খুলনায় ভোক্তা অধিকারের অভিযানে ১২ প্রতিষ্ঠানকে জরিমানা

খুলনায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ১২টি প্রতিষ্ঠানকে ৯৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) খুলনা বিভাগের বিভিন্ন জেলা কার্যালয় ৯টি তদারকিমূলক টিমের মাধ্যমে নগরী ও জেলার বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্য, চাল, ভোজ্য তেল, গ্যাস, ওষুধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগি ও ডিমের বাজারের দাম ও ক্রয় ভাউচার যাচাই করা হয়।

এদিন খুলনা, কুষ্টিয়া, মাগুরা, যশোর, সাতক্ষীরা ও ঝিনাইদহের বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, চাল, ভোজ্য তেল, গ্যাস, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগি ও ডিমের দাম এবং ক্রয়-ভাউচার যাচাই করা হয়। এই অভিযান শেষে মোট ১২টি প্রতিষ্ঠানকে ৯৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার শেখপাড়া এলাকায় খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সুমন টেলিকম এন্ড কনফেকশনারিকে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার সহকারী পরিচালক দিনারা জামানের নেতৃত্বে ভাই ভাই স্টোরকেও মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয়ের জন্য ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাবলু বাজারে সহকারী পরিচালক মো. মাসুম আলীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে জাইমা ফার্মেসিকে যথাযথ পণ্য সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয়ের জন্য ৮ হাজার টাকা জরিমানা করা হয়। মাগুরা সদর উপজেলায় সহকারী পরিচালক মো. সজল আহম্মেদের নেতৃত্বে ভাই ভাই ট্রেডার্সকে একই কারণে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি বাজারে সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে আলম কসমেটিকসকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা এবং যথাযথ পণ্য সরবরাহ না করার অপরাধে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। খুলনা সদর থানার সদর হাসপাতাল মোড় ও টুটপাড়া সেন্ট্রাল রোড এলাকায় সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে পরিচালিত অভিযানে আল সালহা ড্রিংকিং ওয়াটারকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার জন্য ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

সাতক্ষীরা সদর উপজেলার কদমতলা বাজারে সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে আল্লাহর দান ট্রেডার্সকে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। ঝিনাইদহ শৈলকূপা উপজেলার ভাটই বাজারে সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে অভিযান পরিচালনা করে মা ফার্মেসিকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয়ের জন্য ২৫ হাজার টাকা এবং আনিচ ডেন্টাল কেয়ারকে যথাযথ সেবা সরবরাহ না করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়ম করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’ Feb 08, 2026
img
সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 08, 2026
img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026
img
দুর্দান্ত জয়ে শীর্ষস্থান সুসংহত করল কাতালানরা Feb 08, 2026
img
যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে নিকৃষ্ট’ অপরাধীদের তালিকায় ৮৯ ভারতীয় Feb 08, 2026
img
শিরোপার দৌড়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল Feb 08, 2026
img
আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা Feb 08, 2026
img
নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম Feb 08, 2026
img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026