সৈয়দপুরে বিমানবন্দর সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

নীলফামারীর সৈয়দপুরে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে এই বিক্ষোভের কারণে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে এবং ঢাকাগামী বিমানের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

বিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা গত ৮ সেপ্টেম্বর শিক্ষক ফোরাম -এর ব্যানারে ১৬ দফা দাবিতে বিদ্যালয়ের সভাপতি শাফিয়ার রহমানকে লিখিত আবেদন দেন। দাবিগুলোর মধ্যে ছিল পূর্ণাঙ্গ অধ্যক্ষ নিয়োগ ও প্রফিডেন্ট ফান্ড চালু করা। কিন্তু সভাপতি বিষয়টি গুরুত্ব না দিয়ে উল্টো দুই জ্যেষ্ঠ শিক্ষককে শোকজ নোটিশ দেন।

এ ঘটনায় শিক্ষকরা ২১ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে সভাপতির নিয়োগ বাণিজ্য ও পাঁচ লাখ টাকা আত্মসাতসহ একাধিক দুর্নীতির বিষয় উল্লেখ করা হয়। পরে ২৪ সেপ্টেম্বর শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সড়ক অবরোধ করলে ইউএনওর হস্তক্ষেপে সভাপতি শফিয়ার রহমান ও অধ্যক্ষ মশিউর রহমানকে অব্যাহতি দেওয়া হয়।

একই সভায় ইউএনও নূর-ই-আলম সিদ্দিকীকে কলেজ পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি এবং জ্যেষ্ঠ শিক্ষক মজিবর রহমান চৌধুরী মুকুলকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে ঘোষণা করেন লায়ন্স ক্লাব সভাপতি জাকির হোসেন মেনন। তবে সেই সিদ্ধান্তের অনুমোদন প্রক্রিয়া আটকে আছে বলে অভিযোগ উঠেছে। যার ফলে সেপ্টেম্বর মাসের বেতন–ভাতা বন্ধ হয়ে গেছে শিক্ষক-কর্মচারীদের।

লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক রবিউল ইসলাম বলেন, বিদ্যালয়টি লায়ন্স ক্লাব দ্বারা পরিচালিত হয়। সভাপতি ও অধ্যক্ষ দীর্ঘদিন দায়িত্বে থেকে নানা অনিয়ম ও দুর্নীতি করেছেন। আমরা প্রতিবাদ করায় বেতন বন্ধ করে দিয়েছেন। আরেক শিক্ষক আসাদুজ্জামান স্বাধীন বলেন, লায়ন্স ক্লাবের সভাপতি ১৭০ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ রেখেছেন। প্রশাসনও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। পরিবার নিয়ে আমরা মানবেতর জীবনযাপন করছি।

শিক্ষার্থী মাহিম বলে, আমাদের শিক্ষকদের বেতন দিতে হবে, সব দাবি মেনে নিতে হবে। শিক্ষকদের দাবি না মানা হলে বিক্ষোভ চলমান থাকবে। 

শিক্ষার্থী সুমাইয়ার দাবি, অনিয়ম-দুর্নীতি করে শিক্ষকদের ওপর অত্যাচার চলছে। আমরা সড়ক অবরোধ করেছি সভাপতি ও অধ্যক্ষকে অপসারণের দাবিতে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে লায়ন্স ক্লাবের সভাপতি জাকির হোসেন মেনন বলেন, আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
নাটোরে এনসিপির নির্বাচনী ক্যাম্প ভাঙচুর, অভিযোগ বিএনপির বিরুদ্ধে Feb 02, 2026
img
সাড়ে তিন মাসে ১০৩টি কাজ সম্পন্ন করা হয়েছে : রাকসুর ভিপি Feb 02, 2026
img
দেশের বাজারে আরও কমলো সোনার দাম Feb 02, 2026
img
বিএনপির এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট Feb 02, 2026
img
OTT-তে বাস্তব চরিত্রে অভিনয়ে অনবদ্য কারা? Feb 02, 2026
img
ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে আশাবাদী ট্রাম্প Feb 02, 2026
img
পয়েন্ট ভাগাভাগিতে বড় ধাক্কা খেল ম্যানসিটি, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা গার্দিওলার Feb 02, 2026
img
মেকআপ রুমে শিশুশিল্পী হেনস্তা’য় অভিযুক্ত সায়ক? অর্কর সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে জল্পনা Feb 02, 2026
img

চট্টগ্রাম-২

বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে আপিলের আদেশ আজ Feb 02, 2026
img
পাকিস্তান বয়কট করলেও শ্রীলঙ্কায় খেলতে যেতে হবে ভারতকে Feb 02, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর, কম্পন আন্দামানেও Feb 02, 2026
img
বুধবার কুড়িগ্রামে যাচ্ছেন জামায়াত আমির Feb 02, 2026
img
ক‍্যাথরিন ও’হারা আমাদের কী দিয়ে গেলেন? Feb 02, 2026
img
ইসলাম পালন করার বিষয়, বিক্রির নয় : শামা ওবায়েদ Feb 02, 2026
img
আসলাম চৌধুরীর মনোনয়নের বিরুদ্ধে ব্যাংকের আপিল, আদেশ আজ Feb 02, 2026
img
আমি প্রেমিক পুরুষ, প্রেমিকাকে না পেলে মরে যেতাম: সিয়াম আহমেদ Feb 02, 2026
img
পঞ্চগড় কারাগার থেকে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৮ জন কারাবন্দি Feb 02, 2026
img
ফেব্রুয়ারির শুরুতেই শৈত্যপ্রবাহ, শেষে বজ্রবৃষ্টির পূর্বাভাস Feb 02, 2026
img
আজ অভিনেতা আরিফিন শুভর জন্মদিন Feb 02, 2026
img
বেনাপোল বন্দর দিয়ে ২ দিনে ১ হাজার ৩৫০ মেট্রিক টন চাল আমদানি Feb 02, 2026