২১০০ জনেরও বেশি ভারতীয় শিখকে ভিসা দিল পাকিস্তান

ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ২১০০ জনেরও বেশি ভারতীয় শিখকে ভিসা দিয়েছে পাকিস্তান। বুধবার নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তানি হাইকমিশন নিশ্চিত করেছে এ তথ্য।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় নয়াদিল্লির পাকিস্তান হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, “আগামী ৪ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বাবা গুরু নানক দেব জী’র (শিখ ধর্মের প্রবর্তক) জন্মবার্ষিকীর অনুষ্ঠান হবে পাঞ্জাবে। এ উপলক্ষে নয়াদিল্লির পাকিস্তান হাই কমিশন ২ হাজার ১০০ জনেরও বেশি ভারতীয় শিখকে ভিসা প্রদান করেছে।”

শিখ ধর্মের প্রবক্তা এবং এ ধর্মের প্রথম গুরু নানকের জন্মস্থান বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর থেকে ৮০ কিলোমিটার দূরের এক গ্রামে। ১৪৬৯ খৃষ্টাব্দে তৎকালীন অবিভক্ত পাঞ্জাবের রায়ভোয় কি তালবন্দ গ্রামে জন্মেছিলেন তিনি। বর্তমানে এই গ্রামটির নাম নানকানা সাহিব। প্রতি বছর কার্তিক পূর্ণিমা তিথিতে নানকানা সাহিবে আড়ম্বরপূর্ণভাবে গুরু নানকের জন্মবার্ষিকীর উৎসব পালন করা হয়।

গত এপ্রিলে ভারতের জম্মু-কাশ্মিরের পেহেলগাঁওয়ের জঙ্গি হামলা এবং তারপর মে মাসে পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মিরে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী পরিচালিত অপারেশন সিঁদুরের জেরে ভারত ও পাকিস্তানের সম্পর্কের চরম অবনতি হয়েছে। এ অবস্থায় পাকিস্তানে গুরু নানকের জন্মবার্ষিকী অনুষ্ঠানে পাকিস্তানে ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার ছাড়পত্র মিলবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

তবে চলতি মাসের শুরুতেই শিখ সম্প্রদায়কে পাকিস্তানে ‘জাঠা’ (ধর্মীয় প্রতিনিধিদল) পাঠানোর অনুমতি দেয় ভারত সরকার। কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দিল্লির মন্ত্রী মনজিন্দর সিংহ সিরসাও। এক ভিডিয়ো বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানান সিরসা।

সংবাদ সংস্থা পিটিআইয়ের সাম্প্রতিক এক প্রতিবেদন অনুসারে, নানকের জন্মবার্ষিকী উপলক্ষে পাকিস্তানে যাওয়া তীর্থযাত্রীদের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে শুরু করেছে পাকিস্তানের সরকারও। চলতি মাসের শুরুর দিকে এ বিষয়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের প্রাদেশিক সরকারের পুলিশ ও আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রণালয় একটি প্রস্তুতি বৈঠকও সেরে নিয়েছে।

নানকের জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠানটি হবে আগামী ৫ নভেম্বর। লাহোর থেকে ৮০ কিলোমিটার দূরে নানকানা সাহিবের গুরুদ্বারে ওই অনুষ্ঠানটি পালিত হবে। এই সফরকালে তীর্থযাত্রীরা কর্তারপুর সাহিব এবং পাকিস্তানের পঞ্জাব প্রদেশের অন্য গুরুদুয়ারা গুলোতেও যেতে পারবেন।

পাকিস্তানে শিখদের কিছু গুরুত্বপূর্ণ ধর্মীয় তীর্থ স্থান রয়েছে। প্রতি বছরই গুরু নানকের জন্মজয়ন্তী উৎসবে সেখানে ভারত থেকে ধর্মীয় প্রতিনিধিদল পাঠানো হয়।
 
এমআর   

Share this news on:

সর্বশেষ

img
মডেলিং ছেড়ে অভিনয়ে, ক্যারিয়ার বদলের গল্প সামান্তার Feb 02, 2026
img
কোস্টারিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী প্রার্থীর ভূমিধস জয় Feb 02, 2026
img
আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকায় ব্রাজিলের ১২তম শিরোপা Feb 02, 2026
img
জন্মদিনে ভিন্ন উপহার, মাকে নিয়ে জেট স্কি রাইডে হৃতিক Feb 02, 2026
img
চট্টগ্রামে ‘গেম অব থ্রোনস’ সিরিজের আদলে জামায়াত আমিরের ব্যানার Feb 02, 2026
img
ঢাকার সব ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা জোরদারের নির্দেশ ডিএমপির Feb 02, 2026
img
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বাদ যাচ্ছে 'এ' প্লাস ক্যাটাগরী, তালিকায় ২৭ ক্রিকেটার Feb 02, 2026
img

কক্সবাজারে জামায়াতের আমির

তরুণ সমাজ বস্তাপচা ও পুরোনো রাজনীতির সঙ্গে নেই Feb 02, 2026
img
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার Feb 02, 2026
img
বিশ্বসংগীত ও মানবিকতার প্রতীক শাকিরার জন্মদিন আজ Feb 02, 2026
img

যশোরে তারেক রহমান

১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই Feb 02, 2026
img
অর্থনীতি স্থিতিশীল রাখতে পরবর্তী সরকার বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়বে : অর্থ উপদেষ্টা Feb 02, 2026
img
এপস্টেইন ফাইলস বিতর্কে এবার নতুন নাম মামদানির মা মীরা নায়ার Feb 02, 2026
img
তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর Feb 02, 2026
img
তরুণ অভিনেতা আরশ খানের জন্মদিন আজ Feb 02, 2026
img

স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রশাসনের একপাক্ষিক আচরণ নিয়ে প্রার্থীদের অভিযোগ রাজনৈতিক Feb 02, 2026
img
কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে হবে: তারেক রহমান Feb 02, 2026
img
ভুল বোঝাবুঝি নিয়ে এ আর রহমানের আক্ষেপ! Feb 02, 2026
img
ভীষণ হতাশ ছিলাম, গভীর সন্দেহে ভুগছিলাম: মাহমুদউল্লাহ Feb 02, 2026
img
অরিজিতের বাড়িতে গোপন বৈঠকে হাজির আমির খান! Feb 02, 2026