১ কোটি ৭৬ লাখ টাকা আত্মসাত মামলায় বিআরডিবির হিসাবরক্ষক গ্রেপ্তার

গাইবান্ধায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উপ-পরিচালকের স্বাক্ষর জাল করে ১ কোটি ৮৬ লাখ টাকা আত্মসাতের মামলায় হিসাবরক্ষক (বরখাস্ত) আনিছুর রহমানকে গ্রেপ্তার করেছে গাইবান্ধা ডিবি পুলিশ। রোববার (২৬ অক্টোবর) ঢাকার সাভারের রাজাসন এলাকা থেকে তাকেগ্রেপ্তার করা হয়।

জানা যায়, ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত গাইবান্ধা জেলা বিআরডিবি কার্যালয়ের হিসাবরক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে আনিছুর রহমান চারজন উপ-পরিচালকের স্বাক্ষর স্ক্যান করে জালিয়াতির মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতা, পেনশন ও কল্যাণ তহবিল থেকে প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকা আত্মসাত করেন।

এ ঘটনায় রংপুর দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. রুবেল হোসেন বাদি হয়ে ২০২৪ সালের ২১ অক্টোবর গাইবান্ধা বিশেষ জজ আদালতে আনিছুর রহমানকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগের সত্যতা পাওয়ায় ২০২৪ সালের ১৯ ডিসেম্বর তাকে চাকরিচ্যুত করা হয়।

তদন্ত শেষে দুদক চূড়ান্ত চার্জশিট দাখিল করলে চলতি বছরের ২৭ আগস্ট আদালত সাত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

দীর্ঘদিন পলাতক থাকার পর আনিছুর রহমানকে গ্রেপ্তার করে গাইবান্ধা ডিবি পুলিশ।

আনিছুর রহমান গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ধানঘড়া গ্রামের আব্দুস সোবহান মিয়ার ছেলে।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) রাজিব আহমেদ বলেন, 'আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে দুদক মামলার প্রধান আসামি আনিছুর রহমানকে সাভারের রাজাসন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

 
কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নাটোরে এনসিপির নির্বাচনী ক্যাম্প ভাঙচুর, অভিযোগ বিএনপির বিরুদ্ধে Feb 02, 2026
img
সাড়ে তিন মাসে ১০৩টি কাজ সম্পন্ন করা হয়েছে : রাকসুর ভিপি Feb 02, 2026
img
দেশের বাজারে আরও কমলো সোনার দাম Feb 02, 2026
img
বিএনপির এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট Feb 02, 2026
img
OTT-তে বাস্তব চরিত্রে অভিনয়ে অনবদ্য কারা? Feb 02, 2026
img
ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে আশাবাদী ট্রাম্প Feb 02, 2026
img
পয়েন্ট ভাগাভাগিতে বড় ধাক্কা খেল ম্যানসিটি, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা গার্দিওলার Feb 02, 2026
img
মেকআপ রুমে শিশুশিল্পী হেনস্তা’য় অভিযুক্ত সায়ক? অর্কর সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে জল্পনা Feb 02, 2026
img

চট্টগ্রাম-২

বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে আপিলের আদেশ আজ Feb 02, 2026
img
পাকিস্তান বয়কট করলেও শ্রীলঙ্কায় খেলতে যেতে হবে ভারতকে Feb 02, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর, কম্পন আন্দামানেও Feb 02, 2026
img
বুধবার কুড়িগ্রামে যাচ্ছেন জামায়াত আমির Feb 02, 2026
img
ক‍্যাথরিন ও’হারা আমাদের কী দিয়ে গেলেন? Feb 02, 2026
img
ইসলাম পালন করার বিষয়, বিক্রির নয় : শামা ওবায়েদ Feb 02, 2026
img
আসলাম চৌধুরীর মনোনয়নের বিরুদ্ধে ব্যাংকের আপিল, আদেশ আজ Feb 02, 2026
img
আমি প্রেমিক পুরুষ, প্রেমিকাকে না পেলে মরে যেতাম: সিয়াম আহমেদ Feb 02, 2026
img
পঞ্চগড় কারাগার থেকে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৮ জন কারাবন্দি Feb 02, 2026
img
ফেব্রুয়ারির শুরুতেই শৈত্যপ্রবাহ, শেষে বজ্রবৃষ্টির পূর্বাভাস Feb 02, 2026
img
আজ অভিনেতা আরিফিন শুভর জন্মদিন Feb 02, 2026
img
বেনাপোল বন্দর দিয়ে ২ দিনে ১ হাজার ৩৫০ মেট্রিক টন চাল আমদানি Feb 02, 2026