আমিরের আইডি হ্যাক, ছরওয়ারের বিরুদ্ধে মামলা করছে জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স একাউন্ট হ্যাকের ঘটনায় রাষ্ট্রপতির দফতরের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার ছরওয়ারে আলমের বিরুদ্ধে মামলা করছে দলটি। মামলা করতে এরইমধ্যে জামায়াতের একটি সাইবার টিম থানায় গেছে বলে জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া-প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

বুধবার (৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জুবায়ের দাবি করেন, হ্যাকিংয়ের ঘটনায় ডিবির (গোয়েন্দা পুলিশ) তদন্তে ছরওয়ারে আলমের সম্পৃক্ততা পাওয়া গেছে। এরপর জামায়াতের একটি সাইবার টিম তার নামে মামলা করার জন্য থানায় গেছে।

পরিকল্পিতভাবে একটি মহল জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের আইডি হ্যাক করছে বলে দলটি অভিযোগ করেছে।

জামায়াত আমিরের আইডি হ্যাক করতে ভারতে তৈরি উন্নত মানের ‘ম্যালওয়্যার’ ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেন এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, ‘পরিকল্পিতভাবে শীর্ষ নেতাদের অনলাইন অ্যাকাউন্ট লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে। কারা এসব হ্যাকিংয়ের পেছনে মূল ইন্ধনদাতা, পুলিশ নিশ্চয়ই দ্রুত তাদের খুঁজে বের করবে।’

ডিবি জানিয়েছে, জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাকের ঘটনায় ছরওয়ারে আলম নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর রাজারবাগ এলাকা থেকে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

গত শনিবার বিকেলে জামায়াতের আমিরের এক্স হ্যান্ডল থেকে ইংরেজিতে একটি পোস্ট দেয়া হয়। পোস্টের একটি অংশে লেখা হয়, ‘আমরা বিশ্বাস করি, যখন নারীদের আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয়, তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হন। এটি অন্য কিছু নয়; বরং পতিতাবৃত্তির অন্য একটি রূপ।’

পরে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, আইডি হ্যাক করে দুর্বৃত্তরা এই পোস্ট দিয়েছে।

এদিকে মঙ্গলবার রাতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স আইডি থেকেও একই ধরনের একটি পোস্ট দেয়া হয়। পরে জামায়াতের পক্ষ থেকে দবি করা হয় তার আইডিও হ্যাক হয়েছে।

জামায়াতের আমিরের এক্স হ্যান্ডল থেকে দেওয়া পোস্ট, বিশেষ করে এই অংশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। বিএনপিপন্থী অ্যাকটিভিস্ট ও ইনফ্লুয়েন্সাররা দাবি করেন, জামায়াতের আমির কর্মজীবী নারীদের চরম অবমাননা করেছেন।

এমন পরিস্থিতিতে শনিবার দিবাগত রাতে জামায়াতের অফিশিয়াল ফেসবুকে এক বিবৃতিতে বলা হয়, সাইবার হামলার মাধ্যমে জামায়াতের আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। শুধু জামায়াতের আমির নন, আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে।

একই বিষয়ে অবস্থান তুলে ধরতে রোববার সকাল ১০টায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে জামায়াত। সংবাদ সম্মেলনে একটি উপস্থাপনার মাধ্যমে দলের আমিরের এক্স হ্যান্ডল হ্যাক হওয়ার বিষয়টি তুলে ধরেন জামায়াতের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইটি) সেলের দুই সদস্য প্রকৌশলী সিরাজুল ইসলাম ও প্রকৌশলী মাহমুদুর রহমান।

সেখানে প্রকৌশলী মাহমুদুর রহমান অভিযোগ করেন, সরকারি মেইল ব্যবহার করে এই কাজটি করা হয়েছে। কেউ assistantprogrammar@bangabhaban.gov.bd এই সরকারি মেইল ব্যবহার করে জামায়াতের মেইলে একটি ফাইল পাঠিয়েছে। যেখানে নির্বাচনসংক্রান্ত তথ্য আছে বলে একটা ফাইল সংযুক্ত করা ছিল। যার মেইল থেকে এসেছে, তার নাম ছরওয়ারে আলম, তিনি রাষ্ট্রপতির কার্যালয়ে কাজ করেন।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
হাসিনাপুত্রের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা Feb 05, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে নারীবান্ধব সরকার গঠন করা হবে: গোলাম রব্বানী Feb 05, 2026
img
জামায়াতে যোগ দিলেন বিএনপি-আ.লীগের অর্ধশত নেতাকর্মী Feb 05, 2026
img
এম এ লতিফ খানের মৃত্যুতে তারেক রহমানের শোক Feb 05, 2026
img
নির্বাচন হবে অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো: আমির হামজা Feb 04, 2026
img
যার দেশে ফেরা অদৃশ্য শক্তির ওপর নির্ভর করে, তিনিই জামায়াতকে গুপ্ত বলেন: জাহিদুল ইসলাম Feb 04, 2026
img
নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে, অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 04, 2026
img
টি-টোয়েন্টিতে এক নম্বর অলরাউন্ডার এখন সাইম আইয়ুব Feb 04, 2026
img
আমিরের আইডি হ্যাক, ছরওয়ারের বিরুদ্ধে মামলা করছে জামায়াত Feb 04, 2026
img
সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন শিল্পার বোন শমিতা শেঠি! Feb 04, 2026
img
আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে : কর্নেল অলি Feb 04, 2026
img
স্মৃতি-পলাশের বিবাহবাসরে গিয়ে কী দেখেন নন্দিশ? Feb 04, 2026
কারিনার তীক্ষ্ণ দৃষ্টি, নেটিজেনদের কটাক্ষ Feb 04, 2026
img
আমরা সন্ত্রাসের রাজনীতি পেছনে রেখে আসছি: হান্নান মাসউদ Feb 04, 2026
img
সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ Feb 04, 2026
img
‘মিটু’ নিয়ে কথা হলে ‘পিডোফেলিয়া’ নিয়ে নয় কেন? Feb 04, 2026
img
'এপস্টেইন ফাইল'-এ বিল গেটসের নাম নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী মেলিন্ডা Feb 04, 2026
img
সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতাকর্মীকে বহিষ্কার Feb 04, 2026
img
কাজের অভাবে বিকল্প পথ খুঁজছেন প্রান্তিক ব্যানার্জি! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে : মিন্টু Feb 04, 2026