শেষ হলো ৩৮তম ডাকসু নির্বাচন

দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত ৩৮তম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সারাদিনের ভোটগ্রহণে কোনো ধরনের সংঘাত বা বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে, সকাল থেকে দুপুরের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে গণনার কাজ শুরু হবে এবং নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আজই প্রকাশ হবে ফলাফল।

এদিকে বেলা আড়াইটা পর্যন্ত উদয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৮০ শতাংশ ভোট পড়েছে। একই সময়ে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন কেন্দ্রে ৮২ শতাংশ ভোট পড়ে।

উদয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রপ্রধান এস এম শামীম রেজা বেলা তিনটার দিকে বলেন, কবি জসিম উদদীন হলের ১ হাজার ৬৪ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ১ হাজার ২১২ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ১ হাজার ৩৫০ জন ও মাস্টারদা সূর্যসেন হলের ১ হাজার ২৭৪ জন শিক্ষার্থী ভোট দিয়েছেন। সবচেয়ে বেশি ভোট পড়েছে জসিমউদ্দীন হলে।

অন্যদিকে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন কেন্দ্রে বেলা আড়াইটা পর্যন্ত ৪ হাজার ভোট পড়েছে। যা এই কেন্দ্রে মোট ভোটারের ৮২ শতাংশ বলে জানান কেন্দ্রটিতে দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তারা।

ডাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ জন আর ১৩টি ছাত্র হলে ভোটার রয়েছেন ২০ হাজার ৯১৫ জন।

এবারের নির্বাচনে ডাকসুতে ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বিভিন্ন পদে ছাত্রী রয়েছেন ৬২ জন। এছাড়া প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটে লড়ছেন এক হাজার ৩৫ জন।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আজ দুপুরে খেলাফত মজলিসের ইশতেহার ঘোষণা Feb 03, 2026
img
মালাইকা নন, ‘চল ছাঁইয়া ছাঁইয়া’ গানে পরিচালকের প্রথম পছন্দের তালিকায় ছিলেন অন্য কেউ! Feb 03, 2026
img
ইস্তাম্বুলে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 03, 2026
img
৫ আগস্টের পর কারও নামে মামলা দেইনি : নুরুল হক নুর Feb 03, 2026
img
হাসপাতালে ভর্তি পরিচালক রাজা সেন Feb 03, 2026
img
ময়মনসিংহসহ তিন জেলায় আজ জামায়াত আমিরের নির্বাচনি জনসভা Feb 03, 2026
img
ফুটপাত থেকে বিরাট বাংলো বাড়ি,পুরোনো দিনের অভিজ্ঞতার কথা জানালেন জাভেদ-শাবানা Feb 03, 2026
img
আমরা দিলাম ছোট ছোট জিনিস, ওরা দেয় বেহেশতের টিকিট : আসাদুল হাবিব দুলু Feb 03, 2026
img
দেব ও শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী জ্যোতির্ময়ী Feb 03, 2026
img
ইরানের ইউরেনিয়াম সংরক্ষণে আগ্রহী রাশিয়া Feb 03, 2026
img
‘বিসিসিআই মুস্তাফিজ ইস্যু ভালোভাবে সামলাতে পারলে এত বিশৃঙ্খলা হতো না’ Feb 03, 2026
img
হান্নান মাসউদের নির্বাচনী তহবিলে ১০ লাখ টাকা দিলো মাদরাসার সহপাঠীরা Feb 03, 2026
img
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের ১৭ নেতাকর্মী বহিষ্কার Feb 03, 2026
img
সকালে দুধ চা পানেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি Feb 03, 2026
img
আল-হিলালে যোগ দিলেন বেনজেমা Feb 03, 2026
img
রুশ নির্ভরতা কমিয়ে ভেনেজুয়েলার তেলের দিকে ভারত Feb 03, 2026
img
গানের কথাই হলো সত্যি, গ্র্যামিতে ইতিহাস গড়ল কে-পপ ব্যান্ড Feb 03, 2026
img
মেয়াদ শেষের আগেই কূটনৈতিক পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা Feb 03, 2026
img
দুপুরে গাজীপুর যাচ্ছেন জামায়াত আমির, নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস Feb 03, 2026
img
এই নতুন বাংলাদেশে কাউকে প্রশ্নের বাইরে রাখা হবে না : সারজিস আলম Feb 03, 2026