ফ্রিজে ফল-সবজি সংরক্ষণের সময় যে ভুলগুলো এড়াবেন

বাজার থেকে কেনা ফল ও সবজি সাধারণত কাটার পর ফ্রিজে রাখা হয়। ব্যস্ত জীবনের কারণে অনেকের পক্ষে প্রতিদিন বাজার করা সম্ভব নয়। এ ছাড়া ফল ও সবজি দীর্ঘ সময় সতেজ রাখা অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে যায়। তবে কিছু সহজ কৌশল অনুসরণ করলে কাটা ফল বা সবজি প্রায় এক সপ্তাহ পর্যন্ত টাটকা রাখা সম্ভব।
চলুন, জেনে নিই।

১। কিছু ফল যেমন আপেল, কলা ও অ্যাভোকাডো এথিলিন গ্যাস উৎপন্ন করে, যা হাওয়ার সঙ্গে সংস্পর্শে এলে পচন দ্রুত বাড়ায়। তাই এই ধরনের ফলগুলোকে সবজির পাশে রাখা উচিত নয়।
২। সব ধরনের সবজি ফ্রিজে রাখা আবশ্যক নয়। কিছু সবজি ঠাণ্ডা পরিবেশ ছাড়াই ভালো থাকে, আবার কিছু সবজির ক্ষেত্রে অতিরিক্ত আর্দ্রতা দরকার। উদাহরণস্বরূপ, আলু, পেঁয়াজ ও রসুন রান্নাঘরে খোলা অবস্থায় রাখা যায়। অন্যদিকে, কাটা কুমড়ো, লাউ, আঙুর বা পেঁপে ফ্রিজে রাখা প্রয়োজন।
৩। বাজার থেকে সবজি বা ফল আনার পর অনেকেই তা ধুয়ে নেন। এতে সবজি বা ফলের ওপর পানি জমে যায়, যা পচন দ্রুত বৃদ্ধি করে। তাই সবজি বা ফল খাওয়ার ঠিক আগে ধোয়াই সবচেয়ে ভালো।
৪। ফ্রিজে সবজি রাখার সময় তাপমাত্রা ও আর্দ্রতার ভারসাম্য রাখতে হবে। সবজি বা ফল রাখার জন্য প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা উচিত, তবে ব্যাগে ছোট ছোট ছিদ্র রাখলে আর্দ্রতা নিয়ন্ত্রণে থাকে।
৫। রান্নাঘরে নিয়মিতভাবে সবজি ও ফল যাচাই করতে হবে। কোনো পচা ফল বা সবজি থাকলে তা অন্যগুলোর পচন বাড়াতে পারে। তাই পচা অংশ দ্রুত আলাদা করে ফেলা উচিত।

সূত্র : আনন্দবাজার

এবি/টিকে




Share this news on:

সর্বশেষ

img
নওগাঁয় যাচ্ছেন জামায়াত আমির Feb 05, 2026
img
বোতলজাত পানি কতটা নিরাপদ? Feb 05, 2026
img
রাজধানীতে আজ কোথায় কী? Feb 05, 2026
img
বারাণসী নিয়ে কী অভিজ্ঞতার কথা জানালেন মহেশ বাবু! Feb 05, 2026
img
কেন কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর! Feb 05, 2026
img
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের জন্মদিন আজ Feb 05, 2026
img
ঝিনাইদহে বিদ্রোহী প্রার্থী ও ধানের শীষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৩ Feb 05, 2026
img
দর্শকপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর জন্মদিন আজ Feb 05, 2026
img
অবশেষে প্রকাশ পেল 'দো দিওয়ানে শহর মে'- এর ট্রেলার Feb 05, 2026
img
ব্যালটের মাধ্যমে ব্যাংক লুটেরাদের লাল কার্ড দেখাবে জনগণ: নুরুল আমিন Feb 05, 2026
img
আজ চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির Feb 05, 2026
img
সিলেটে চেয়ারে বসা নিয়ে চার গ্রামের সংঘর্ষ, আহত ১০ Feb 05, 2026
img
কূটনৈতিক পাসপোর্ট নিয়ে হঠাৎ কেন এত আলোচনা? Feb 05, 2026
img
উইন্ডসর ছেড়েছেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি Feb 05, 2026
img
নোয়াখালীতে দাঁড়িপাল্লার প্রচারণায় হামলার অভিযোগ, আহত ৭ Feb 05, 2026
img
ইরানের প্রথম ‘টার্গেট’ হবে নেতানিয়াহুর দেশ, আইআরজিসি কমান্ডারের হুঁশিয়ারি! Feb 05, 2026
img
খুব কাছের একজন মারা গেছেন : কেয়া পায়েল Feb 05, 2026
img
৫ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Feb 05, 2026
img
রণবীর সিংহের অ্যাকশন মহাকাব্যে কাস্টিং দৌড়ে তাপ বাড়ছে Feb 05, 2026
img
বড় পরিসরে আসছে ‘কিং’ Feb 05, 2026