কুমিল্লায় ছেলের হাতে মার খেয়ে মায়ের আত্মহত্যা

জমিজমা নিয়ে মায়ের সঙ্গে ঝামেলা চলছিল কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি ইউনিয়নের বন্দরামপুর গ্রামের বাসিন্দা মো. শাকিলের(৩৭)।  এ নিয়ে পারিবারিক কলহ সৃষ্টি হয় পরিবারে। সোমবার ছেলের হাতে দুই দফা মার খান মা লতিফা বেগম (৫৭)।

ক্ষোভে অভিমানে মঙ্গলবার সকালে লতিফা বেগম বিষ পান করে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ছেলে শাকিল পলাতক।

এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শাকিল ও তার স্ত্রী জেসমিন আক্তারকে আসামি করে লতিফার স্বামী আবুল কাশেম তিতাস থানায় মামলা করেছেন। পুলিশ জেসমিনকে আটক করেছে।

জিজ্ঞাসাবাদে জেসমিন বলেন, পারিবারিক বিষয় ও জমিজমা নিয়ে সোমবার দুপুরে শাকিলের সঙ্গে মতবিরোধ হয় লতিফার। একপর্যায়ে শাকিল তার মাকে মারধর করেন। বিষয়টি লতিফা ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে জানালে ক্ষুব্ধ হয়ে শাকিল আরেক দফা তাকে মারধর করেন। অপমানে সোমবার রাতে পাশের বাড়িতে চলে যান তিনি। মঙ্গলবার সকালে বাড়িতে এসে তিনি বিষ পান করেছেন বলে জানান। কিছুক্ষণ পর তিনি মারা যান।

জমিজমা নিয়ে পারিবারিক কলহের জেরে শাকিল তার মাকে মারধর করেন। এই কাজে স্ত্রী জেসমিনও তাকে সহযোগিতা করেন। ছেলের হাতে মার খাওয়ার অপমান সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেন। শাকিলকে ধরার জন্য অভিযান চলছে বলে জানান তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আহসানুল ইসলাম।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 05, 2026
বিয়ে হোক আস্থায়, সম্পর্ক হোক সম্মানে Feb 05, 2026
img
আসতে হবে না, সেবাই পৌঁছে যাবে নাগরিকের কাছে: প্রধান উপদেষ্টা Feb 05, 2026
img
ফেডারেশনের ব্যর্থতায় এশিয়ান মঞ্চে যাওয়া হল না বাংলাদেশ সাইক্লিস্টদের Feb 05, 2026
img
গণতন্ত্র ও অস্তিত্ব রক্ষায় ভোটাধিকার প্রয়োগ করুন : জোনায়েদ সাকি Feb 05, 2026
img

পঞ্চগড়ে বিজিবি মহাপরিচালক

অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত বিজিবি Feb 05, 2026
img
১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত Feb 05, 2026
img
পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তার বদলি Feb 05, 2026
img
ভোলায় বিএনপির বিরুদ্ধে জামায়াতের নারী কর্মীদের হেনস্থার অভিযোগ Feb 05, 2026
img
মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেশ বদলাতে চায় : গোলাম পরওয়ার Feb 05, 2026
img
ইসি কর্মকর্তাদের বিরুদ্ধেই অর্ধেক অভিযোগ, জরিমানা আদায় ২৪ লাখ Feb 05, 2026
img
নির্বাচন হয়ে যাবে, সন্দেহের কারণ নেই : তৌহিদ হোসেন Feb 05, 2026
img
এনবিআরের কাস্টমস বিভাগে ৮২৪ পদে বড় ধরনের রদবদল Feb 05, 2026
img
শনিবার উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান Feb 05, 2026
img
জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 05, 2026
img
১৪৪ রানের লক্ষ্য পেল ধূমকেতু একাদশ Feb 05, 2026
img
চট্টগ্রাম বন্দরে নজিরবিহীন অচলাবস্থা, বন্ধ আমদানি-রপ্তানি Feb 05, 2026
img
যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে তুরস্ক : এরদোয়ান Feb 05, 2026
img
আইয়ুব বাচ্চুর মরণোত্তর একুশে পদক প্রাপ্তিতে আবেগী বার্তা স্ত্রীর Feb 05, 2026
img
নির্বাচনে ৩৭ হাজার বিজিবি মোতায়েন থাকবে : বিজিবির মহাপরিচালক Feb 05, 2026