খবর
মার্কাস টুলিয়াস সিসেরো ১০৬ খ্রিস্টপূর্বাব্দের ৩ জানুয়ারি প্রাচীন রোমান সাম্রাজ্যের ৭০ মাইল দক্ষিণ-পূর্বে আরপিনাম নামক শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন প্রাচীন রোমের বিখ্যাত রাজনীতিবিদ, রাজনৈতিক তাত্ত্বিক, আইনজীবী, দার্শনিক, বাগ্মী, দূত ও সংবিধান প্রণেতা।
প্রমথনাথ বিশী ১৯০১ সালের ১১ জুন নাটোরের বড়াইগ্রামের জোয়াড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে সাহিত্যিক, গবেষক ও শিক্ষাবিদ। প্রমথনাথ শৈশবেই কবিগুরু রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ সান্নিধ্য লাভ করেন। মেধা, প্রখর বুদ্ধিবৃত্তি, অধ্যয়ননিষ্ঠা, কবিপ্রতিভা ইত্যাদি গুণের জন্য রবীন্দ্রনাথ তাকে খুব স্নেহ করতেন।