বুধবার থেকে বাস চলবে খুলনায়

বুধবার থেকে খুলনার সোনাডাঙ্গা থেকে সব রুটে বাস চলাচল করবে। প্রশাসনের অনুরোধে এ সিদ্ধান্ত নিয়েছেন বাসচালকেরা।

মঙ্গলবার সকালে খুলনা সার্কিট হাউস মিলনায়তনে শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে জেলা প্রশাসন। সেখান থেকেই বাস চলাচল শুরুর করার সিদ্ধান্ত নেওয়া হয়।

শ্রমিক নেতারা জানায়, ২১ ও ২২ নভেম্বর ঢাকায় জাতীয় শ্রমিক ফেডারেশনের বৈঠক হবে। ওই বৈঠক পর্যন্ত অভ্যন্তরীণ সড়কপথে গাড়ি চালানোর অনুরোধ করেছেন জেলা প্রশাসক। এর পরিপ্রেক্ষিতে গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছেন শ্রমিকেরা।

নতুন সড়ক আইনের কিছু ধারায় মালিক ও চালকদের কঠোর শাস্তির বিধান রয়েছে। এ কারণে চালক ও মালিকেরা ভয়ে গাড়ি বের করছেন না। বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে আগামী কয়েক দিন নতুন সড়ক আইন বাস্তবায়নে কিছুটা শিথিল করার আশ্বাস দেওয়া হয়। এ কারণে ইউনিয়নের পক্ষ থেকে চালক ও মালিকদের গাড়ি চালানোর অনুরোধ করা হচ্ছে বলে জানান খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন।

খুলনায় গাড়ি চালানোর সিদ্ধান্ত নেওয়া হলেও সমস্যা হলো অন্যান্য জেলার শ্রমিকদের নিয়ে। খুলনা থেকে অন্যান্য রুটে বাস গেলেই সেখানকার শ্রমিকেরা তা আটকে দেন। এরপরও আগামীকাল থেকে অন্তত অভ্যন্তরীণ রুটে বাস চলবে বলে আশা করছেন জাকির হোসেন।

বৈঠকে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, খুলনা আঞ্চলিক শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নূরুল ইসলাম প্রমুখ।

 

টাইমস/এসআই

 

 

Share this news on:

সর্বশেষ

img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026
img
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা Feb 07, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবির সঙ্গে আলোচনায় আইসিসি Feb 07, 2026
img
বৌভাতে ‘তুই’ থেকে ‘তুমি’, প্রিয়াঙ্কার মিষ্টি খুনসুটিভরা মুহূর্ত Feb 07, 2026
img
এবার সিনেমার নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন মিথিলা! Feb 07, 2026
একটি বিখ্যাত কুসংস্কার। ইসলামিক জ্ঞান Feb 07, 2026
img
আচরণবিধি লঙ্ঘনের জন্য জামায়াত প্রার্থীকে শোকজ Feb 07, 2026
আগামী ২দিন ঢাকায় জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান: মাহদী আমিন Feb 07, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 07, 2026