ইউটিউবের প্রধান নির্বাহী কে!

বিশ্বজুড়ে জনপ্রিয় ওয়েবসাইটগুলোর মধ্যে ইউটিউব অন্যতম। আপনি জানেন কি, গুগলের মালিকানাধীন এই সাইটটি চালাচ্ছেন একজন নারী?

গেজেটস নাউয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ইউটিউবের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন সুসান ডায়ান ওজিচকি। ২০১৪ সাল থেকে তিনি এই দায়িত্বে আছেন।

ইউটিউবের প্রধান নির্বাহী হিসেবে যোগ দেয়ার আগে ওজিচকি গুগলের মার্কেটিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তার জন্ম ১৯৬৮ সালের ৫ জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়।

ওজিচকির বাবা স্ট্যানলি ওজিচকি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। তার মা এস্টার ওজিচকি একজন স্কুলশিক্ষক।

ইউটিউবের বর্তমান প্রধান নির্বাহী মূলত ইতিহাস ও সাহিত্য বিষয়ে পড়ালেখা করেছেন। তিনি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে এ বিষয়ে উচ্চতর ডিগ্রি নেন।

এরপর তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে অর্থনীতির ওপর উচ্চতর ডিগ্রি নেন ১৯৯৩ সালে ও একই প্রতিষ্ঠান থেকে এমবিএ শেষ করেন ১৯৯৮ সালে।

১৯৯৮ সালে সুসান ডায়ান ওজিচকি সিলিকন ভ্যালিতে আসেন এবং ইন্টেল কর্পোরেশনে কাজ শুরু করেন। ১৯৯৯ সালে তিনি গুগলে যোগ দেন এবং প্রতিষ্ঠানটির প্রথম মার্কেটিং অফিসার হন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

ওজিচকি ২০১৫ সালে টাইম ম্যাগাজিন নির্বাচিত ১০০ প্রভাবশালী ব্যক্তির মধ্যে জায়গা করে নেন। পরবর্তীতে ম্যাগাজিনটি তাকে ‘ইন্টারনেটে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারী’ হিসেবে ঘোষণা করে।

সূত্র: গেজেটস নাউ

লেখক: তাহসিনা হাসান

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
গানের মঞ্চ থেকে বিয়ের মণ্ডপ, সয়মের জীবনে এল নতুন সুর! Feb 05, 2026
img
আমি নতুন কেউ নই, প্রায় ৩৫ বছর ধরে আপনাদের সঙ্গে আমার সম্পর্ক: মির্জা ফখরুল Feb 05, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সোমবার Feb 05, 2026
img
'অন্তর্বতী সরকারের সময়ে ১১৬টি অধ্যাদেশ জারি ও ১৪টি দ্বিপাক্ষিক চুক্তি' Feb 05, 2026
img
ভোটের ফলাফল ঘুরিয়ে দিতে পারে প্রশাসনে থাকা জামায়াতের লোকেরা: মির্জা আব্বাস Feb 05, 2026
img
সন্তানদের চোখে রাজ বাবা হিসেবে কে, বিধায়ক না পরিচালক? Feb 05, 2026
img
পাকিস্তানের ম্যাচ বয়কট করা নিয়ে প্রতিক্রিয়া জানালেন ভারতীয় অধিনায়ক Feb 05, 2026
img
উপদেষ্টার সঙ্গে আলোচনার পর ২ দিনের জন্য বন্দরে আন্দোলন স্থগিত Feb 05, 2026
img
২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা Feb 05, 2026
img
আফরান নিশোর নতুন সিনেমা ‘প্রেমিক’ নিয়ে গুঞ্জন Feb 05, 2026
img
আমি একবারও বলবো না যে আমাকে ভোট দেন: সারজিস আলম Feb 05, 2026
img
জামায়াতকে যারা ইসলামী দল বলে তারা বোকার স্বর্গে বাস করে : চরমোনাই পীর Feb 05, 2026
img
৩০০ টাকা ঘুষ নিয়ে চাকরি হারালেন ইসি কর্মকর্তা শুধাংশু Feb 05, 2026
img
জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম Feb 05, 2026
img
উত্তেজনার মাঝেই পারস্য উপসাগর থেকে ২টি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ইরান Feb 05, 2026
img
একুশে পদক পাচ্ছেন প্রয়াত আইয়ুব বাচ্চু Feb 05, 2026
img
গণভোটে হ্যাঁ মানে নতুন বাংলাদেশ, পুরোনা রাজনীতিকে লাল কার্ড: জামায়াত আমির Feb 05, 2026
img

রাশেদ প্রধান

লন্ডন থেকে একজন মুফতি এসেছেন, উনি ইসলামের ইতিহাস পরিবর্তন করে দিচ্ছেন Feb 05, 2026
img
দাম কমতে যাচ্ছে এলপিজির Feb 05, 2026
img
১১৬ আসনে ব্যালট পেপার পৌঁছেছে : ইসি সচিব Feb 05, 2026