বাণিজ্য
ইভ্যালিসহ দেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলো এখন থেকে ক্রেতাদের কাছে পণ্য ডেলিভারির পর টাকা পাবে। পাশাপাশি তাদের লেনদেন বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করবে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক, ডব্লিউটিও সেল) হাফিজুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
ইভ্যালি ও আলেশা মার্টসহ ১০টি ই-কমার্স প্রতিষ্ঠানের সঙ্গে ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ডের মাধ্যমে লেনদেন বন্ধ ঘোষণা করেছে ব্যাংক এশিয়া ও ঢাকা ব্যাংক। এর আগে বুধবার ইভ্যালি ও আলেশা মার্টসহ ১০ ই-কমার্সের সঙ্গে যেকোনও ধরণের লেনদেন বন্ধ ঘোষণা করে ব্রাক ব্যাংক।