রমনার ডিসির শিক্ষার্থীর মুখ চেপে ধরার ছবিটি বাস্তব, এআই নয়: ফ্যাক্টচেক

তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে গত বুধবার (২৭ আগস্ট) পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। ওইদিন দুপুর দেড়টার দিকে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসবভন যমুনার সামনে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়েন শিক্ষার্থীরা। এ সময়কার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের ডিসি মাসুদ আলমের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে, ডিসি মাসুদ আলম একজন শিক্ষার্থীর মুখ চেপে ধরে আছেন। ডিএমপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দাবি করা হচ্ছে, এই ছবিটি এআই দিয়ে তৈরি। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ছবিটি বাস্তব। ওই সময় ঘটনাস্থলে উপস্থিত একজন ফটো সাংবাদিকের সঙ্গে কথা বলে ও ছবির মেটাডেটা বিশ্লেষণ করে ফ্যাক্টওয়াচ এটি নিশ্চিত হয়েছে।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ডিসি মাসুদ আলমের মুখ চেপে ধরার ওই ছবি বৃহস্পতিবার (২৮ আগস্ট) দৈনিক মানবজমিন প্রথম পাতায় ছেপেছে। ছবিটি তুলেছেন পত্রিকাটির ফটো সাংবাদিক আবু সুফিয়ান জুয়েল।

ফ্যাক্টওয়াচ আবু সুফিয়ান জুয়েলের সঙ্গে যোগাযোগ করে। তিনি ফ্যাক্টওয়াচকে জানান, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটি বাস্তব।

তিনি আরও জানান, ওই সময়কার একাধিক ছবি তিনি তুলেছেন।

পরবর্তীতে তার থেকে এসব ছবি সংগ্রহ করে মেটাডেটা বিশ্লেষণ করে ফ্যাক্টওয়াচ।

মেটাডেটা বিশ্লেষণে (আর্কাইভ) দেখা যায়, ডিসি মাসুদের শিক্ষার্থীর মুখ চেপে ধরে রাখার ছবিটি আবু সুফিয়ান জুয়েল বুধবার (২৭ আগস্ট) দুপুর দুইটা ৫ মিনিটে তুলেছেন।


ছবিটি তোলার জন্য তিনি ক্যানন ক্যামেরা ব্যবহার করেছেন। ক্যামেরা মডেল (Canon EOS 5D Mark II)।


এ ছাড়া এআই ছবি শনাক্তকারী একাধিক টুলের সাহায্যে ছবিটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি বাস্তব ছবি। ছবিটি তৈরিতে কোনো এআই প্রযুক্তি ব্যবহার করা হয়নি। তাই ফ্যাক্টওয়াচ ডিএমপির দাবিটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে।


ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 08, 2026
img
সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না: তারেক রহমান Feb 08, 2026
img
কু‌ড়িগ্রা‌মে জাতীয় পার্টির ৫ নেতাকে অব্যাহতি Feb 08, 2026
img
‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’ Feb 08, 2026
img
সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 08, 2026
img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026