নেপালের রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশি পাট রপ্তানিতে ধস!

ভারত ও ভুটান থেকে আমদানি করা বোল্ডার পাথরবোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করলেও নেপালের অভ্যন্তরে চলা সরকার পতনের আন্দোলনে গত এক সপ্তাহ ধরে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আটকা পড়েছে রফতানি করা একাধিক পাটের ট্রাক। এতে নেপালের রাজনৈতিক সংকটেরমুখে বাংলাদেশে পাট ব্যবসায় ধস নেমেছে বলে জানান সংশ্লিষ্টরা।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বন্দর এলাকায় কর্মযজ্ঞ চললেও রফতানি করা পাটের ট্রাক নিয়ে দুশ্চিন্তা করতে দেখা গেছে চালকদের। তবে বন্দর কর্তৃপক্ষের দাবি, দ্রুত সমস্যার সমাধান হলে আবারও স্বাভাবিক হবে নেপালে রফতানি কার্যক্রম।

কুষ্টিয়া থেকে পাট নিয়ে আসা গাড়িচাল রনি ইসলাম ও সাইফুল ইসলাম দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘গত সাত দিন আগে আমরা পাটের গাড়ি নিয়ে বন্দরে এসেছি। এখানে এসে আটকা পরে মানবেতর অবস্থায় আছি। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি তারা বলছেন, বিষয়টি দেখা হচ্ছে। না জানি কবে সমস্যার সমাধান হবে এবং আমরা কবে গাড়ি নিয়ে নেপাল যেতে পারবো‌‌।

এ দিকে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিক নেতারা দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘বিগত কয়েক মাস নানা সমস্যার সম্মুখীন হয়েছিলাম আমরা সবাই। বর্তমানে আমদানি-রফতানি স্বাভাবিক থাকায় বন্দর এলাকায় সবাই নিজ নিজ কাজে সময় পার করছি। তবে এখন বন্দরে সব স্বাভাবিক থাকলেও, নেপালের সরকার পতনের আন্দোলনের কারণে পাটের গাড়ি বাংলাদেশ থেকে নেপালে যাচ্ছে না। এতে বেশকিছু ট্রাক আটকা পড়েছে।’

বন্দরের উদ্ভিদ সংগনিরোধকেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর লতিফুলবাড়ি দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘আলু নেপালের উদ্দেশ্যে আজকে যাচ্ছে। তবে পাট রফতানিতে মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছে। যেকোনো সময় অনুমোদন পেলে আবারও কার্যক্রম শুরু হবে।’

এ দিকে বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘বন্দরে বর্তমানে ২৫০ থেকে ৩০০ পণ্যবাহী ট্রাক বাংলাদেশ আমদানি হচ্ছে এবং বাংলাদেশ থেকে ৪০ থেকে ৫০ পণ্যবাহী ট্রাক রফতানি হচ্ছে। সবকিছু স্বাভাবিক থাকলেও নেপালের অভ্যন্তরের পরিস্থিতির কারণে বন্দরে কিছু পাটের গাড়ি আটকা পড়ে আছে। আমরা আশা করছি দ্রুত সমস্যা কেটে গিয়ে আবারো কার্যক্রম স্বাভাবিক হবে।’

বন্দর তথ্য, ২০২৪-২৫ অর্থবছরের শুরুতে দুদেশের মধ্যকার দ্বন্দ্বের কারণে ভুটান থেকে পাথর আমদানি বন্ধ হয়ে যায় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে। পরে সীমিত আকারে আমদানি শুরু হলেও, নতুন করে ভারতের সঙ্গে বাংলাদেশি ব্যবসায়ীদের পাথরের দাম নিয়ে মতবিরোধ দেখা দেয়। এতে বছরের শুরু থেকে ভারতের পাথর আমদানি পুরোপুরি বন্ধ হয়ে যায়।

এ দিকে ভুটানের আমদানি স্বাভাবিক থাকলেও- সেপ্টেম্বরের শুরু থেকে আবারো ভারত থেকে পাথর আমদানি শুরু হয়। এর মাঝে নেপালের সরকার পতন আন্দোলনে বন্দরে আটকা পড়ে রফতানি করা পাটের বেশ কিছু ট্রাক।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
তারা বগলের তলে ঋণখেলাপি রেখে দেশকে দুর্নীতিমুক্ত করার কথা বলছে : জামায়াত আমির Feb 02, 2026
img
বিকেলেও স্বর্ণের দাম ভরিতে কমলো ৫৪২৪ টাকা Feb 02, 2026
img
আমরা হিন্দু-মুসলমানদের মধ্যে কোনো ভেদাভেদ চাই না: মির্জা ফখরুল Feb 02, 2026
img
ভোট কিনতে এলে আইনের হাতে তুলে দেবেন : জামায়াত আমির Feb 02, 2026
img
খেলাফত মজলিসের নির্বাচনী ইশতেহার ঘোষণা মঙ্গলবার Feb 02, 2026
img
টানা তিন দফায় দেশের বাজারে কমলো রুপার দাম! Feb 02, 2026
img
‘বৈশ্বিক পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠছে’ Feb 02, 2026
img
মঙ্গলবার থেকে বাজারে আসছে নতুন ১০ টাকার নোট Feb 02, 2026
img
সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ Feb 02, 2026
img
তোর কার্ড তুই নে, চাঁদাবাজি ছেড়ে দে: হান্নান মাসউদ Feb 02, 2026
img
পবিত্র শবেবরাত আমাদের জীবনে আত্মিক পরিশুদ্ধির এক অনন্য সুযোগ : প্রধান উপদেষ্টা Feb 02, 2026
img
বক্স অফিসে বাজিমাত রানির ‘মর্দানি ৩’ Feb 02, 2026
img
হ্যাঁ জয়যুক্ত হলে প্রার্থীরা জনগণের কাছে আসতে বাধ্য হবে: আসিফ মাহমুদ Feb 02, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের হিড়িক, ২৫ দিনে ১৭৬ মামলা ও ১৮ লাখ জরিমানা Feb 02, 2026
img
আমি একজন মুক্তিযোদ্ধা, জামায়াতকে রাষ্ট্রের ক্ষমতা দিতে পারি না: মির্জা ফখরুল Feb 02, 2026
img
নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণ জানাল বাংলাদেশ, জবাব দেয়নি ভারত Feb 02, 2026
img
কোটি টাকা খরচ করে শোডাউনে বিশ্বাসী নই : তাসনিম জারা Feb 02, 2026
img
দেশে ইসলামী লেবাসধারী একটি দল আছে, দলটির নাম জামায়াতে ইসলামী: চরমোনাই পীর Feb 02, 2026
img
রাজধানীতে নব্য জেএমবির এহসার সদস্য গ্রেফতার Feb 02, 2026
img
ভারতীয় মিডিয়া ও আওয়ামী লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে : প্রেসসচিব Feb 02, 2026