১১ দফা দাবিতে সাকিবদের পাশে আন্তর্জাতিক সংগঠন ফিকা

ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন দ্য ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনস (ফিকা) ১১ দফা দাবিতে ধর্মঘট ডাকা বাংলাদেশের ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে তাদের সঙ্গে সংহতির ঘোষণা দেয় ফিকা।

ফিকার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ফিকা’র নির্বাহী চেয়ারম্যান টনি আইরিশ বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটাররা তাদের সংহতির জন্য এবং পেশাদার ক্রিকেটার হিসেবে ন্যায্য অবস্থা নিশ্চিত করতে যে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে তার জন্য সাধুবাদ জানাচ্ছে ফিকা। আমরা যাদেরকে গুরুত্বপূর্ণ একটা ক্রিকেট দেশ হিসেবে বিবেচনা করি সেখানে খেলোয়াড়দের যেভাবে মূল্যায়ন করা হয় এবং এর প্রেক্ষিতে যে পরিবর্তন প্রয়োজন এটা তার পরিষ্কার ইঙ্গিত।’

সোমবার সতীর্থদের নিয়ে মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে ধর্মঘটের ঘোষণা দেন সাকিব আল হাসান। তাদের দাবিতে বেতন বাড়ানোসহ প্রথম শ্রেণির ক্রিকেটের বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানোর কথা রয়েছে। দাবি মানা না পর্যন্ত সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে দূরে থাকার আল্টিমেটামও দেন তারা।

বাংলাদেশের ক্রিকেটারদের ক্যারিয়ার ও তাদের জীবিকা যে সঙ্কটে পড়েছে তা এখন পরিষ্কার বলে জানিয়েছে ফিকা। আর এক্ষেত্রে কোনো ভূমিকা না রাখায় কড়া সমালোচনা করেছে বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন কোয়াবের।

ফিকার বিবৃতিতে আরও বলা হয়, ‘এটা খেলোয়াড়দের সংগঠনের দায়িত্ব যে, এই ব্যাপারে আওয়াজ তুলবে। ক্রিকেটারদের সঙ্কটের সময় ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) তাদের যথাযথ দায়িত্ব পালন করছে বলে প্রতীয়মান হচ্ছে না-এটা আমাদের কাছে উদ্বেগের। আরও বড় উদ্বেগের বিষয় এই যে, কোয়াবের কর্মকর্তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিভিন্ন পদে আছেন।’

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
আমিরের আইডি হ্যাক, ছরওয়ারের বিরুদ্ধে মামলা করছে জামায়াত Feb 04, 2026
img
সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন শিল্পার বোন শমিতা শেঠি! Feb 04, 2026
img
আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে : কর্নেল অলি Feb 04, 2026
img
স্মৃতি-পলাশের বিবাহবাসরে গিয়ে কী দেখেন নন্দিশ? Feb 04, 2026
কারিনার তীক্ষ্ণ দৃষ্টি, নেটিজেনদের কটাক্ষ Feb 04, 2026
img
আমরা সন্ত্রাসের রাজনীতি পেছনে রেখে আসছি: হান্নান মাসউদ Feb 04, 2026
img
সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ Feb 04, 2026
img
‘মিটু’ নিয়ে কথা হলে ‘পিডোফেলিয়া’ নিয়ে নয় কেন? Feb 04, 2026
img
'এপস্টেইন ফাইল'-এ বিল গেটসের নাম নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী মেলিন্ডা Feb 04, 2026
img
সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতাকর্মীকে বহিষ্কার Feb 04, 2026
img
কাজের অভাবে বিকল্প পথ খুঁজছেন প্রান্তিক ব্যানার্জি! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে : মিন্টু Feb 04, 2026
img
যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা দেশপ্রেম শেখাচ্ছে: ডা. জাহিদ Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

গ্রামীণ নারীদের জন্য ‘আমার আয়ের সংসার’ প্রকল্পের ঘোষণা জামায়াতের Feb 04, 2026
img
৩০ ভাগ মানুষ মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দেবে : রুমিন ফারহানা Feb 04, 2026
img
মোদিকে ঘিরে নজিরবিহীন হট্টগোল, সংসদে বিরোধী নেতাদের তুমুল বিক্ষোভ Feb 04, 2026
img
১৫ বছর আমাদের ওপর এতো জুলুম হওয়ার পরেও আমরা ছেড়ে যাইনি : জামায়াত আমির Feb 04, 2026
img
নির্বাচনী সফরে ফের উত্তরবঙ্গে যাচ্ছেন তারেক রহমান Feb 04, 2026
img
সরকারে এলে পাহাড়ি-বাঙালি রেষারেষি বন্ধ করবো : জামায়াত আমির Feb 04, 2026
img
পুতিনের সঙ্গে ভিডিও কল, অতঃপর ট্রাম্পের সঙ্গে ফোনালাপ শির Feb 04, 2026