পুঁজিবাজারের সূচকে বড় উত্থান হলেও লেনদেন আরও তলানিতে

বেশ কয়েকদিনের পতনের বৃত্ত থেকে বেরিয়ে দেশের পুঁজিবাজারে সোমবার (২০ অক্টোবর) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে বড় উত্থান হয়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের তুলনায় প্রায় ছয়গুণ বেশি সংখ্যক শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচক প্রায় দেড় শতাংশ বা তার বেশি বেড়েছে। তবে গত কয়েকদিনের ধারাবাহিকতায় আজও বাজারে বিক্রির আদেশের তুলনায় ক্রয় আদেশ কম ছিল। এতে ডিএসইর সার্বিক লেনদেন আরও কমে প্রায় ৪ মাসের মধ্যে সর্বনিম্ন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে আজ মোট ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩০০টির। বিপরীতে কমেছে ৫৩টির। আর ৪৫টির দর অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পাওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১৬৭টি, ‘বি’ ক্যাটাগরির ৭৬টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৫৭টি শেয়ার ও ইউনিট রয়েছে।

অধিকাংশ সিকিউরিটিজের দর বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬৭ পয়েন্ট বা ১ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ৫ হাজার ৪৪ পয়েন্টে অবস্থান করছে। গতকাল সূচকটির অবস্থান ছিল ৫ হাজার ৪৪ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১৯ পয়েন্ট বা ১ দশমিক ৭৮ শতাংশ বেড়ে ১ হাজার ৮১ পয়েন্টে এবং ডিএসইর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২৮ পয়েন্ট বা ১ দশমিক ৪২ শতাংশ বেড়ে ১ হাজার ৯৬৬ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে গতকালের তুলনায় আরও ৪৭ কোটি ৭৫ লাখ টাকা লেনদেন কমেছে। এদিন মোট ৩৯৪ কোটি ৬৫ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এই লেনদেন চলতি বছরের ২৪ জুনের পর সর্বনিম্ন। ওইদিন এক্সচেঞ্জটিতে ৩৭২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ সবগুলো মূল্যসূচক বেড়েছে। তবে এ বাজারে অধিকাংশ সিকিউরিটিজের দরপতন হয়েছে। এক্সচেঞ্জটির লেনদেন আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে।

সিএসইর সার্বিক সূচক সিএসপিআই ৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৮৩ পয়েন্টে অবস্থান নিয়েছে। আর সিএসসিএক্স সূচকটি ১২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৯৬ পয়েন্টে উঠেছে। সিএসইতে মোট ২১১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৩টির দর বেড়েছে এবং কমেছে ৯৪টির। আর ৩৪টির দর দিন শেষে অপরিবর্তিত ছিল। আজ সপ্তাহের শেষ কার্যদিবসে এক্সচেঞ্জটিতে সার্বিক লেনদেন হয়েছে ১৬ কোটি ৫৬ লাখ টাকা। গতকাল ১০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছিল।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
অতিথি পাখিদের মতো ঘুরতে আসা নাগরিকদের মনোনয়ন দিচ্ছে একটি দল: আসিফ মাহমুদ Feb 01, 2026
img
নির্বাচন সামনে রেখে যুবদলকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে : মুন্না Feb 01, 2026
img
সাংবাদিকরা দেশের জন্য ও জনগণের জন্য কাজ করে সত্য কথা বলে এবং সত্য লিখে: মির্জা ফখরুল Feb 01, 2026
img
৩১ দফার ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক ‘রেইনবো স্টেট’ গঠন করা হবে: কায়সার কামাল Feb 01, 2026
img
জামায়াত আমির আইডি হ্যাকের কথা বলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে: নাছির Feb 01, 2026
img
এসপি আনিসসহ ৫ জনকে গ্রেপ্তারে পরোয়ানা দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Feb 01, 2026
img
অবশেষে প্রকাশ পেল সিয়ামের নতুন নায়িকার পরিচয় Feb 01, 2026
img
আজ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি আলকারাজ-জোকোভিচ Feb 01, 2026
img
কালো বডিকনে নজরকাড়া লুকে কেয়া Feb 01, 2026
img
পাকিস্তানি খেলোয়াড়দের 'অস্ট্রেলিয়াকে হারানোর উদ্যম' ধরে রাখতে বললেন নাকভি Feb 01, 2026
img
জোটের পরিণতি কি হবে নির্বাচনের পর দেখা যাবে : নাহিদ Feb 01, 2026
img
তারা এনআইডি নম্বর নিয়ে ভোট চুরির চেষ্টা করছে, অভিযোগ আমিনুল হকের Feb 01, 2026
img
দক্ষিণ কোরিয়ার গায়িকা মো সু-জিনের মৃত্যু, কারণ নিয়ে পরিবারের ধোঁয়াশা Feb 01, 2026
img
‘বিয়ে’ বিষয়টিকে আমরা পছন্দই করি, যথেষ্ট গুরুত্বও দেই, অহেতুক জাঁকজমক ছাড়া: অনুজয় Feb 01, 2026
img
আমাকে কেন দাবার ঘুঁটি বানানো হচ্ছে- প্রশ্ন সিডনি সুইনির Feb 01, 2026
img
বিতর্কের মাঝেও বক্স অফিসে ঝড় তুলল মেলানিয়া ট্রাম্পের তথ্যচিত্র Feb 01, 2026
img
দ্বিতীয় দিনের মতো শ্রমিক-কর্মচারীদের ধর্মঘট, অচল চট্টগ্রাম বন্দর Feb 01, 2026
img
কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবো না: হাসনাত আবদুল্লাহ Feb 01, 2026
img
ব্যাংক ডাকাতদের সঙ্গে যুদ্ধে জনগণের বিজয় হয়েছে : হাসনাত আবদুল্লাহ Feb 01, 2026
img
নাঈম ও শাবনাজের মতোই প্রেম করে বিয়ে করলেন বড় মেয়ে মাহাদিয়া Feb 01, 2026