আজ থেকে নারায়ণগঞ্জে ৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না

নারায়ণগঞ্জে দুই দিনব্যাপী গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

আজ বুধবার (২৯ অক্টোবর) রাত ১০টা থেকে শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১০টা পর্যন্ত মোট ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হরিপুর ভাল্ব স্টেশনের মডিফিকেশন ও আন্তঃসংযোগ আইসোলেশন কাজ সম্পন্ন করার অংশ হিসেবে গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হবে। এজন্য জিটিসিএল ও তিতাসের সঞ্চালন লাইনের কয়েকটি আন্তঃসংযোগ ভাল্ব সাময়িকভাবে বন্ধ থাকবে -এর মধ্যে রয়েছে জিটিসিএলের লাঙ্গলবন্দ স্টেশনের ৩০ ইঞ্চি ব্যাসের ১০০০ পিএসআইজি ভাল্ব, দেওয়ানবাগ স্টেশনের ৮ ইঞ্চি ব্যাসের ভাল্ব ও দিঘীবরাব সিজিএসের ২০ ইঞ্চি আন্ডারগ্রাউন্ড ভাল্ব।

প্রয়োজনে তারাব ও দিঘীবরাব স্টেশনের আরো কিছু ভাল্বও বন্ধ করা হতে পারে। এ কারণে ২৯ অক্টোবর রাত ১০টা থেকে ৩০ অক্টোবর সকাল ১০টা পর্যন্ত (১২ ঘণ্টা) গ্যাস বন্ধ থাকবে শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরের পুরো নারায়ণগঞ্জ, পঞ্চবটি, মুক্তারপুর, মুন্সিগঞ্জ, শ্যামপুর (বিসিক) ও আশপাশের এলাকায়। একই সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ইজিসিবির ৪১২ মেগাওয়াট, ৩৩৫ মেগাওয়াট ও ২×১২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে।

তিতাস জানিয়েছে, ১২ ঘণ্টা পর লাঙ্গলবন্দ স্টেশনের ভাল্ব খুলে দেওয়া হলে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সরবরাহ স্বাভাবিক হবে।

তবে নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় ৩১ অক্টোবর রাত ১০টা পর্যন্ত গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকবে।

এ ছাড়া পুরো ৪৮ ঘণ্টা ধরে রূপগঞ্জ, কাঁচপুর, যাত্রামুড়া, মদনপুর, বন্দর, কাঞ্চন, মুড়াপাড়া, ভুলতা, আধুরিয়া, আড়াইহাজার, সিটি ইকোনমিক জোন ও রহিম এনার্জি লিমিটেড এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

নারায়ণগঞ্জ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন এর ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ আতিকুল ইসলাম জানান, কাজটি শেষ হলে হরিপুর ভাল্ব স্টেশনের সক্ষমতা বাড়বে এবং নারায়ণগঞ্জ অঞ্চলে গ্যাস সরবরাহ আরও স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন হবে।

পিএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img

২০২৫-২৬ অর্থবছর

৭ মাসে তৈরি পোশাক রফতানি আয় কমলো ২.৪৩ শতাংশ Feb 02, 2026
img
মডেলিং ছেড়ে অভিনয়ে, ক্যারিয়ার বদলের গল্প সামান্তার Feb 02, 2026
img
কোস্টারিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী প্রার্থীর ভূমিধস জয় Feb 02, 2026
img
আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকায় ব্রাজিলের ১২তম শিরোপা Feb 02, 2026
img
জন্মদিনে ভিন্ন উপহার, মাকে নিয়ে জেট স্কি রাইডে হৃতিক Feb 02, 2026
img
চট্টগ্রামে ‘গেম অব থ্রোনস’ সিরিজের আদলে জামায়াত আমিরের ব্যানার Feb 02, 2026
img
ঢাকার সব ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা জোরদারের নির্দেশ ডিএমপির Feb 02, 2026
img
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বাদ যাচ্ছে 'এ' প্লাস ক্যাটাগরী, তালিকায় ২৭ ক্রিকেটার Feb 02, 2026
img

কক্সবাজারে জামায়াতের আমির

তরুণ সমাজ বস্তাপচা ও পুরোনো রাজনীতির সঙ্গে নেই Feb 02, 2026
img
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার Feb 02, 2026
img
বিশ্বসংগীত ও মানবিকতার প্রতীক শাকিরার জন্মদিন আজ Feb 02, 2026
img

যশোরে তারেক রহমান

১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই Feb 02, 2026
img
অর্থনীতি স্থিতিশীল রাখতে পরবর্তী সরকার বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়বে : অর্থ উপদেষ্টা Feb 02, 2026
img
এপস্টেইন ফাইলস বিতর্কে এবার নতুন নাম মামদানির মা মীরা নায়ার Feb 02, 2026
img
তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর Feb 02, 2026
img
তরুণ অভিনেতা আরশ খানের জন্মদিন আজ Feb 02, 2026
img

স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রশাসনের একপাক্ষিক আচরণ নিয়ে প্রার্থীদের অভিযোগ রাজনৈতিক Feb 02, 2026
img
কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে হবে: তারেক রহমান Feb 02, 2026
img
ভুল বোঝাবুঝি নিয়ে এ আর রহমানের আক্ষেপ! Feb 02, 2026
img
ভীষণ হতাশ ছিলাম, গভীর সন্দেহে ভুগছিলাম: মাহমুদউল্লাহ Feb 02, 2026