ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন ২০০ কোটির নিচে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সবগুলো মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া যে কয়টি সিকিউরিটিজের দর কমেছে, তার চেয়ে প্রায় ৮ গুণ বেশি সংখ্যকের দর বেড়েছে। তবে এসময় পর্যন্ত ডিএসইতে ২০০ কোটি টাকার নিচে লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বেলা ১১টা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজারের ডিএসইএক্স মূল্যসূচক আগের দিনের তুলনায় ৩৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫১২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর শরীয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ১৯৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪২ পয়েন্টে উঠেছে।

প্রথম ঘণ্টায় ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৮৮টির। বিপরীতে কমেছে ৩৭টির। আর ৬২টির দর অপরিবর্তিত ছিল।
বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে মোট ১৮৯ কোটি ৪ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গতকাল এ সময় পর্যন্ত ২০৯ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। অর্থাৎ দিনের ব্যবধানে প্রথম ঘণ্টার লেনদেন কমেছে ২০ কোটি ৩৮ লাখ টাকা।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রথম ঘণ্টার লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির শেয়ার। এই সময় পর্যন্ত ব্যাংকটির মোট ৯ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল প্রথম ঘণ্টায় ১৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় শীর্ষে ছিল টেকনো ড্রাগস লিমিটেড।

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
আমি অনুতপ্ত, আমি ক্ষমাপ্রার্থী: বিল গেটস Feb 05, 2026
img
‘তারা যেন দেখে রোজিনা ভালো আছে, সুস্থ আছে’ Feb 05, 2026
img
জামায়াত পাকিস্তানিদের সঙ্গ দিয়ে স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করেছিল: মির্জা ফখরুল Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প Feb 05, 2026
img
বিএনপির শেষ নির্বাচনী জনসভা রোববার Feb 05, 2026
img
সংগ্রাম ও দুঃসময় পেরিয়ে কিভাবে সংগীতে প্রতিষ্ঠা পেয়েছে বাপ্পা মজুমদার? Feb 05, 2026
img
হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির সমর্থন পেলেন কোন প্রার্থী? Feb 05, 2026
img
বাংলাদেশ না থাকায় কলকাতায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে ধস! Feb 05, 2026
img
নওগাঁর সমাবেশে পৌঁছেছেন ডা. শফিকুর রহমান Feb 05, 2026
img
বিমানের সেই গুঞ্জন, হৃতিক–কারিনাকে নিয়ে কি জানিয়েছিলেন রাকেশ? Feb 05, 2026
img
দাঁড়িপাল্লার পক্ষে গোপন মিছিল থেমে নেই: সারোয়ার তুষার Feb 05, 2026
img
শনিবার উত্তরাঞ্চলের তিন জেলা সফর করবেন তারেক রহমান Feb 05, 2026
img
নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা Feb 05, 2026
img
তোমাকে খুব মনে পড়ে : অর্জুন কাপুর Feb 05, 2026
img
টাকা দেন বলেই আপনি কাউকে কিনে নেননি : সাফা কবির Feb 05, 2026
img
জামায়াত-এনসিপির ইশতিহার ঘোষণা অনুষ্ঠানে থাকতে পেরে সম্মানিত বোধ করছি : মোনামী Feb 05, 2026
img
আমরা অন্যায়ের ঘটনাগুলোকে পাবলিক রেকর্ডে পরিণত করবো: তাসনিম জারা Feb 05, 2026
img
এনসিটি ইস্যুতে বন্দর ভবনে বৈঠকে নৌ উপদেষ্টা, বাইরে সেনাবাহিনীর অবস্থান Feb 05, 2026
img
নৌ উপদেষ্টার গাড়িবহর আটকে শ্রমিকদের বিক্ষোভ Feb 05, 2026
img
বাংলাদেশের পাশে পাকিস্তানকে দেখে খুশি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক Feb 05, 2026