বিমানবন্দরে নারী যাত্রীর লাগেজ থেকে ১৩০ কোটি টাকার কোকেন উদ্ধার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৮ কেজি কোকেনসহ গায়ানার এক নারী যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গতকাল সোমবার (২৫ আগস্ট) গভীর রাতে তাকে আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক যাত্রীর নাম এম এস কারেন পেতুলা স্টাফেল। উদ্ধার করা কোকেনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।

অধিদপ্তর জানায়, গতকাল রাতে অধিদপ্তরের মহাপরিচালকের কাছে গোপন খবর আসে যে, দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজে মাদক পাচার হতে পারে। খবরের ভিত্তিতে গোয়েন্দারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। উড়োজাহাজটি দিবাগত রাত আড়াইটার দিকে অবতরণ করলে তারা যাত্রীর পরিচয় নিশ্চিত হন। পরে পেতুলা স্টাফেলের ব্যাগেজ স্ক্যান করে দেখা যায়, ভেতরে ২২টি ডিম্বাকৃতির ফয়েল মোড়ানো প্যাকেট রয়েছে। সেগুলো খোলার পর কোকেন পাওয়া যায়।

শুল্ক গোয়েন্দাদের ভাষ্যমতে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে কোকেনগুলো জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিমানবন্দর ইউনিট পরীক্ষার মাধ্যমে এগুলো কোকেন বলে নিশ্চিত করে।

অধিদপ্তর জানায়, আটক নারীকে বিমানবন্দর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।  তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

img
৪ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Feb 04, 2026
img
সিনেমায় সালমানের অভিব্যক্তি নিয়ে সমালোচনা, অভিনেতার জবাব Feb 04, 2026
img
আরও ২৬ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 04, 2026
img
ইরানে বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ১৩৯ বিদেশি গ্রেপ্তার Feb 04, 2026
img
ইয়ামাল ও আরাউহোর গোলে কোপা দেল রে’র সেমিতে বার্সেলোনা Feb 04, 2026
img
সাবেক ক্লাবে ফিরছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রামোস Feb 04, 2026
img
বক্স অফিসে ফের ঘুরে দাঁড়াতে মরিয়া রাম Feb 04, 2026
img
‘ভারতীয় ও সাপের সঙ্গে দেখা হলে আগে ভারতীয়কে মারো’, এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য Feb 04, 2026
নারীবিদ্বেষী বক্তব্য, ইতিহাস বিকৃতির জবাব ব্যালটের মাধ্যমে দিবে জনগণ: ইশরাক Feb 04, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Feb 04, 2026
img
শেষ সময়ের গোলে চেলসিকে হারিয়ে ফাইনালে আর্সেনাল Feb 04, 2026
রোযার আগে যে ৩টি কাজ অবশ্যই করবেন Feb 04, 2026
জুলাই জাদুঘর পরিদর্শন করলেন বিদেশি কূটনীতিকরা, সবার জন্য খুলছে আগামী সপ্তাহে Feb 04, 2026
র‍্যাবের নতুন নাম এসআইএফ Feb 04, 2026
ঢালিউডের আলোচিত গুঞ্জনে ইতি টানলেন নুসরাত ফারিয়া Feb 04, 2026
ধুরন্ধর ২: সিক্যুয়েলেও ঝড় তুলতে প্রস্তুত রণবীর Feb 04, 2026
বিয়ে ভাঙার কারণ জানালেন পরীমনি Feb 04, 2026
পাপারাজ্জির প্রশ্নে বিরক্ত নন সোনম Feb 04, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 04, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 04, 2026