শিক্ষার্থীদের পড়ালেখা করতে হবে, না হলে পাস করা যাবে না: শিক্ষা উপদেষ্টা

‘এখন থেকে ছাত্র-ছাত্রীদের নিয়মিত পড়ালেখা করতে হবে, না হলে পরীক্ষায় পাস করা যাবে না’ বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এ “এইচএসসি পরীক্ষা ২০২৫-এর ফলাফল বিশ্লেষণ ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণ” শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘শোনা যাচ্ছে, এইচএসসি পরীক্ষার পর লাইব্রেরিতে স্টেশনারি ও শিক্ষা উপকরণের বিক্রি বেড়েছে। যদিও এর কোনো প্রামাণ্য তথ্য নেই, তবে বিষয়টি বাস্তবসম্মত।’
তিনি বলেন, ‘গত এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল আমাদের শিক্ষাঙ্গনে ব্যাপক নাড়া দিয়েছে। কারণ, এখন আর আগের মতো শুধু পরীক্ষায় অংশ নিলেই পাস করা যাবে না-পড়াশোনা করতে হবে।’

উপদেষ্টা আরও বলেন, ‘এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের দিনই আমরা বলেছিলাম, ফলাফল মূল্যায়ন নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে একটি সভা করব। আজ সেই সভাটি সবাইকে নিয়ে আয়োজন করা হলো।’

সভায় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভিন, বিশিষ্ট শিক্ষাবিদ ড. আবেদ চৌধুরী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ড. মনজুর আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইয়ার বিভাগের অধ্যাপক শাহ শামীম আহমেদ, দেশের বিভিন্ন জেলা থেকে আগত নয়জন এডিসি (শিক্ষা), নয়টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, এবং এইচএসসি পরীক্ষায় ভালো ও খারাপ ফলাফল করা ১৮টি করে স্কুলের শিক্ষকবৃন্দ। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারী শিক্ষকরা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যায়। নিয়মিত ক্লাসে উপস্থিত না থাকায় ভালো ফলাফল করা সম্ভব হয়নি।

অন্যদিকে যেসব শিক্ষা প্রতিষ্ঠান ভালো ফল করেছে, তাদের শিক্ষকরা জানান, নিয়মিত ক্লাস, উপস্থিতি এবং পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখায় শিক্ষার্থীরা ভালো ফল করেছে।

অনেক শিক্ষক বলেন, গত কয়েক বছর ধরে শিক্ষার্থীদের মধ্যে একটি ধারণা ছিল-পরীক্ষায় অংশ নিলেই পাস করা যাবে। এই মনোভাব নিয়ে এবছরও অনেকে পরীক্ষা দিয়েছে, যার ফলে তাদের একটি বড় অংশ খারাপ ফল করেছে।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নাটোরে এনসিপির নির্বাচনী ক্যাম্প ভাঙচুর, অভিযোগ বিএনপির বিরুদ্ধে Feb 02, 2026
img
সাড়ে তিন মাসে ১০৩টি কাজ সম্পন্ন করা হয়েছে : রাকসুর ভিপি Feb 02, 2026
img
দেশের বাজারে আরও কমলো সোনার দাম Feb 02, 2026
img
বিএনপির এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট Feb 02, 2026
img
OTT-তে বাস্তব চরিত্রে অভিনয়ে অনবদ্য কারা? Feb 02, 2026
img
ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে আশাবাদী ট্রাম্প Feb 02, 2026
img
পয়েন্ট ভাগাভাগিতে বড় ধাক্কা খেল ম্যানসিটি, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা গার্দিওলার Feb 02, 2026
img
মেকআপ রুমে শিশুশিল্পী হেনস্তা’য় অভিযুক্ত সায়ক? অর্কর সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে জল্পনা Feb 02, 2026
img

চট্টগ্রাম-২

বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে আপিলের আদেশ আজ Feb 02, 2026
img
পাকিস্তান বয়কট করলেও শ্রীলঙ্কায় খেলতে যেতে হবে ভারতকে Feb 02, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর, কম্পন আন্দামানেও Feb 02, 2026
img
বুধবার কুড়িগ্রামে যাচ্ছেন জামায়াত আমির Feb 02, 2026
img
ক‍্যাথরিন ও’হারা আমাদের কী দিয়ে গেলেন? Feb 02, 2026
img
ইসলাম পালন করার বিষয়, বিক্রির নয় : শামা ওবায়েদ Feb 02, 2026
img
আসলাম চৌধুরীর মনোনয়নের বিরুদ্ধে ব্যাংকের আপিল, আদেশ আজ Feb 02, 2026
img
আমি প্রেমিক পুরুষ, প্রেমিকাকে না পেলে মরে যেতাম: সিয়াম আহমেদ Feb 02, 2026
img
পঞ্চগড় কারাগার থেকে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৮ জন কারাবন্দি Feb 02, 2026
img
ফেব্রুয়ারির শুরুতেই শৈত্যপ্রবাহ, শেষে বজ্রবৃষ্টির পূর্বাভাস Feb 02, 2026
img
আজ অভিনেতা আরিফিন শুভর জন্মদিন Feb 02, 2026
img
বেনাপোল বন্দর দিয়ে ২ দিনে ১ হাজার ৩৫০ মেট্রিক টন চাল আমদানি Feb 02, 2026