ময়মনসিংহের জয়নুল উদ্যান

উদ্যান নামটি শুনলেই মনে আসে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানের কথা। তবে বর্তমানে এমন উদ্যান পাওয়া দুস্কর। তবুও মানবসৃষ্ট অনেক উদ্যান বা পার্ক প্রভৃতি গড়ে উঠেছে পৃথিবীতে। যা পৃথিবীর সৌন্দর্যকে বাড়িয়ে তুলছে বহুগুনে।

ময়মনসিংহ জেলা বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন জেলা। এই জেলায় রয়েছে প্রাচীন ও ঐতিহ্যবাহী অনেক স্থাপনা। রয়েছে দেখার মতো প্রাকৃতিক ও মানবসৃষ্ট অনেক স্থাপনা। তেমনি একটি স্থাপনা ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল উদ্যান।

উদ্যানটির অবস্থান ময়মনসিংহ জেলা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের কূল ঘেঁষে শহরের কাঁচিঝুলিতে। এই উদ্যানের পুরোনো নাম সাহেব কোয়ার্টার পার্ক। পার্কটির পাশেই রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা। আর সেজন্যই বর্তমানে পার্কটির নাম দেওয়া হয়েছে জয়নুল উদ্যান।

ব্রহ্মপুত্র নদের পাড় ঘেঁষে লম্বালম্বিভাবে শহরের কাচারি ঘাট থেকে জয়নুল আবেদিন সংগ্রহশালা পর্যন্ত উদ্যানটির বিস্তার। পুরো উদ্যানটির ভেতরে গাছের ফাঁকে ফাঁকে টাইলস দিয়ে বাধাই করা বসার বেঞ্চ। উদ্যানের পাশেই সার্কিট হাউস মাঠ ও জেলা প্রশাসন ভবন। পার্কের ভেতরে রয়েছে মিনি চিড়িয়াখানা ও পাঠাগার। বিশেষ দিনগুলিতে নাগরদোলা বসানো হয়। উদ্যানের ভিতরে কয়েকটি ভালো মানের রেস্টুরেস্ট গড়ে উঠেছে। এগুলোর মধ্যে ’ব্রহ্মপুত্র ভ্যালি ফুড গার্ডেন’, ‘সারিন্দা’ ও ‘হিমু আড্ডা’ উল্লেখযোগ্য।

উদ্যানের পাশে নদের চরে গিয়ে কাশফুলের সঙ্গে পোঁজ দিয়ে ছবি তোলে কেউ কেউ। নদের ওপারে চরের মধ্যে ধানক্ষেত, কাশফুল, লেবু বাগান, সবজিক্ষেত, মন্দির ও মাঝিদের বাড়ি। নদ পার হয়ে চরে যেতে প্রতিজনে ১০ টাকা করে দিতে হয় নৌকায়। উদ্যানের ভিতরে রয়েছে ছোট ছোট তাঁবুর তৈরি দোকান।

প্রতিদিনই এখানে ভিড় জমায় অগণিত দর্শনার্থী। উদ্যানের সবুজ প্রকৃতি ও পাশের ব্রহ্মপুত্র নদের নয়নাবিরাম দৃশ্য যে কাউকে পাগল করবে। উদ্যানটি সবার জন্য উন্মুক্ত।

তবে সন্ধ্যার পর উদ্যানে না থাকাই ভালো। মাঝে মাঝেই ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকে।

কিভাবে যাবেন: ঢাকা থেকে সড়ক পথে ময়মনসিংহে আসতে মহাখালী বাস টার্মিনাল থেকে এনা, শামীম এন্টারপ্রাইজ, সৌখিনসহ কয়েকটি পরিবহন বাস রয়েছে। সময় লাগবে আড়াই থেকে চার ঘন্টা । এছাড়াও কমলাপুর, বিআরটিসি বাস টার্মিনাল থেকে ঢাকা-নেত্রকোণা রুটের গাড়িতেও ময়মনসিংহে যেতে পারবেন। এনা ট্রান্সর্পোটে ভাড়া জনপ্রতি ২২০ টাকা। তাছাড়া সৌখিন পরিবহনের ভাড়া ১৫০ টাকা। মাসাকান্দা বাসস্ট্যান্ডে অথবা শহরের ব্রীজ মোড়ে নেমে অটো বা রিক্সায় করে সহজেই পৌছে যাবেন উদ্যানটিতে।

