বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। এতে ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৬৮০ ডলার ছাড়িয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৫ সেপ্টেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬৮০ দশমিক ৮০ ডলারে, যা সেশনের শুরুতে পৌঁছেছিল রেকর্ড ৩ হাজার ৬৮৫ দশমিক ৩৯ ডলারে।

একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭১৯ ডলারে। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন ডলার দুর্বল হওয়া এবং বন্ড ইল্ড কমে যাওয়ায় বিনিয়োগকারীরা ঝুঁকিমুক্ত সম্পদের দিকে ঝুঁকছেন। একই সঙ্গে, ফেডারেল রিজার্ভের গুরুত্বপূর্ণ বৈঠকের আগে বিনিয়োগকারীরা বাজারে তাদের অবস্থান ঠিক করছে, যা বছরের বাকি সময়ের জন্য দিশা নির্ধারণ করবে।

ডলার সূচক ০.৩ শতাংশ কমে এক সপ্তাহের সর্বনিম্নে পৌঁছেছে, যা অন্যান্য মুদ্রাধারীদের জন্য স্বর্ণকে আরও আকর্ষণীয় করেছে। একই সঙ্গে মার্কিন ১০-বছরের ট্রেজারি ইল্ডও কমছে। সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল অনুযায়ী, বাজার প্রায় নিশ্চিত যে ফেড বুধবার ২৫ বেসিস-পয়েন্ট সুদের হার কমাবে, যা হবে গত ডিসেম্বরের পর প্রথম সুদ হার কমানো। তবে কিছু বিনিয়োগকারী ৫০ বেসিস-পয়েন্টের বড় পদক্ষেপের জন্য অপেক্ষা করছেন।

জ্যানার মেটালসের ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র মেটাল স্ট্র্যাটেজিস্ট পিটার গ্রান্ট বলেন, ‘এ মুহূর্তে ২৫ বেসিস-পয়েন্ট সুদের হার কমানোর প্রত্যাশা বেশিরভাগ বাস্তবায়িত হয়েছে। বছরের শেষের দিকে আরও এক বা দুইবার সুদের হার কমানো হতে পারে। স্বর্ণের পরবর্তী লক্ষ্য ৩ হাজার ৭০০ ডলার, আর স্বল্পমেয়াদে ৩ হাজার ৭৩০ ও ৩ হাজার ৭৪৩ ডলারের দিকে যেতে পারে।’

বিশেষজ্ঞরা বলছেন, কম সুদের পরিবেশে স্বর্ণ সাধারণত ভালো ফলাফল দেখায়। ফেড এই বৈঠক করছে এমন সময়, যখন নেতৃত্বের মধ্যে মতবিরোধ আছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের নীতির ওপর চাপ বাড়ছে।

গত সপ্তাহের তথ্য দেখা গেছে, আগস্টে মার্কিন ভোক্তা মূল্য সাত মাসের মধ্যে সবচেয়ে দ্রুত বেড়েছে। অন্যদিকে সাম্প্রতিক চাকরির তথ্য শ্রমবাজারের দুর্বলতার ইঙ্গিত দেয়, যা ফেডকে সুদের হার কমানোর পথে রাখছে।

এদিকে সপ্তাহান্তে প্রকাশিত একটি প্রতিবেদনের মাধ্যমে জানা গেছে, চীন স্বর্ণ আমদানি ও রফতানির নিয়ম শিথিল করতে পারে। এর ফলে সরকারি ও বেসরকারি উভয় পক্ষের চাহিদা বেড়েছে, যা স্বর্ণের দাম বৃদ্ধির প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছে, জানিয়েছেন স্বাধীন ধাতু ব্যবসায়ী তাই ওং।

অন্যদিকে স্পট সিলভারের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪২ দশমিক ৬২ ডলারে, প্লাটিনামের দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৪০০ দশমিক ৭৭ ডলারে এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ১৯৩ দশমিক ২১ ডলারে বেচাকেনা হচ্ছে।

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
তারা বগলের তলে ঋণখেলাপি রেখে দেশকে দুর্নীতিমুক্ত করার কথা বলছে : জামায়াত আমির Feb 02, 2026
img
বিকেলেও স্বর্ণের দাম ভরিতে কমলো ৫৪২৪ টাকা Feb 02, 2026
img
আমরা হিন্দু-মুসলমানদের মধ্যে কোনো ভেদাভেদ চাই না: মির্জা ফখরুল Feb 02, 2026
img
ভোট কিনতে এলে আইনের হাতে তুলে দেবেন : জামায়াত আমির Feb 02, 2026
img
খেলাফত মজলিসের নির্বাচনী ইশতেহার ঘোষণা মঙ্গলবার Feb 02, 2026
img
টানা তিন দফায় দেশের বাজারে কমলো রুপার দাম! Feb 02, 2026
img
‘বৈশ্বিক পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠছে’ Feb 02, 2026
img
মঙ্গলবার থেকে বাজারে আসছে নতুন ১০ টাকার নোট Feb 02, 2026
img
সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ Feb 02, 2026
img
তোর কার্ড তুই নে, চাঁদাবাজি ছেড়ে দে: হান্নান মাসউদ Feb 02, 2026
img
পবিত্র শবেবরাত আমাদের জীবনে আত্মিক পরিশুদ্ধির এক অনন্য সুযোগ : প্রধান উপদেষ্টা Feb 02, 2026
img
বক্স অফিসে বাজিমাত রানির ‘মর্দানি ৩’ Feb 02, 2026
img
হ্যাঁ জয়যুক্ত হলে প্রার্থীরা জনগণের কাছে আসতে বাধ্য হবে: আসিফ মাহমুদ Feb 02, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের হিড়িক, ২৫ দিনে ১৭৬ মামলা ও ১৮ লাখ জরিমানা Feb 02, 2026
img
আমি একজন মুক্তিযোদ্ধা, জামায়াতকে রাষ্ট্রের ক্ষমতা দিতে পারি না: মির্জা ফখরুল Feb 02, 2026
img
নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণ জানাল বাংলাদেশ, জবাব দেয়নি ভারত Feb 02, 2026
img
কোটি টাকা খরচ করে শোডাউনে বিশ্বাসী নই : তাসনিম জারা Feb 02, 2026
img
দেশে ইসলামী লেবাসধারী একটি দল আছে, দলটির নাম জামায়াতে ইসলামী: চরমোনাই পীর Feb 02, 2026
img
রাজধানীতে নব্য জেএমবির এহসার সদস্য গ্রেফতার Feb 02, 2026
img
ভারতীয় মিডিয়া ও আওয়ামী লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে : প্রেসসচিব Feb 02, 2026