ভুয়া মামলায় ৩৭২ জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল

জুলাই আন্দোলন ঘিরে ভুয়া মামলায় প্রমাণ না মেলায় ৩৭২ জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভার জামিন শুনানিতে আপিল বিভাগকে এমন তথ্য জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

আপিল বিভাগকে রাষ্ট্রপক্ষ জানায়, জুলাই আন্দোলন ঘিরে ভুয়া মামলায় প্রমাণ না পাওয়ায় ৩৭২ জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। আরও অনেক অভিযোগ জমা পড়েছে। সব যাচাই-বাছাই চলছে। তবে রিভার মামলার তদন্ত করছে ডিবি।

এখন পর্যন্ত পাওয়া জেলাগুলোর তথ্য অনুযায়ী, সবশেষ ১০৯ জনের অব্যাহতির জন্য অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন (Interim Investigation Report) আদালতে পাঠানো হয়েছে। এরমধ্যে ডিএমপির ১২ জন ছাড়াও ঢাকায় ২৫ জন, গাজীপুরে একজন, মানিকগঞ্জের একজন, হবিগঞ্জে একজন, এসএমপির ৩৯ জন, খুলনায় ২ জন, আরএমপির ৯ জন, জয়পুরহাটে একজন ও কুড়িগ্রামে ১৮ জনের অব্যাহতির জন্য অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন আদালতে পাঠানো হয়েছে।

এছাড়াও ২৫১ জনের অব্যাহতির জন্য অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিলের কার্যক্রম প্রক্রিয়াধীন। যারমধ্যে ঢাকায় ৮৭ জন, মানিকগঞ্জে ২ জন, গাজীপুরে একজন, কিশোরগঞ্জে একজন, চাঁপাইনবাবগঞ্জে ৮ জন, কুষ্টিয়ায় ২৪ জন, কক্সবাজারে ৫ জন, চট্টগ্রামে ২ জন, ডিএমপির ১১৮ জন, গাজীপুরে একজন, ঠাকুরগাঁওয়ে ৩ জনের বিষয়ে প্রতিবেদন দাখিলের কার্যক্রম প্রক্রিয়াধীন। তবে এর বাইরেও ভুয়া মামলায় অব্যাহতি চেয়ে আবেদন জমা পড়েছে বলে জানা গেছে।

এদিকে সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বেঞ্চ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভাকে জামিন না দিয়ে তিন মাস পর ফের তার মামলার জামিন শুনানির দিন ধার্য করেছেন। শুনানিতে আপিল বিভাগকে রাষ্ট্রপক্ষ জানায়, রিভার মামলার তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ অবস্থায় তাকে জামিন দেয়া সমীচীন হবে না। পরে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তিন মাস পর ফের মামলাটির জামিন শুনানির দিন ধার্য করেন। আসামিপক্ষে শুনানিতে ছিলেন রিভার আইনজীবী ব্যারিস্টার মোজাক্কের।


উল্লেখ্য, তামান্না জেসমিন রিভা ইডেন কলেজের মার্কেটিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বিরুদ্ধে প্রায় এক যুগ ধরে ইডেনের ছাত্রীনিবাসে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে।

গত বছর কোটা সংস্কার আন্দোলনের সময় ইডেন মহিলা কলেজের ছাত্রীরাও আন্দোলনে যোগ দেন। ওই সময় সাধারণ শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগও রয়েছে রিভার বিরুদ্ধে। ওই বছরের ১৫ জুলাইয়ের পর আন্দোলন তীব্র হলে ইডেনের ছাত্রীরাও ছাত্রলীগের নেত্রীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। এরপর থেকে আত্মগোপনে ছিলেন রিভা।

পরবর্তীতে গত বছরের ১৫ ডিসেম্বর রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ১৬ ডিসেম্বর শাহবাগ থানার হত্যাচেষ্টা মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত তার দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ঢাবিতে ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা Feb 01, 2026
img
রানি মুখার্জির কামব্যাকে বক্স অফিসে দাপট! Feb 01, 2026
img
দেশে মৃদু ভূমিকম্প অনুভূত Feb 01, 2026
img
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাবে বিএনপি: ইশরাক Feb 01, 2026
img
সাবেক এমপি বাহাউদ্দিন নাছিম ও পরিবারের ৪৬ ব্যাংক হিসাব ফ্রিজ Feb 01, 2026
img
ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে: জামায়াত আমির Feb 01, 2026
img
জীবনদর্শন নিয়ে কী র্বাতা দিলেন কোয়েল মল্লিক? Feb 01, 2026
img
নতুন রুপে আবার বড় পর্দায় ফিরছেন জিতু কমল Feb 01, 2026
img
নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার Feb 01, 2026
img
ঈদে মুক্তি পাচ্ছে শুভ-মিমের অ্যাকশন সিনেমা ‘মালিক’ Feb 01, 2026
img
অতিথি পাখিদের মতো ঘুরতে আসা নাগরিকদের মনোনয়ন দিচ্ছে একটি দল: আসিফ মাহমুদ Feb 01, 2026
img
নির্বাচন সামনে রেখে যুবদলকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে : মুন্না Feb 01, 2026
img
সাংবাদিকরা দেশের জন্য ও জনগণের জন্য কাজ করে সত্য কথা বলে এবং সত্য লিখে: মির্জা ফখরুল Feb 01, 2026
img
৩১ দফার ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক ‘রেইনবো স্টেট’ গঠন করা হবে: কায়সার কামাল Feb 01, 2026
img
জামায়াত আমির আইডি হ্যাকের কথা বলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে: নাছির Feb 01, 2026
img
এসপি আনিসসহ ৫ জনকে গ্রেপ্তারে পরোয়ানা দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Feb 01, 2026
img
অবশেষে প্রকাশ পেল সিয়ামের নতুন নায়িকার পরিচয় Feb 01, 2026
img
আজ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি আলকারাজ-জোকোভিচ Feb 01, 2026
img
কালো বডিকনে নজরকাড়া লুকে কেয়া Feb 01, 2026
img
পাকিস্তানি খেলোয়াড়দের 'অস্ট্রেলিয়াকে হারানোর উদ্যম' ধরে রাখতে বললেন নাকভি Feb 01, 2026