এছাড়া ঢাকা থেকে ট্রেনে করেও যেতে পারেন। ঢাকা থেকে তিস্তা এক্সপ্রেস (সকাল সাতটা বিশ), মোহনগঞ্জ এক্সপ্রেস (দুপুর দুইটা বিশ), যমুনা এক্সপ্রেস (বিকাল চারটা চল্লিশ), অগ্নিবীণা এক্সপ্রেস (সন্ধ্যা ছয়টা) ও হাওর এক্সপ্রেস (রাত এগারোটা পনেরো) ময়মনসিংহেরে উদ্দেশ্যে ছাড়ে।  ভাড়া শ্রেণীভেদে ১০০ থেকে ৩৬০ টাকা। রেল স্টেশন থেকে অটো বা রিক্সায় যেতে পারবেন উদ্যানে।

কোথায় থাকবেন: থাকার জন্য রয়েছে বেশ কিছু আবাসিক হোটেল। উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে- আমির ইন্টান্যাশনাল (০১৭১১১৬৭ ৯৪৮), হোটেল মুস্তাফিজ ইন্টারন্যাশলনাল (০১৭১৫১৩৩ ৫০৭),  হোটেল হেরা (০১৭১১১৬৭ ৮৮০), হোটেল সিলভার ক্যাসল (০৯১৬৬১৫০, ০১৭১০৮৫৭ ০৫৪), হোটেল খাঁন ইন্টারন্যাশনাল (০৯১৬৫৯৯৫) প্রভৃতি।

খাওয়া দাওয়া: শহরের কেন্দ্রস্থল প্রেসক্লাব ক্যান্টিনের মোরগ পোলাওয়ের ব্যাপক সুনাম রয়েছে। এছাড়া হোটেল সারিন্দা ও হোটেল ধানসিঁড়িও ভালো। এছাড়াও শহরের বিভিন্ন পয়েন্টে রয়েছে মাঝারি ও নিম্নমানের বেশ কিছু খাবার হোটেল।

 

Share this news on:

সর্বশেষ

img
জয়ার সঙ্গে প্রথম কাজ করার অনুভূতি প্রকাশ করল ‘ভুতু’ Feb 04, 2026
img
নির্বাচন উৎসবমুখর হবে, কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 04, 2026
img
ফের বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা পলাশ! Feb 04, 2026
img
নারী সমাজ নির্বাচনে জামায়াতকে প্রত্যাখ্যান করবে : দুলু Feb 04, 2026
img
ফরিদপুর পৌঁছেছেন তারেক রহমান Feb 04, 2026
img
বিফ-স্টেক কাণ্ডে জামিন মিলল পার্ক স্ট্রিটের সেই ওয়েটারের Feb 04, 2026
img
নারীদের ঘরে আটকে রাখার রাজনীতি দেশের জন্য অশনিসংকেত: তারেক রহমান Feb 04, 2026
img
এখনই বসে না পড়লে ১২ তারিখের পর শুয়ে পড়বেন: জামায়াতকে আব্দুস সালাম Feb 04, 2026
img
মা-বোনদের সম্মান না করলে বেহেশতে যাওয়া যাবে না: মির্জা ফখরুল Feb 04, 2026
img
এবারও ভারত নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম Feb 04, 2026
img
১৩ তারিখ থেকে আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকবেন: নেতাকর্মীদের তারেক রহমান Feb 04, 2026
img
বিএনপির ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি হাসিনার ১০ টাকার চালের মতো: গোলাম পরওয়ার Feb 04, 2026
img
নির্বাচন ও গণভোটের তথ্য মিলবে ৩৩৩-তে ডায়াল করে Feb 04, 2026
img
সবদিক থেকে ব্যর্থ হয়ে বিএনপি এখন জামায়াতের ওপর সাইবার আক্রমণ করছে: গোলাম পরওয়ার Feb 04, 2026
img
পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন গম্ভীর Feb 04, 2026
img
নির্বাচনী দায়িত্বে সারা দেশে মাঠে থাকবে ৩৭ হাজার বিজিবি সদস্য Feb 04, 2026
img
ফ্যাসিবাদের পুনরুত্থান হলে আরও ভয়াবহ হবে: রিজভী Feb 04, 2026
img
কুড়িগ্রাম থেকেই শুরু হবে আমাদের উন্নয়ন: জামায়াত আমির Feb 04, 2026
img
শিক্ষা খাতে সংস্কৃতি ও নিজস্ব পরিচয় এড়ানোর সুযোগ নেই: শিক্ষা উপদেষ্টা Feb 04, 2026
img
এপস্টেইনের বিচ হাউসে মাইকেল জ্যাকসনের কার্যকলাপ নিয়ে জল্পনা Feb 04, 2026