খুলনায় প্রায় সাড়ে তিন হাজার ঘর ক্ষতিগ্রস্ত

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে খুলনায় ৩,৪৬৫টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৩১৫টি চিংড়ি ঘের ও ৪২৫টি পুকুরে পানি ঢুকে মাছ ভেসে গেছে।

খুলনার দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ ও কয়রা উপজেলা ঘূর্ণিঝড় মনিটরিং কেন্দ্রের কর্মকর্তা জাফর রানা এ কথা জানিয়েছেন।

জানা গেছে, দাকোপ উপজেলায় ১৭৬৫টি ঘর-বাড়ি বিধ্বস্ত ও ৩১৫টি চিংড়ি ঘের ও ৪২৫টি পুকুরে পানি ঢুকে মাছ ভেসে গেছে। গাছপালা উপড়ে রাস্তাঘাট ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে।

অন্যদিকে কয়রা উপজেলায় ১ হাজার ৭শ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও সড়কের ওপর গাছপালা উপড়ে পড়েছে।

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ জানান, ৩১৫টি চিংড়ি ঘের ও ৪২৫টি পুকুর ভেসে গেছে। বাড়ি ঘর বিধ্বস্ত হয়েছে। প্রচুর গাছপালা ভেঙে ও উপরে পড়েছে।

কয়রা উপজেলা ঘূর্ণিঝড় মনিটরিং কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাফর রানা জানান, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছ থেকে ক্ষয়ক্ষতির তথ্য জানা গেছে। ক্ষয়ক্ষতির তালিকা তৈরির কাজ চলছে। তবে কয়রার কোথাও লোকজন আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান জানান, বুলবুল এখন আর ঘূর্ণিঝড় নেই। এটি নিম্নচাপে পরিণত হয়েছে। তাই দমকা বাতাস ও বৃষ্টি হচ্ছে। তবে উপকূলীয় জেলায় এখনও জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। জোয়ারে পানি বাড়তে পারে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
সালমানের চর্চিত বান্ধবীর সঙ্গে গান গেয়েছেন অরিজিৎ সিং! Feb 07, 2026
img
মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ২ Feb 07, 2026
img
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে যশ এর ‘টক্সিক’ Feb 07, 2026
img
বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনলো শ্রীলঙ্কা Feb 07, 2026
img
হঠাৎ পুলিশের এমন আগ্রাসীমনোভাবের কারণ কী: আজহারী Feb 07, 2026
img
ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি আরাঘচির Feb 07, 2026
img
মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : প্রাণিসম্পদ উপদেষ্টা Feb 07, 2026
img
দল হিসেবে একমাত্র আমরাই ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেছি: চরমোনাই পীর Feb 07, 2026
img
নিজে দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না: কায়সার কামাল Feb 07, 2026
img
জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
পুলিশি হেফাজতে শমীক, মুখ খুললেন অভিযুক্তের মা-বাবা Feb 07, 2026
img
ঢাকার কোন দুটি আসনকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ বলল সেনাবাহিনী? Feb 07, 2026
img
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬৯ মামলা Feb 07, 2026
img
শিয়ালের হাতে মুরগি তুলে দেয়ার প্রয়োজন নেই: শিবির সভাপতি Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’-এর ভবিষ্যৎ অনিশ্চিত, অক্ষয়-পরেশের দ্বন্দ্ব নয় নেপথ্যে কী কারণ? Feb 07, 2026
img
তারেক রহমানের পক্ষে গুলশানে নির্বাচনী গণসংযোগে জাইমা রহমান Feb 07, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নাটকীয়তায় পাকিস্তানের জয় Feb 07, 2026
img
যমুনায় আইন-শৃঙ্খলাসংক্রান্ত জরুরি সভা আজ, থাকবেন বাহিনী প্রধানরা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক Feb 07, 2026
img
হাসপাতালে ভর্তি অভিনেত্রী নবনীতা, ঠিক কী হয়েছে তার? Feb 07, 2026