টদিন হয়েছে এরা রাজনীতিতে এসেছে' মন্তব্য করে তিনি বলেন, দুইদিন পরে এরা বলে ফেলতে পারে যে সমস্ত জুলাই শহীদেরা ফিরে আসছে, তাদেরকে এমপি বানাইতে হবে। জুলাই শহীদ বুঝেছেন তো? যারা মারা যাওয়ার কারণে শেখ হাসিনাসহ সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মীকে ফাঁসির আসামি হিসেবে তুলে ধরেছে, তারা জিন্দা ফিরে আসছে। কাউকে গাজীপুর পাওয়া যাচ্ছে, কাউকে ময়মনসিংহে। এই সমস্ত জুলাই শহীদ কেউ আবার বলে ফেলতে পারে যে, এদেরকে এমপি-মন্ত্রী বানায় দাও বা এমপি মন্ত্রীর চেয়ে বড় কিছু বানায় দাও।

পৃথিবীর কোন আইনে আছে যে কোনো ব্যক্তিকে, কোনো ব্যক্তির বক্তব্যকে সংবিধানের ওপর স্থান দিতে হবে? পৃথিবীর কোন রাজনীতিতে আছে? এদের মূর্খ বলাও যাবে না, কত বড় নির্বোধ।

শেখ ফরিদ আরো বলেন, বাংলাদেশের জন্মের পরে যে সংবিধান হয়েছে, যে সংবিধান দিয়ে একটি দেশ চলে পৃথিবীর কোন রাজনীতিবিদ, রাজনৈতিক দল কিংবা একেবারে কমন সেন্সলেস রাজনৈতিক দল আজ পর্যন্ত দাবি করেনি যে সংবিধানের ওপরে তাদের বক্তব্য বা মতামতকে ঠাঁই দিতে হবে। যেটা আমাদের তথাকথিত রাজনৈতিক দল যারা নিবন্ধন পাওয়ার জন্য যে সাক্ষী জোগাড় করতে হয়, সে সাইন পর্যন্ত তুলে নিতে পারেনি তাদের সরকারের আমলে। তারাই নিবন্ধিত হতে পারছে না, তারাই বলে সংবিধানের ওপরে তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে।

পিএ/টিকে

মন্তব্য করুন