আগারগাঁও থেকে শাহবাগ অংশে ফের মেট্রোরেল চলাচল বন্ধ

রাজধানীতে মেট্রোরেলের আগারগাঁও থেকে শাহবাগ অংশে আবার ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিয়ারিং প্যাড পড়ে গিয়ে ফার্মগেটের যে স্থানে দুর্ঘটনা ঘটেছিল, সেখানে কিছুটা কম্পন হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ কারণে নিরাপত্তার স্বার্থে রাত সোয়া নয়টা থেকে আগারগাঁও থেকে শাহবাগ অংশে মেট্রো চলাচল বন্ধ করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) রাতে মেট্রোরেলে সূত্রে জানা গেছে এ তথ্য। তবে মতিঝিল থেকে শাহবাগ এবং উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচল অব্যাহত আছে বলে জানা গেছে।

ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটির সূত্র বলছে, আজ ফার্মগেটে দুর্ঘটনাস্থলে ট্রেন চলার সময় কিছুটা কম্পন অনুভব করেন চালক। পরে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। এরপরই এই অংশে মেট্রোরেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

সময়সূচি অনুসারে, উত্তরা উত্তর স্টেশন থেকে রাতে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত সাড়ে ৯টায়। অন্যদিকে মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন উত্তরা উত্তর স্টেশনের দিকে ছেড়ে যায় ১০টা ১০ মিনিটে। ফলে আজ আগারগাঁও-শাহবাগ অংশে মেট্রোরেল চালু হবে না বলে ডিএমটিসিএল সূত্র জানিয়েছে।

গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট স্টেশনের ঠিক পশ্চিম পাশের পিলার ও উড়ালপথের সংযোগে থাকা বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। এ ঘটনায় আবুল কালাম নামের এক যুবক মারা গেছেন। এরপর মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে বেলা তিনটার দিকে প্রথমে উত্তরা থেকে আগারগাঁও এবং সন্ধ্যা সোয়া সাতটার দিকে মতিঝিল থেকে শাহবাগ অংশে মেট্রোরেল চালু করা হয়।

অবশ্য পুরো পথে মেট্রোরেল চালু হলেও ফার্মগেটে দুর্ঘটনাস্থলে তিন দিন ধরে ধীরগতিতে চলছে মেট্রোরেল। সতর্কতার অংশ হিসেবেই দুর্ঘটনাস্থলে গতি কমিয়ে চালানো হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এমআর   

Share this news on:

সর্বশেষ

img
নিয়ন্ত্রণবিধি ছাড়াই এআইয়ের সামরিক ব্যবহার চায় পেন্টাগন Feb 02, 2026
কিছু লোক সবসময়ই নির্বাচন বানচালের চেষ্টা করে: মির্জা ফখরুল Feb 02, 2026
একিটিকের জোড়া গোলে নিউক্যাসলকে হারাল লিভারপুল Feb 02, 2026
নিগারের ফিফটিতে নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ Feb 02, 2026
অনলাইনে বিভ্রান্তি, মুখ খুললেন মৌ Feb 02, 2026
img
কারাগারে প্রথমবারের মতো বন্দীদের জন্য ‘সেক্স রুম’ চালু করল ইতালি Feb 02, 2026
img
ইউরোপীয় ২৭ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ইরানের কঠোর সিদ্ধান্ত Feb 02, 2026
img
ইরানের পরিবর্তে এখন থেকে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত: ট্রাম্প Feb 02, 2026
img
চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে: সাইফুল হক Feb 02, 2026
img
সমর্থকদের ভালোবাসা চান রিয়াল মাদ্রিদ কোচ Feb 02, 2026
img
পৃথিবীর মতোই বাসযোগ্য নতুন গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা Feb 02, 2026
img
ইরানের চাবাহার বন্দরে অর্থায়ন বন্ধ করল ভারত Feb 02, 2026
img
ভৌতিক রোমান্টিক কমেডিতে ওয়ামিকা গাব্বির সঙ্গে বড় পর্দায় ভুবন বাম Feb 02, 2026
img
কোনাতের দলের প্রতি নিবেদন মন ছুঁয়ে গেছে লিভারপুল কোচের Feb 02, 2026
img
ইয়ামালকে নিয়ে বড় আশা বার্সেলোনা কোচের Feb 02, 2026
img
ইয়ামালকে নিয়ে বড় আশা বার্সেলোনা কোচের Feb 02, 2026
img
আইনি বাধা পেরিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে বিজয় থালাপতির শেষ সিনেমা Feb 02, 2026
img
নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক Feb 02, 2026
img
চট্টগ্রামে ১৩২টি বৌদ্ধ বিহারে প্রধান উপদেষ্টার অনুদান বিতরণ Feb 02, 2026
img
ডিআর কঙ্গোতে ভূমিধসে ২০০ জনের প্রাণহানির আশঙ্কা Feb 02, 2026