নাফ নদীতে এক জালে ধরা পড়ল ৬০ মণ ইলিশ, বিক্রি সাড়ে ১৪ লাখ টাকায়

ইলিশ প্রজনন মৌসুমের ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার মাত্র তিন দিনের মাথায় কক্সবাজারের টেকনাফে এক জেলের জালে ধরা পড়ল বিপুল পরিমাণ ইলিশ। মঙ্গলবার (২৮শে অক্টোবর)) সন্ধ্যায় নাফ নদী থেকে তোলা ওই জালে মোট ৬০ মণ ইলিশ পাওয়া যায়, যা বিক্রি হয়েছে প্রায় সাড়ে ১৪ লাখ ৪০ হাজার টাকায়।

টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার বাসিন্দা এবং জালের মালিক মোহাম্মদ ঈমান হোসেন অন্যান্য দিনের মতোই মঙ্গলবার দুপুরে তার চার সঙ্গীকে নিয়ে নাফ নদীতে জাল ফেলেন। সন্ধ্যায় জোয়ার শেষে ভাটা শুরু হলে জাল তোলার প্রস্তুতি নেওয়া হয়।

স্থানীয় জেলেরা জানান, প্রায় ১০০ থেকে ১৫০ ফুট লম্বা এই জালটি তোলার সময় জেলেরা মাছের বিপুল ভার টের পান। পরে পাড় থেকে মোট ১২ জন জেলে কোমরে রশি বেঁধে টেনে জালটি তীরে তোলেন। জালভর্তি ঝাঁকে ঝাঁকে ইলিশ দেখে জেলেদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। প্রতিটি ইলিশের ওজন ৬০০ থেকে ৮০০ গ্রামের মধ্যে ছিল।

মাছগুলো দ্রুত বিভিন্ন বাহনে করে টেকনাফের স্থানীয় কায়ুকখালীয়া খালের 'হাকিম ফিশারিজ' ঘাটে আনা হয়। হাকিম ফিশারিজের পরিচালক মোহাম্মদ নাছির উদ্দীন গণমাধ্যমকে তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে জাল ফেলার পর সন্ধ্যায় জেলেরা এই বিপুল পরিমাণ মাছ নিয়ে ঘাটে আসেন।

ঘাটে আনার পর স্থানীয় মাছ ব্যবসায়ী আবদুর রশিদ সব মাছ কিনে নেন। ব্যবসায়ী আবদুর রশিদ জানান, তিনি প্রতি কেজি ৬০০ টাকা দরে মোট ৬০ মণ ইলিশ ১৪ লাখ ৪০ হাজার টাকায় কিনেছেন। তিনি আরও বলেন, মাছগুলো বরফ দিয়ে সংরক্ষণ করা হয়েছে। আগামীকাল বুধবার (২৯শে অক্টোবর) এগুলো চট্টগ্রামে পাঠানো হবে, সেখানে আরও ভালো দামে বিক্রির আশা করছি।

এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, গত শনিবার (২৫শে অক্টোবর) মধ্যরাতে ইলিশ প্রজনন মৌসুমের ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। জেলেরা এই নিষেধাজ্ঞা সফলভাবে পালন করেছেন এবং নদী ও সাগর থেকে বিরত ছিলেন। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরপরই এক জেলের জালে এত বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ার খবরটি সত্যিই আনন্দের।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img

২০২৫-২৬ অর্থবছর

৭ মাসে তৈরি পোশাক রফতানি আয় কমলো ২.৪৩ শতাংশ Feb 02, 2026
img
মডেলিং ছেড়ে অভিনয়ে, ক্যারিয়ার বদলের গল্প সামান্তার Feb 02, 2026
img
কোস্টারিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী প্রার্থীর ভূমিধস জয় Feb 02, 2026
img
আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকায় ব্রাজিলের ১২তম শিরোপা Feb 02, 2026
img
জন্মদিনে ভিন্ন উপহার, মাকে নিয়ে জেট স্কি রাইডে হৃতিক Feb 02, 2026
img
চট্টগ্রামে ‘গেম অব থ্রোনস’ সিরিজের আদলে জামায়াত আমিরের ব্যানার Feb 02, 2026
img
ঢাকার সব ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা জোরদারের নির্দেশ ডিএমপির Feb 02, 2026
img
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বাদ যাচ্ছে 'এ' প্লাস ক্যাটাগরী, তালিকায় ২৭ ক্রিকেটার Feb 02, 2026
img

কক্সবাজারে জামায়াতের আমির

তরুণ সমাজ বস্তাপচা ও পুরোনো রাজনীতির সঙ্গে নেই Feb 02, 2026
img
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার Feb 02, 2026
img
বিশ্বসংগীত ও মানবিকতার প্রতীক শাকিরার জন্মদিন আজ Feb 02, 2026
img

যশোরে তারেক রহমান

১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই Feb 02, 2026
img
অর্থনীতি স্থিতিশীল রাখতে পরবর্তী সরকার বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়বে : অর্থ উপদেষ্টা Feb 02, 2026
img
এপস্টেইন ফাইলস বিতর্কে এবার নতুন নাম মামদানির মা মীরা নায়ার Feb 02, 2026
img
তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর Feb 02, 2026
img
তরুণ অভিনেতা আরশ খানের জন্মদিন আজ Feb 02, 2026
img

স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রশাসনের একপাক্ষিক আচরণ নিয়ে প্রার্থীদের অভিযোগ রাজনৈতিক Feb 02, 2026
img
কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে হবে: তারেক রহমান Feb 02, 2026
img
ভুল বোঝাবুঝি নিয়ে এ আর রহমানের আক্ষেপ! Feb 02, 2026
img
ভীষণ হতাশ ছিলাম, গভীর সন্দেহে ভুগছিলাম: মাহমুদউল্লাহ Feb 02, 2026